Skin health: শীত আসতেই গোড়ালি ফেটে চৌচির? সমস্যা এড়াতে রইল কিছু বিশেষ ও কার্যকরী টিপস

By Bhagysree Sarkar

Skin health: শীত পড়তেই রুক্ষ-শুষ্ক ত্বকের সঙ্গে নানান স্বাস্থ্য সমস্যাও (health problems) দেখা যায়। সুস্থ থাকতে সুষম খাদ্য অত্যন্ত জরুরী। কিন্তু এই মরশুমে ত্বকের বাড়তি যত্ন (Extra skin care) করা বিশেষভাবে প্রয়োজনীয়। শীত পড়তেই অনেকেরই ফাটা হিল বা গোড়ালির ফাটার (Cracked heel) সমস্যায় ভুগতে হয়।

যা কিন্তু যথেষ্ট বেদনাদায়ক। মূলত, ঠাণ্ডা এই আবহাওয়ায় জলশূন্যতা এবং পুষ্টির ঘাটতির কারণেই এই সমস্যার দেখা মেলে। তবে এর সঙ্গে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা, ভুল ধরনের জুতো পরা এবং ত্বকের প্রয়োজনীয় যত্ন না নেওয়ার কারণও কিন্তু লুকিয়ে।

Cracked heels

বিশেষজ্ঞরা বলছেন, গোড়ালির ফাটার সমস্যার (Causes of cracked heels) পিছনে থাকতে পারে একাধিক সমস্যা। কিন্তু ডায়াবেটিস, থাইরয়েড, স্থূলতা এবং বয়স বৃদ্ধির মতো কারণগুলিও ফাটা হিলকে আরও গুরুতর করে তুলতে পারে। তাই নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করার সঙ্গে পুষ্টিসমৃদ্ধ খাবার খেলে এই সমস্যা এড়াতে পারবেন। চলুন এই সমস্যার কারণ জেনে নেওয়া যাক-

অভ্যন্তরীণ কারণ

  • পুষ্টির অভাবেও এই সমস্যা হয়। মূলত, শরীরে ভিটামিন ই, ভিটামিন বি৩, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের অভাবের কারণে আমাদের ত্বক শুষ্ক ও দুর্বল হয়ে পড়ে।
  • ডিহাইড্রেশনের অভাবেও এই সমস্যা বাড়তে পারে। পর্যাপ্ত জল পান না করার ফলে ত্বকে আর্দ্রতার অভাব দেখা দেয়। যার ফলে হিল ফেটে যাওয়ার সমস্যা দেখা যায়।
  • ডায়াবেটিস, থাইরয়েড ও সোরিয়াসিসের মতো রোগগুলি ত্বককে আরও সংবেদনশীল করে তোলে। যার ফলেও এই সমস্যা বেড়ে যায়।
  • এই সমস্যার আরও একটি কারণ হল স্থূলতা। অতিরিক্ত শরীরের ওজন হিলের উপর অতিরিক্ত চাপ দেয়, যার ফলে ত্বক ফাটতে পারে।
  • এছাড়াও বয়সের সাথে সাথে ত্বকের স্থিতিস্থাপকতা এবং আর্দ্রতা হ্রাস পায়। এর ফলে হিল ফাটতে শুরু করে। তাই এদিকেও নজর দেওয়ার প্রয়োজন রয়েছে।

বাহ্যিক কারণ

  • শুষ্ক আবহাওয়া এবং শীতলতাও এই সমস্যার বড় কারণ। শীতের মরশুমে আর্দ্রতার অভাব ত্বককে শুষ্ক করে দেয়। যার কারণে হিল ফাটতে শুরু করে।
  • অনেকেই ময়শ্চারাইজ করে না নিয়মিত। নিয়মিত পা পরিষ্কার ও ময়শ্চারাইজ করা না হলে হিল শুষ্ক ও দুর্বল হয়ে যায়।
  • জুতো না পরে ধুলো-ময়লার সংস্পর্শে আসলে ত্বকে ফাটল দেখা দেয়।

অন্যান্য কারণ

  • এছাড়াও ছত্রাক সংক্রমণও আপনার এই সমস্যার মূলে থাকতে পারে। হিলের ছত্রাকের সংক্রমণ ত্বককে দুর্বল করে দিতে পারে এবং এটি ফাটতে পারে।
  • অস্বাস্থ্যকর জীবনধারা এবং খাবার খেলে ত্বকের গুণমানকে প্রভাবিত করে। যার ফলেও এই সমস্যা হয়।

Winter beauty tips: শীত আসতেই প্রাণহীন চুল-খুশকির সমস্যায় জেরবার? পথ দেখাবে এই উপায়

গোড়ালি ফাটা এড়াতে কিছু টিপস

  • প্রতিদিন হালকা গরম জল দিয়ে পা ধুয়ে সাবান ব্যবহার করতে হবে।
  • স্নানের পরপরই ময়েশ্চারাইজার ব্যবহার করুন। নারকেল তেল, অ্যালোভেরা জেল বা যেকোনো ভালো ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন।
  • ঘুমানোর সময় সুতির মোজা পরুন। এতে আপনার ত্বক নরম থাকবে। ফাটার সমস্যা মিটবে।
  • শরীরকে হাইড্রেটেড রাখতে পর্যাপ্ত পরিমাণে জল পান করুন। সঙ্গেই ভিটামিন এবং মিনারেল সমৃদ্ধ খাবার খান।
  • আপনার পায়ের জন্য আরামদায়ক জুতো পরুন।

Story first published: Tuesday, November 26, 2024, 14:56 [IST]
X
Desktop Bottom Promotion