Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Winter beauty tips: শীত আসতেই প্রাণহীন চুল-খুশকির সমস্যায় জেরবার? পথ দেখাবে এই উপায়
Winter beauty tips: শীত (winter) পড়তেই ত্বকে সঙ্গে চুলের অবস্থাও বেহাল। এই মরশুমে চুলের সঠিক যত্ন (Proper hair care) না নিলে চুল হয়ে পড়বে দুর্বল ও ভঙ্গুর। শীতে আমাদের চুল শুষ্ক ও প্রাণহীন হয়ে পড়ে। সঙ্গেই দেখা দেয় চুল সংক্রান্ত নানা সমস্যা। আর এই সময় সবথেকে বেশি যে সমস্যায় ভোগেন সবাই তা হল খুশকি (Dandruff)। নানান নামিদামী প্রোডাক্ট ব্যবহার করেও আমরা এই জেদি খুশকি সারিয়ে তুলতে পারি না। তাহলে কীভাবে মুক্তি (Home remedies to treat dandruff) পাবেন, এই সমস্যা থেকে? উত্তর পাবেন আজকের আমাদের প্রতিবেদনে।
আসলে আমাদের চুলকে নরম ও ঝলমলে করে তুলতে ভালো করে কন্ডিশনার (Hair care tips) ব্যবহার করা খুবই জরুরি। বর্তমানে বাজারে রকমারি হেয়ার কন্ডিশনার (Hair conditioner) দেখতে পাওয়া যায়। যা যথেষ্ট ব্যয়বহুল ও রাসায়নিকযুক্ত। এগুলি শুধু খরচ বাড়ায় না, সঙ্গে চুলের সমস্যাও বাড়িয়ে তুলতে পারে। তাই শীতে চুলের যত্নে আপনি ব্যবহার করতে পারেন ডিম। এটি একটি সহজ ও কার্যকরী ঘরোয়া উপায়। ডিমের কুসুম দিয়ে তৈরি চুলের কন্ডিশনার (Hair conditioner made with egg yolk) হতে পারে সেরা বিকল্প আপনার জন্য। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক-

উপকরণ-
- একটি ডিমের কুসুম
- দই- ১ চা চামচ
- নারকেল বা অলিভ ওয়েল- ১ চা চামচ
- মধু- ১ চা চামচ
পদ্ধতি-
- চুলের কন্ডিশনার তৈরি করতে প্রথমে একটি পাত্রে ডিমের কুসুম বের করে নিতে হবে।
- এরপর ডিমের কুসুমে নারকেল বা অলিভ অয়েল, মধু ও দই মিশিয়ে নিতে হবে। এই উপকরণগুলি ভালো করে মিশিয়ে নিন। এবং একটি মসৃণ পেস্ট তৈরি করুন।
- তৈরি আপনার চুলের কন্ডিশনার। এবার চুলের গোড়া থেকে শেষ পর্যন্ত ভালো করে লাগান।
- অন্তত আধা ঘণ্টা চুলে লাগিয়ে রাখুন।
- এরপর শ্যাম্পু ও জল দিয়ে চুল ধুয়ে ফেলুন।
চুলে ডিমের কন্ডিশনার লাগানোর উপকারিতা-
- এটি প্রয়োগ করলে আপনার চুল হয়ে উঠবে মসৃণ ও চকচকে
- চুল শক্ত করতে এর বিকল্প নেই
- চুলকে গভীরভাবে ময়েশ্চার প্রদান করে
- প্রাকৃতিকভাবে চুলে উজ্জ্বলতা এনে দেয়
ডিমের কুসুম প্রোটিন, বায়োটিন, ফোলেট এবং ভিটামিন এ, ডি, ই এবং কে-তে সমৃদ্ধ। যা চুলকে মজবুত ও চকচকে করতে সাহায্য করে। এছাড়াও এটি চুলকে গভীরভাবে ময়শ্চারাইজ করে। যার কারণে শুষ্কতা ও খুশকির সমস্যা দূর হয়।



Click it and Unblock the Notifications