Coffee Face Masks: ত্বকের হাজারো সমস্যা দূর করবে কফি ফেস মাস্ক! কী ভাবে? রইল টিপস

Coffee Face masks for Skin Problems in Bengali: গরমাগরম এক কাপ কফি শরীরে তৎক্ষণাৎ এনার্জি ফিরিয়ে আনতে পারে, ক্লান্তি ভাব দূর করে। অনেকেই গরম কফির কাপে চুমুক দিয়ে দিন শুরু করেন। সকালে ক্যাফিনের ডোজ আলস্য কাটাতে এবং শরীর চাঙ্গা করতে বেশ কার্যকর। বিকেলের আড্ডায় ভাজাভুজির সঙ্গে এক কাপ কফি কিন্তু মন্দ লাগে না। কিন্তু এর যে আরও অনেক গুণ আছে, তা জানেন কি? দিন দিন রূপচর্চার ক্ষেত্রে বেড়ে উঠছে কফির গুরুত্ব। অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর কফি নিমেষেই সারিয়ে দিতে পারে ত্বকের নানা সমস্যা!

Coffee face masks for different skin types and skin problems

ত্বকের জন্য কফি খুবই উপকারি। বলিরেখা, ডার্ক সার্কেল, ড্রাই স্কিন থেকে পিগমেনটেশন, সবেতেই চোখ বুজে ব্যবহার করতে পারেন কফি। তাহলে জেনে নিন, রূপচর্চার জন্য কী ভাবে ব্যবহার করা যায় কফি-

ব্ল্যাকহেডসের জন্য কফি ফেস মাস্ক

ব্ল্যাকহেডসের জন্য কফি ফেস মাস্ক

কফিতে অ্যান্টি-অক্সিডেন্ট এবং অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য বিদ্যমান। ব্ল্যাকহেডস কমাতে দারুণ কার্যকর কফি ফেস মাস্ক। তবে যারা ব্রণ, পিম্পল এবং সিস্টের সমস্যায় ভুগছেন তাদেরকে কফি মাস্ক ব্যবহার না করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। ব্ল্যাকহেডস এবং ব্রণ-পরবর্তী হালকা দাগছোপ কমাতে কফি মাস্ক ব্যবহার করতে পারেন।

দুই টেবিল চামচ কফি পাউডারের সঙ্গে ফ্রেশ অ্যালোভেরা জেল মিশিয়ে মুখে লাগান। ১০ মিনিট পর হালকা গরম জলে মুখ ধুয়ে ফেলুন।

ত্বক ফর্সা করার জন্য কফি ফেস মাস্ক

ত্বক ফর্সা করার জন্য কফি ফেস মাস্ক

ক্যাফেইনের অ্যান্টি-অক্সিডেন্ট বৈশিষ্ট্য UVA এবং UVB রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে ত্বককে রক্ষা করে। এটি ত্বকের মেলানিন পিগমেন্ট কমাতেও সাহায্য করে। কফি ব্যবহারে হাইপারপিগমেন্টেশন এবং কালো দাগছোপও হালকা হয়।

এক টেবিল চামচ কফি পাউডার, এক টেবিল চামচ দই এবং এক চা চামচ হলুদ মিশিয়ে মুখে লাগান। ১৫ মিনিট পর হালকা গরম জলে মুখ ধুয়ে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।

শুষ্ক ত্বকের জন্য কফি ফেস মাস্ক

শুষ্ক ত্বকের জন্য কফি ফেস মাস্ক

শুধু কফি মাস্ক মুখে লাগাবেন না। এটি বিভিন্ন ময়েশ্চারাইজিং উপাদানগুলির সঙ্গে মিশ্রিত করুন। কফিতে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য রয়েছে, তবে শুষ্ক ত্বকে ব্যবহার করার আগে অবশ্যই চর্মরোগ বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।

এক টেবিল চামচ কফির সঙ্গে এক চা চামচ নারকেল তেল বা আমন্ড অয়েল মিশিয়ে নিন। এই পেস্টটি মুখে লাগিয়ে ১৫ মিনিট রাখুন। তারপর আলতো করে স্ক্রাব করে হালকা গরম জলে মুখ ধুয়ে ফেলুন।

নর্মাল ত্বকের জন্য কফি ফেস মাস্ক

নর্মাল ত্বকের জন্য কফি ফেস মাস্ক

দাগছোপ কমিয়ে ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে তুলতে কফি ফেস মাস্ক ব্যবহার করতে পারেন। মধুতে ময়েশ্চারাইজিং এবং অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য রয়েছে। এই ফেস মাস্ক ত্বককে মসৃণ, কোমল এবং উজ্জ্বল করে তুলবে। এর পাশাপাশি ত্বকের কালো দাগছোপ এবং ট্যানও হালকা করবে।

এক টেবিল চামচ মধুর সঙ্গে কফি পাউডার মেশান। এই মিশ্রণটি সমানভাবে মুখে এবং গলায় লাগিয়ে ২০ মিনিট রাখুন, তারপর হালকা গরম জলে মুখ ধুয়ে ফেলুন।

ডার্ক সার্কেলের জন্য কফি ফেস মাস্ক

ডার্ক সার্কেলের জন্য কফি ফেস মাস্ক

এক চামচ কফি পাউডারের সঙ্গে এক চামচ মধু মিশিয়ে নিন। এই মিশ্রণটি চোখের নীচে লাগিয়ে ১০-১৫ মিনিট রাখুন। তারপর ধুয়ে ফেলুন। চোখের তলার কালো দাগ হালকা করে দিতে পারে এই ফেস মাস্ক।

বলিরেখা দূর করতে কফি ফেস মাস্ক

বলিরেখা দূর করতে কফি ফেস মাস্ক

বয়সের সঙ্গে ত্বকে দাগ-ছোপ দেখা দিতে শুরু করে। কফি পাউডার, কোকো আর দুধ একসঙ্গে মিশিয়ে প্যাক বানিয়ে নিন। এতে লেবুর রস আর মধু মিশিয়ে মুখে মাখুন। রোজ এই প্যাক লাগালে অনেকটাই কমতে পারে বলিরেখার সমস্যা। রোজ স্নানের আগে ২০ মিনিট মুখে মেখে রাখতে হবে এটি।

X
Desktop Bottom Promotion