Orange For Hair: চুল পড়া থেকে খুশকি, সব সমস্যা দূর করবে কমলালেবু! দেখে নিন কী ভাবে ব্যবহার করবেন

শীতকাল মানেই কমলালেবু। কমলালেবু খেতে ভালোবাসেন না, এমন কেউ বোধহয় এই বিশ্বে নেই! স্বাস্থ্য থেকে রুপচর্চা, সবেতেই উপকারী এই ফলটি। ভিটামিন সি-তে ভরপুর কমলালেবু স্বাস্থ্যের পাশাপাশি ত্বক ও চুলেরও ভীষণ উপকারে আসে। কমলালেবুর রস, খোসা, শাঁস, সব কিছুই আপনার রূপচর্চার কাজে লাগতে পারে।

Benefits of Orange for Hair and How To Use

চুলের যে কোনও সমস্যার সমাধানে আপনি কমলালেবুর রস ব্যবহার করতে পারেন। ভাবছেন, কী ভাবে ব্যবহার করলে উপকার পাবেন? জেনে নিন আজকের আর্টিকেল থেকে-

কমলালেবুর তেল

কমলালেবুর তেল

নিস্তেজ চুলে উজ্জ্বলতা ফেরায়, মাথার ত্বকে পুষ্টি জোগায় এবং ক্ষতিগ্রস্থ চুল মেরামত করে কমলালেবুর তেল। এর ভিটামিন সি চুলের বৃদ্ধিতে সাহায্য করে।

দুটি কমলালেবুর খোসা গুঁড়ো করে তার সঙ্গে কমলার রস মেশান। এবার এই মিশ্রণে নারকেল মিশিয়ে ২-৩ দিন সূর্যের আলোয় রাখুন। তারপর ব্যবহার করুন।

কমলালেবুর হেয়ার মাস্ক

কমলালেবুর হেয়ার মাস্ক

হেয়ার মাস্ক চুলের ফলিকলে পুষ্টি যোগায়, স্বাস্থ্যকর চুলের বৃদ্ধিতে সহায়তা করে এবং চুল সফ্ট ও উজ্জ্বল করে তোলে।

একটি কমলালেবুর সঙ্গে অর্ধেক আপেল একসঙ্গে পিষে নিন। ঘন পিউরি তৈরি করুন। প্রয়োজন হলে এতে কমলালেবুর খোসার গুঁড়ো মেশাতে পারেন। এই মাস্কটি চুল ও স্ক্যাল্পে লাগিয়ে শুকোতে দিন। তারপর শ্যাম্পু করে নিন।

কমলালেবুর কন্ডিশনার

কমলালেবুর কন্ডিশনার

শুষ্ক ও প্রাণহীন চুলকে কন্ডিশন করতে কমলালেবুর কন্ডিশনার ব্যবহার করুন। কমলালেবু ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, যা চুলকে কন্ডিশন করে এবং চুলের ক্ষতি হতে দেয় না।

এক টেবিল চামচ তাজা কমলার রসে অ্যালোভেরা জেল ভালো ভাবে মেশান। শ্যাম্পু করার আগে এই মিশ্রণটি চুলে লাগান। তারপর শ্যাম্পু করে নিন।

এ ছাড়াও, কমলালেবুর রস বা শুকনো খোসার গুঁড়োর সঙ্গে মধু মিশিয়ে নিন। শ্যাম্পু করা চুলে এই মিশ্রণটি লাগান। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন।

খুশকি সারায়

খুশকি সারায়

শীতকাল এলেই খুশকির উপদ্রব আরও বাড়ে। এই সমস্যা দূর করতে ব্যবহার করুন কমলালেবু। এর ভিটামিন সি উপাদান খুশকি থেকে মুক্তি দিতে সাহায্য করে। আপনার হেয়ার অয়েলে কমলার রস বা কমলার খোসার গুঁড়ো মিশিয়ে চুল ও স্ক্যাল্পে ম্যাসাজ করুন।

চুলের বৃদ্ধি ঘটায়

চুলের বৃদ্ধি ঘটায়

কমলালেবুতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অন্যান্য পুষ্টি উপাদান রয়েছে। আর, এই সব উপাদানই চুলের বৃদ্ধিতে বড় ভূমিকা পালন করে। অ্যান্টিঅক্সিডেন্ট চুলের ক্ষতি আটকায় এবং চুলের বৃদ্ধি ঘটায়। কমলালেবুতে রয়েছে ভিটামিন বি 12 এবং ভিটামিন ই, যা ক্ষতিগ্রস্থ চুলের ফলিকলগুলি মেরামত করে এবং চুলের গোড়া শক্তিশালী করে।

উজ্জ্বল এবং ঘন চুল

উজ্জ্বল এবং ঘন চুল

চুলকে মসৃণ, উজ্জ্বল এবং ঘন করে তোলে কমলালেবু। চুলে পুষ্টি যোগায়, চুল ও স্ক্যাল্প পরিষ্কার রাখে, চুলের গঠন উন্নত করে।

হেয়ার অয়েলের সঙ্গে কমলার রস বা খোসার গুঁড়ো মিশিয়ে চুলে প্রায় আধা ঘণ্টা লাগিয়ে রাখুন। তারপরে শ্যাম্পু করে কন্ডিশনার লাগিয়ে নিন।

Story first published: Thursday, January 12, 2023, 20:31 [IST]
X
Desktop Bottom Promotion