Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
মাত্র সাত দিনেই বন্ধ হবে চুল পড়া! শুধু চুলের যত্নে ব্যবহার করুন মেথি
চুল পড়ার সমস্যা নতুন কিছু নয়। বাচ্চা থেকে বুড়ো, সকলেই এই সমস্যায় ভোগেন। এই সমস্যা রুখতে অনেকেই নানা রকম প্রসাধনী ব্যবহার করে থাকেন। নামীদামী শ্যাম্পু, কন্ডিশনার তো রয়েছেই। সেই সঙ্গে হেয়ার প্যাক, হেয়ার স্পা, চুলে তেল দিতেও ভোলেন না। এ ছাড়া, ঘরোয়া উপায়েও চুলের যত্ন নেন। তাতেও খুব একটা সুফল পাওয়া যায় না।
তবে চুলের এই বিড়ম্বনা থেকে মুক্তি পেতে ভরসা রাখতে পারেন মেথির উপর। চুলের জন্য মেথি নিঃসন্দেহে উপকারী। চুলের বৃদ্ধিতে সাহায্য করা, চুল পড়া এবং খুশকি আটকানো ছাড়াও আরও অনেক উপকারে আসে মেথি।

চুলের যত্নে মেথির উপকারিতা
মেথি চুলের ফলিকলে পুষ্টি জোগায় এবং স্বাস্থ্যকর চুলের বৃদ্ধিতে সাহায্য করে। চুল পড়া আটকাতে মেথি খুব ভালো কাজ করে। খুশকি এবং চুল অকালে পেকে যাওয়াও রোধ করে। এর মধ্যে থাকা প্রোটিন এবং নিকোটিনিক অ্যাসিড চুলের গোড়া মজবুত করে চুল উজ্জ্বল এবং লম্বা করতে সাহায্য করে।
চুলে মাত্র সাত দিন মেথি ব্যবহার করলেই চোখে পড়বে পার্থক্য! তবে আপনাকে জানতে হবে মেথির সঠিক ব্যবহার। কারণ সঠিক উপায়ে ব্যবহার না করলে কোনও উপকারই পাওয়া যাবে না। দেখে নিন, সাত দিনে চুলের হাল ফেরাবেন কী ভাবে-
প্রথম দিন: পরিমাণমতো মেথি বীজ সারা রাত জলে ভিজিয়ে রাখুন।
দ্বিতীয় দিন: পরের দিন ভেজানো মেথি বীজ একেবারে মিহি করে বেটে নিন। স্ক্যাল্প বা মাথার ত্বকে এবং চুলে মেথির এই পেস্টটি ভালো ভাবে লাগিয়ে নিন। আধ ঘণ্টা চুলে রাখুন মেথির পেস্ট। তারপর শ্যাম্পু করুন।
তৃতীয় দিন: গ্যাসে কড়াই গরম করতে বসান। শুকনো খোলায় নেড়েচেড়ে মেথি বীজ ভেজে নিন। সোনালী রঙ ধরা পর্যন্ত ভাজুন। তারপর ভাজা মেথি ঠান্ডা করে মিক্সিতে গুঁড়িয়ে নিন।
নারকেল তেলের সঙ্গে এই মেথি গুঁড়ো মিশিয়ে স্ক্যাল্পে ও চুলে ভালো ভাবে লাগান। এক ঘণ্টা পর শ্যাম্পু করে ফেলুন।
চতুর্থ দিন: মেথি বীজ সারা রাত জলে ভিজিয়ে রাখুন।
পঞ্চম দিন: জল-সহ মেথি খানিকক্ষণ ফুটিয়ে নামিয়ে নিন। এই জল ঠান্ডা করে চুল ধোওয়ার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন।
ষষ্ঠ দিন: টক দইয়ের সঙ্গে মেথি গুঁড়ো মিশিয়ে মাথার ত্বক ও পুরো চুলে লাগান ভালো ভাবে। আধ ঘণ্টা পর জল দিয়ে মাথা ধুয়ে ফেলুন।
সপ্তম দিন: আবার মেথি দানা সারা রাত জলে ভিজিয়ে রাখুন। এই ভাবে ৪-৬ সপ্তাহ এই পুরো চক্রটি পুনরাবৃত্তি করুন। তবেই মিলবে কাঙ্খিত ফলাফল!
মেথি ব্যবহার করা ছাড়াও, চুল পড়া রোধে বেশ কিছু নিয়মও মেনে চলতে হবে। স্বাস্থ্যকর খাবার খাওয়া, মানসিক চাপ কমানো, মাইল্ড শ্যাম্পুর ব্যবহার, সময়মতো তেল লাগানো, চুলে হিট-স্টাইলিং সরঞ্জাম ব্যবহার না করা, হাইড্রেটেড থাকা - এই সব নিয়ম সঠিকভাবে মেনে চললে তবেই চুলের জেল্লা ফিরবে।



Click it and Unblock the Notifications