Vitamin E: ত্বকের যত্নে দেদার ব্যবহার করছেন ভিটামিন ই ক্যাপসুল! আদৌ লাভ হচ্ছে?

By Bhagysree Sarkar

Vitamin E: আমাদের সুস্বাস্থ্যের জন্য অপরিহার্য ভিটামিন ই। এই উপাদান আমাদের বার্ধক্যের প্রভাব কমায়, হাড়ের যত্ন নেয় সঙ্গেই বন্ধ্যত্বের সমস্যা রোধ করে। শুধু তাই নয়, এটি আমাদের ত্বকের জন্যও উপকারী। মূলত আমরা নিত্যদিন যেসমস্ত খাবার খাই, তা থেকেই প্রয়োজনীয় ভিটামিন ই শরীরে যায়।

কিন্তু তবুও অনেকেই ত্বক ভালো (skin care) রাখতে ভিটামিন ই-এর উপর ভরসা রাখেন। কারণ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বলিরেখা, মেচেতার মতো ত্বকের নানা সমস্যা দেখা দেয়।

skin care

শীতে ত্বকের যত্নে (Winter skin care) এই ভিটামিন একটি সুপার পাওয়ারফুল হাইড্রেশন এবং অ্যান্টি-অক্সিডেন্ট হিসাবে কাজ করে। বয়সের সঙ্গে বেড়ে চলা ত্বকের নানান সমস্যা থেকে চটজলদি মুক্তি দেয় এই ভিটামিন। এজন্য অনেকেই ভিটামিন ই-র ক্যাপসুল (Vitamin E capsules) ভেঙে ভিতরের তরলটি যদি মুখে মাখেন। কিন্তু তাতে কি আদতে লাভ হয়, নাকি সমস্যা আরও বেড়ে যেতে পারে?

ত্বক বিশেষজ্ঞরা বলছেন, ভিটামিন ই-র ক্যাপসুল ভেঙে নির্যাস ত্বকে লাগানোর কোনও অপকারিতা নেই। ভিটামিন ই-র ক্যাপসুল ভেঙে তার নির্যাসটি ত্বকে মাখলে আপনি বরং নানা ধরনের উপকার পাবেন।

  • মূলত, ব্রণর সমস্যা যাঁরা জর্জরিত, তাঁরা ভিটামিন ই ক্যাপসুলের নির্যাস মুখে মাখলে সমস্যা কমবে।
  • শীতে সূর্যের তেজ কম থাকায় আমরা ইউভি রশ্মি যে ত্বকের মারাত্মক ক্ষতি করছে, সে সম্পর্কে অবগত হই না। এক্ষেত্রে ত্বককে ভালো রাখতে আপনি ভিটামিন ই ব্যবহার করতে পারেন। এতে আপনি ত্বকের অকাল বার্ধক্যও প্রতিরোধ করতে পারবেন।
  • ভিটামিন ই ত্বকের জন্য স্বাস্থ্যকর হলেও মনে রাখবেন, এর সরাসরি ব্যবহারে ত্বকের কিছু ক্ষতিও হতে পারে। যেমন- যাঁদের ত্বক খুব সংবেদনশীল ভিটামিন ই-র সরাসরি ব্যবহার, তাঁদের ত্বকে প্রদাহের কারণ হয়ে দাঁড়াতে পারে।

Skin care: শীতে মোলায়েম-উজ্জ্বল ত্বক চান? এই টিপসগুলিতেই হবে ম্যাজিক, দেখুন কীভাবে

  • এছাড়াও ত্বক ভালো রাখতে সরাসরি ভিটামিন ই ব্যবহার না করাই উচিত। আপনি বরং দই, মধু, লেবুর রসের সঙ্গে ভিটামিন ই-র ক্যাপসুলের নির্যাস মুখে লাগাতে পারেন। এতে ত্বক উজ্জ্বল হবে। আবার ব্রণ বা ত্বকের অন্যান্য দাগছোপ কমাতে পাকা পেঁপের সঙ্গে মধু, লেবুর রস এবং ভিটামিন ই ক্যাপসুলের নির্যাস মিশিয়ে মুখে লাগালে উপকার পাবেন।

Story first published: Tuesday, January 28, 2025, 13:41 [IST]
X
Desktop Bottom Promotion