Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
জুলাই মাসে ভাগ্য খুলবে ৫ রাশির, সাফল্য আসবে সর্বক্ষেত্রে!
জুলাই মাস শুরু হওয়ার সাথে সাথে বদলে যাবে ৫ রাশির ভাগ্য। তাঁদের দুঃখ-কষ্টের দিন শেষ হবে। শুরু হবে সুসময়। একের পর এক ভালো খবর আসতে থাকবে। সর্বক্ষেত্রে সাফল্য আসবে। খুব হাসি-আনন্দে কাটবে এই মাস।
জুলাই মাসের প্রথম ট্রানজিট হবে ১ জুলাই। এই দিনে মঙ্গল গ্রহ সিংহ রাশিতে প্রবেশ করবে। এর পরে ৭ জুলাই শুক্র সিংহ রাশিতে এবং ৮ জুলাই বুধ কর্কটে প্রবেশ করবে। গ্রহের স্থান পরিবর্তনের প্রভাব সমস্ত রাশির উপর দেখা যাবে। তবে ৫ রাশির জাতকরা এর ভাল ফল পাবেন। সূর্যের মতো উজ্জ্বল হবে তাঁদের ভাগ্য। জেনে নিন, সেই সৌভাগ্যবান ৫ রাশি কী কী।

মেষ রাশি
গ্রহের শুভ প্রভাবে ধন লাভের যোগ রয়েছে। সমাজে যশ-খ্যাতি লাভের সম্ভাবনা রয়েছে। কাউকে ধার দেওয়া টাকা ফেরত আসতে পারে। পৈতৃক সম্পত্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিনিয়োগের বিষয়ে খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন, অন্যথায় ক্ষতি হতে পারে।
বৃষ রাশি
জুলাই মাস বৃষ রাশির জাতকদের খুব ভালো যাবে। সন্তানদের পড়াশোনার ব্যাপারে সন্তুষ্ট থাকবেন। ব্যবসার প্রসার ঘটবে। চাকরিতে নতুন দায়িত্ব পেতে পারেন। বাড়িতে কোনও মাঙ্গলিক বা শুভ কাজ হতে পারে। এই মাসে আপনার পুরানো কোনও বন্ধুর সঙ্গে হঠাৎ দেখা হতে পারে।
সিংহ রাশি
এই রাশির জাতকদের দীর্ঘদিনের অমীমাংসিত কাজগুলি জুলাই মাসে সম্পন্ন হবে। এই মাসে যে কাজই শুরু করবেন, তাতে ব্যাপক লাভবান হবেন।
তুলা রাশি
এই রাশির জাতকরা জুলাই মাসে একসঙ্গে অনেক সুখবর পাবেন। চাকুরিজীবীরা পদোন্নতির পাশাপাশি ভালো ইনক্রিমেন্ট পেতে পারেন। আপনি আপনার ক্রিয়েটিভিটি দিয়ে আয়ের নতুন উৎস তৈরি করতে সক্ষম হবেন। পরিবারের সঙ্গে তীর্থযাত্রায় যাওয়ার সম্ভাবনা রয়েছে।
কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতকদের জুলাই মাস খুবই ভালো যাবে। ধন লাভের যোগ রয়েছে। যোগাযোগ ও গণমাধ্যমের সঙ্গে যুক্ত ব্যক্তিরা খুশির খবর পেতে পারেন। এই রাশির জাতকদের পারিবারিক এবং বৈবাহিক জীবনে ভালোবাসা থাকবে।
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications