Independence Day 2023: অন্যদের তুলনায় দেশভক্তি বেশি থাকে এই ৫ রাশির জাতকদের মধ্যে

দেশজুড়ে মহা সমারোহে চলছে ৭৬তম স্বাধীনতা দিবস উদযাপন। এই সময় দেশভক্তিতে বুক ভরে ওঠে প্রায় সকল ভারতীয়ের। দেশাত্মবোধক গান ও সিনেমার প্রতি আকর্ষণ বাড়ে অনেক মানুষেরই। তবে আমাদের মধ্যে এমন কিছু মানুষ আছেন, যাঁরা অন্যদের তুলনায় একটু বেশিই দেশপ্রেমী হন। এরা সর্বদা দেশের উন্নতির কথা চিন্তা করেন। দেশের মঙ্গল সাধনই প্রধান লক্ষ্য এই মানুষদের।

Zodiac signs who are deeply patriotic

আসুন জেনে নেওয়া যাক, জ্যোতিষ অনুসারে কোন কোন রাশির জাতক জাতিকাদের মধ্যে অন্যদের চেয়ে বেশি দেশভক্তি থাকে।

বৃষ রাশি

বৃষ রাশি

যাঁরা দেশের জন্য নিজেদের প্রাণ উত্‍সর্গ করেছেন, তাঁদেরকে অত্যন্ত শ্রদ্ধা করেন বৃষ রাশির জাতক জাতিকারা। এরা নিজের দেশের সংস্কৃতি, ঐতিহ্য এবং ইতিহাস নিয়ে খুব গর্ব বোধ করে। দেশের জন্য কিছু করার দরকার পড়লে সব সময় সামনে এগিয়ে আসেন বৃষ রাশির জাতক জাতিকারা।

কর্কট রাশি

কর্কট রাশি

এরা অত্যন্ত আবেগপ্রবণ হন। যখনই এরা স্বাধীনতা সংগ্রামীদের কথা ভাবেন বা তাঁদের সম্পর্কে পড়েন অথবা দেশভক্তি সংক্রান্ত কোনও সিনেমা দেখেন, এঁদের চোখ জলে ভরে ওঠে।

তুলা রাশি

তুলা রাশি

নিজের দেশ সম্পর্কে কোনও খারাপ কথা সহ্য করতে পারেন না তুলা রাশির জাতক জাতিকারা। এঁদের মধ্যে দেশাত্মবোধ এবং দেশ প্রেম অত্যন্ত প্রবল। বিশ্ব দরবারে নিজের দেশের নাম উজ্জ্বল হলে গর্বে বুক ভরে ওঠে এই জাতক জাতিকাদের।

মকর রাশি

মকর রাশি

দেশের কাছ থেকে যা পেয়েছেন, তার প্রতি সর্বদা কৃতজ্ঞ থাকেন মকর রাশির জাতক জাতিকারা। এঁদের মধ্যে দেশপ্রেম অনেকটাই বেশি। এরা দেশকে খুব ভালোবাসে। দেশের জন্য কিছু করতে পারলে খুবই খুশি হন এরা।

মীন রাশি

মীন রাশি

নিজের দেশের সম্পর্কে কোনও কথা হলে বা কিছু পড়লে এরা অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েন। একজন ভারতীয় নাগরিক হিসেবে অত্যন্ত গর্ব ও আনন্দ অনুভব করেন মীন রাশির জাতক জাতিকারা। স্বাধীনতা দিবস সংক্রান্ত সব ধরনের কর্মকাণ্ডে এরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

X
Desktop Bottom Promotion