Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
নিয়মিত বুধবার গণেশের পুজো করলে বাড়বে বুদ্ধি, হবে ব্যবসায় উন্নতি, পূরণ হবে মনের ইচ্ছা!
Spirituality
oi-Boldsky Desk
By Bhagysree Sarkar
জ্যোতিষশাস্ত্র মতে, বুধবার গণেশ ঠাকুরকে উৎসর্গ করা হয়। সনাতন ধর্ম অনুসারে, এই দিনে তাঁর পুজো করলে সমস্ত বাধা দূর হয়।
শুধু তাই নয়, আপনার ইচ্ছা পূরণও হয়, সঙ্গে জ্ঞান লাভ হয়। আসুন, জেনে নেওয়া যাক এইদিন গণেশের পুজোর পদ্ধতি, বিশেষ ব্যবস্থা এবং এই দিনের গুরুত্ব সম্পর্কে।

উপাসনার পদ্ধতি
- সকালে ঘুম থেকে উঠুন, স্নান করুন, ধ্যান করুন। তবে মনে রাখবেন, পরিষ্কার কাপড় পরতে হবে অবশ্যই।
- পূজোর স্থান পরিষ্কার করুন এবং গণেশের মূর্তি স্থাপন করুন।
- গঙ্গাজল ও দুধ দিয়ে প্রতিমাকে স্নান করান।
- ফুল, মালা, ধূপ, প্রদীপ, মোদক, লাড্ডু এবং অন্যান্য নৈবেদ্য নিবেদন করুন।
- মন্ত্রগুলি জপ করুন।
- আরতি করা ও প্রসাদ বিতরণ করা।
বিশেষ ব্যবস্থা-
- দুধের পবিত্রতা: বুধবার ভগবান গণেশকে দুধ অর্পণ করলে বিশেষ উপকার পাওয়া যায়। একটি পাত্রে দুধ, গঙ্গাজল এবং সামান্য হলুদ মিশিয়ে ভগবান গণেশকে নিবেদন করুন। ফল পাবেন।
- লাড্ডু নিবেদন: বুধবার ভগবান গণেশকে লাড্ডু নিবেদন করলে বুদ্ধি ও জ্ঞান বৃদ্ধি পায়। তবে বাড়ির বানানো লাড্ডু দেবার চেষ্টা করুন।
- গরুকে খাওয়ানো: শাত্র মতে, বুধবার গরুকে খাওয়ালে পুণ্য লাভ হয় এবং গ্রহদের শান্তি হয়। তাই এইদিন গরুকে রুটি, সবুজ শাকসবজি ও ফলমূল খাওয়ান।
- কলাগাছ রোপণ : বুধবার একটি কলা গাছ লাগালে বুধ গ্রহ শক্তিশালী হয় এবং ধনসম্পদ আসে।
- দান: বুধবার দান করলে বিশেষ উপকার পাওয়া যায়। আপনি গরীব ও অভাবীদের খাদ্য, বস্ত্র বা দক্ষিণা দান করতে পারেন।
বুধবার ভগবান গণেশের পূজো করার গুরুত্ব-
- জ্ঞান এবং বিচক্ষণতা অর্জন: ভগবান গণেশকে জ্ঞান এবং বিচক্ষণতার দেবতা হিসাবে বিবেচনা করা হয়। তাঁকে পুজো করলে বুদ্ধি ও জ্ঞান বৃদ্ধি পায়।
- শিক্ষায় সাফল্য: শিক্ষার্থীদের জন্য বুধবার বিশেষ গুরুত্বপূর্ণ। এই দিনে গণেশের আরাধনা করলে শিক্ষায় সাফল্য পাওয়া যায়।
- ব্যবসায় উন্নতি: বুধবার ব্যবসায়ীদের জন্য শুভ বলে মনে করা হয়। এই দিনে গণেশের পুজো করলে ব্যবসায় উন্নতি ও লাভ হয়।
- গ্রহের দোষ দূর হয়: বুধবার ভগবান গণেশের পুজো করলে গ্রহের দোষ দূর হয় এবং জন্মকুণ্ডলীতে উপস্থিত বাধা দূর হয়।
- ইচ্ছা পূরণ: ভগবান গণেশকে বাধা দূরকারীও বলা হয়। তাঁর আরাধনা করলে সকল বাধা বিপত্তি দূর হয় এবং মনোবাসনা পূর্ণ হয়।
Comments
GET THE BEST BOLDSKY STORIES!
Allow Notifications
You have already subscribed
English summary
your intelligence will increase, your business will improve, your wishes will be fulfilled!
Story first published: Thursday, June 13, 2024, 16:38 [IST]
Other articles published on Jun 13, 2024



Click it and Unblock the Notifications