Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Yogini Ekadashi 2023: যোগিনী একাদশীতে করুন এই ছোট কাজ, বিষ্ণুর আশীর্বাদে দূর হবে সমস্ত বাধা-বিঘ্ন!
প্রতি মাসের শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষে দু'টি একাদশী পালিত হয়। বছরে মোট ২৪টি একাদশী তিথি। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষীয়া একাদশী 'যোগিনী' নামে খ্যাত। চলতি বছর ১৪ জুন, বুধবার যোগিনী একাদশী ব্রত।
যোগিনী একাদশী ব্রত পালনে সকল পাপ নাশ হয়। জীবনে সুখ, সমৃদ্ধি ফেরে। মৃত্যুর পর স্বর্গ লাভ হয়। এই দিনে বিশেষ কিছু কাজ করলে বিষ্ণুর আশীর্বাদ সর্বদা সঙ্গে থাকে।

১) যোগিনী একাদশীর দিন শ্রী বিষ্ণুকে হলুদ বস্ত্র, হলুদ ফুল নিবেদন করুন। এতে ভগবানের আশীর্বাদ সর্বদা আপনার সঙ্গে থাকবে।
২) ভগবান বিষ্ণুর বৈষ্ণব কবচ কমপক্ষে ২১ বার পাঠ করুন। এটি অশুভ শক্তি থেকে আপনাকে রক্ষা করবে।
৩) এ দিন অশ্বত্থ গাছের নীচে আটার প্রদীপ জ্বালান। এর প্রভাবে সংসারে সুখ-শান্তি ও সমৃদ্ধি বজায় থাকবে।
৪) এ দিন মা লক্ষ্মীরও পূজা করুন এবং বাড়িতে শঙ্খ স্থাপন করুন। এই উপায়ে ঘরে ইতিবাচক শক্তির প্রবাহ বাড়বে।
৫) একাদশীর দিন স্নানের জলে টাটকা আমলকির রস মিশিয়ে স্নান করুন। এতে গ্রহ দোষ থেকে মুক্তি মিলবে।
৬) এই দিন শঙ্খে জল ভরে মন্দিরে রাখুন। এই উপায় করলে সংসারে কখনও আর্থিক অনটন আসবে না।
৭) যোগিনী একাদশীর দিন মা লক্ষ্মীকে ক্ষির নিবেদন করুন। এতে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করবেন, পাশাপাশি জীবনের সকল সমস্যা দূর হবে।
৮) ভগবান বিষ্ণুকে ৫, ১১ বা ২১ টাকার কয়েন অর্পণ করুন। এতে সংসারে ধনসম্পদ বৃদ্ধি পাবে।
৯) এই দিনে শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মীকে অক্ষত অর্পণ করুন। অক্ষত নিবেদনে জীবনের সকল বাধা-বিপত্তি দূর হবে।
১০) যোগিনী একাদশীর দিন মন্দিরে বা অসহায় মানুষদের হালুয়া দান করুন। এতে অক্ষয় পুণ্য প্রাপ্তি হয়।
১১) এ দিন ঘরে গঙ্গাজল ছিটাতে ভুলবেন না। সম্ভব হলে গঙ্গাস্নানও করতে পারেন। এতে সকল পাপ থেকে মুক্তি লাভ হয়।
Disclaimer: এই আর্টিকেলটি সাধারণ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।



Click it and Unblock the Notifications