Yogini Ekadashi 2023: যোগিনী একাদশী থেকে ভাগ্যের চাকা ঘুরবে ৪ রাশির, বিষ্ণুর কৃপায় সৌভাগ্য ফিরবে!

হিন্দু ধর্ম অনুসারে একাদশী তিথিগুলো অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। একাদশী তিথি শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত থাকে। বছরের ২৪টি একাদশী তিথি বিভিন্ন নামে পরিচিত। পঞ্জিকা মতে, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিকে বলা হয় যোগিনী একাদশী। কথিত আছে, যোগিনী একাদশীর ব্রত পালনে ৮৮ হাজার ব্রাহ্মণ ভোজনের সমান পুণ্য লাভ হয়।

জ্যোতিষ গণনা অনুসারে, এই বছর যোগিনী একাদশীতে শ্রী বিষ্ণুর আশীর্বাদে ধন্য হবেন ৪ রাশির জাতকরা। সর্বক্ষেত্রে সাফল্য আসবে। পরিবারে সুখ, শান্তির পরিবেশ থাকবে। জেনে নিন, কোন কোন রাশির জাতকরা যোগিনী একাদশীতে বিষ্ণুর আশীর্বাদ লাভ করবেন।

Yogini Ekadashi 2023

যোগিনী একাদশী তিথি ও শুভক্ষণ
আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি শুরু হবে ১৩ জুন সকাল ৯টা ২৮ মিনিটে। পরের দিন অর্থাৎ ১৪ জুন সকাল ৮টা ৪৮ মিনিট পর্যন্ত থাকবে একাদশী। উদয় তিথি অনুসারে ১৪ জুন, বুধবার যোগিনী একাদশী ব্রত পালিত হবে।

মিথুন রাশি
মিথুন রাশির জাতকদের জন্য এ বারের যোগিনী একাদশী খুবই শুভ হতে চলেছে। আটকে থাকা কাজগুলি সম্পন্ন হবে। মা লক্ষ্মীর কৃপায় আর্থিক লাভ হবে। পারিবারিক পরিবেশ খুবই ভাল থাকবে। চাকুরিজীবীদের জন্য সময়টি অনুকূল। আপনার সন্তানরাও এই সময় শুভ ফল পাবে।

কর্কট রাশি
বিষ্ণুর কৃপায় আয় বাড়বে কর্কট রাশির জাতকদের। এই সময় মায়ের সহযোগিতা পাবেন। নতুন চাকরি পেতে পারেন। কর্মস্থলে আপনার কাজ প্রশংসিত হবে। ব্যবসায় লাভ বাড়বে। সন্তানের দিক থেকেও কোনও ভাল খবর পেতে পারেন। পরিবারে সুখ, শান্তি থাকবে।

সিংহ রাশি
সিংহ রাশির জাতকরা শুভ ফলাফল পাবেন। ক্যারিয়ার সংক্রান্ত কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন, যা ভবিষ্যতে ভাল ফলাফল দেবে। ক্যারিয়ারের দিক দিয়ে এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। ভাগ্যের সহযোগিতায় আপনার অসমাপ্ত কাজগুলি সম্পন্ন হবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে।

কন্যা রাশি
যোগিনী একাদশী কন্যা রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ হবে। লক্ষ্মী-নারায়ণের কৃপায় অর্থের অভাব হবে না। পরিবারের সদস্যদের মধ্যে ভালবাসা বজায় থাকবে। আপনার সমস্ত কাজ সময়মতো সম্পন্ন হবে। মানসিকভাবে ভাল বোধ করবেন।

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Tuesday, June 13, 2023, 10:28 [IST]
X
Desktop Bottom Promotion