Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Yogini Ekadashi 2023: যোগিনী একাদশী কবে? জেনে নিন তিথি, শুভ সময় ও তাৎপর্য
আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি যোগিনী একাদশী নামে পরিচিত। এই দিন ব্রত রেখে বিষ্ণু পূজা করা অত্যন্ত শুভ ও ফলদায়ক মানা হয়। ভক্তিভরে যোগিনী একাদশী ব্রত পালনে মোক্ষ লাভ হয় এবং মৃত্যুর পর শ্রী বিষ্ণুর চরণে স্থান মেলে।
কথিত আছে, যোগিনী একাদশী পালনে ৮৮ হাজার ব্রাহ্মণ ভোজন করানোর সমান ফল পাওয়া যায়। জেনে নিন, যোগিনী একাদশীর তিথি, শুভক্ষণ, পূজা বিধি ও তাৎপর্য।

যোগিনী একাদশীর তিথি ও শুভক্ষণ
আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি শুরু হবে ১৩ জুন সকাল ৯টা ২৮ মিনিটে। পরের দিন অর্থাৎ ১৪ জুন সকাল ৮টা ৪৮ মিনিট পর্যন্ত থাকবে একাদশী। উদয় তিথি অনুসারে ১৪ জুন, বুধবার যোগিনী একাদশী ব্রত পালিত হবে।
পূজা বিধি
বুধবার ভোরে ঘুম থেকে উঠে স্নান সেরে হলুদ বস্ত্র পরুন। বিষ্ণুকে স্মরণ করে ব্রত পালনের সংকল্প নিন। গৃহের মন্দির পরিষ্কার করুন। গঙ্গা জল ছিটিয়ে পূজার স্থানটি শুদ্ধ করুন। কাঠের চৌকিতে হলুদ রঙের কাপড় বিছিয়ে তার উপর শ্রী বিষ্ণু ও দেবী লক্ষ্মীর মূর্তি বা ছবি রাখুন। ফুল, ফল, মিষ্টি, মালা, চন্দন, অক্ষত, হলুদ রঙের মিষ্টি, তুলসী নিবেদন করুন। ধূপ, প্রদীপ জ্বালিয়ে সঠিক নিয়ম মেনে পূজার্চনা করুন।
এ দিন যোগিনী একাদশীর ব্রত কথা পাঠ করুন বা শুনুন। তারপর আরতি করুন। পরের দিন দ্বাদশী তিথিতে সকালে স্নান সেরে আবার পূজা করুন। ব্রাহ্মণ ও অসহায় ব্যক্তিদের ভোজন করান। দক্ষিণা দিন।
যোগিনী একাদশীর তাৎপর্য
কথিত আছে, কুষ্ঠরোগে আক্রান্ত ব্যক্তি ভক্তিভরে ও সঠিক নিয়ম মেনে যোগিনী একাদশী ব্রত করলে, সেই ব্যক্তির রোগমুক্ত হন। এই ব্রত পালনে পাপ নাশ হয়। জীবনে সুখ, সমৃদ্ধি ফেরে। মৃত্যুর পর স্বর্গ লাভ হয়।
Disclaimer: এই আর্টিকেলটি সাধারণ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।



Click it and Unblock the Notifications