Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Yearly Horoscope 2024: ২০২৪-এ খারাপ সময় এই ৩ রাশির জন্য, সামনে আসবে একের পর এক চ্যালেঞ্জ!
দেখতে দেখতে ২০২৩ সাল শেষের মুখে। আর এক দিন পরই শুরু হবে ২০২৪ সাল। নতুন বছর মানেই নতুন আশা আকাঙ্খা, নতুন লক্ষ্য, দুঃখ-কষ্ট ভুলে নতুন করে বাঁচা। তবে নতুন বছরে পদার্পণ করার আগে সকলের মনেই প্রশ্ন জাগে যে, আগামী বছরটা কেমন কাটবে।
জ্যোতিষ গণনা বলছে, ২০২৪ সালে একাধিক গ্রহ ও নক্ষত্রের স্থান পরিবর্তন হবে। যার প্রভাব দেখা যাবে ১২ রাশিতেই। ২০২৪ সাল যেমন অনেকের জন্য সুখবর নিয়ে আসছে, তেমন কোনও কোনও রাশির জাতকদের জীবনে দুঃসময়ও নিয়ে আসছে। দেখে নিন, কোন কোন রাশির জাতকরা নানা চ্যালেঞ্জের মুখে পড়বেন।

কর্কট রাশি (Cancer)
কর্কট রাশির জাতকদের জীবনে একের পর এক সমস্যা লেগে থাকবে। বৈবাহিক জীবনে সুখ থাকবে না। চাকুরিজীবীদের এ বছরটা ভালো যাবে না। আপনি আপনার চাকরি পরিবর্তন করার কথা ভাবতে পারেন। ব্যবসায় ক্ষতি হতে পারে। ২০২৪ সালে কোথাও বিনিয়োগ করার আগে ভালো ভাবে খোঁজ খবর নিন। পরিবারে কলহ চলতে পারে।
সিংহ রাশি (Leo)
সিংহ রাশির জাতকদের ২০২৪ সাল ভালো যাবে না। স্বাস্থ্যের প্রতি অবহেলা না করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় বড় ধরনের সমস্যা হতে পারে। এর জন্য আপনার খরচও বাড়তে পারে। চাকুরিজীবীদের কঠোর পরিশ্রম করতে হবে। আপনি প্রতিটি পদক্ষেপে চ্যালেঞ্জের মুখোমুখি হবেন। এতে আপনার আত্মবিশ্বাসও কমে যাবে। এই বছর আপনার মধ্যে রাগ ও হিংসার অনুভূতি বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রের পাশাপাশি পরিবারেও আপনার মর্যাদা কমে যাবে।
ধনু রাশি (Sagittarius)
ধনু রাশির জাতকদেরও এ বছরটা তেমন ভালো যাবে না। প্রতিটি পদক্ষেপে সমস্যা দেখা দেবে। চাকুরিজীবীদের এই সময় খুব সতর্ক থাকতে হবে। শত্রুরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না। বিশেষ করে আপনি যদি খাওয়াদাওয়ার প্রতি অনিয়ম করেন, তাহলে বড় ধরনের স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। ব্যবসা সংক্রান্ত কোনও সিদ্ধান্ত আলোচনার পরই নিন।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।



Click it and Unblock the Notifications