Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Yearly Horoscope 2023 : নতুন বছরে কী আছে ভাগ্যে? পেশায় কাঙ্খিত সাফল্য আসবে কি? দেখুন বার্ষিক রাশিফল
শুরু হয়ে গেল ২০২৩ সাল। এখন সবার মনে একটাই প্রশ্ন, এই বছরটা কেমন কাটবে? জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ২০২৩ সাল কিছু রাশির জাতকদের দারুণ কাটবে, আবার কিছু রাশির জীবনে ঝুট-ঝামেলা লেগেই থাকবে।

আসুন জেনে নেওয়া যাক, নতুন বছর অর্থাৎ ২০২৩ সাল কোন রাশির জাতকদের কেমন কাটতে চলেছে-

মেষ রাশি
শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা গ্রহণের জন্য এটি সেরা সময়। বিবাহিত জীবনে সুখ, শান্তি থাকবে। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। তবে আপনাকে শর্টকাট পদ্ধতির মাধ্যমে অর্থ উপার্জন এড়াতে হবে, অন্যথায় আপনার অসুবিধা বাড়তে পারে। সম্পর্কের ক্ষেত্রে, ২০২৩ সাল আপনার ভাল-মন্দ মিশিয়ে কাটবে।
বছরের শুরুতে সোশ্যাল মিডিয়ায় কারুর প্রতি অনুভূতি তৈরি হতে পারে, যা ধীরে ধীরে প্রেমে পরিণত হবে। চাকুরিজীবীদের কাজ প্রশংসিত হবে এবং পদোন্নতিও হতে পারে। ব্যবসায় লাভ হবে এবং আপনি আপনার নতুন শাখা খোলার কথা ভাববেন। জুন-জুলাই মাসে বাড়িতে ধর্মীয় আচার অনুষ্ঠান হতে পারে।

বৃষ রাশি
এই বছরটি ভাল-মন্দ মিশিয়ে কাটবে। ক্যারিয়ারের দিক থেকে নতুন বছরটি চ্যালেঞ্জিং হবে। ক্যারিয়ার গড়তে খুব পরিশ্রম করতে হবে। তবে আপনার কঠোর প্রচেষ্টাই আপনাকে সাফল্যের মুকুট দিতে পারে। মে এবং অগস্টের মধ্যে আপনি বিজনেস ট্রিপের জন্য বিদেশ যাত্রা করবেন। আয়ের চেয়ে বেশি ব্যয় হবে। আপনি সরকারী উৎস থেকে কমপেনসেশন পেতে পারেন।
ব্যবসায়ীদের প্রথম দিকে লাভ হবে, কিন্তু পরে খরচ বাড়বে। চাকুরিজীবীদের উন্নতি হবে। নতুন চাকরিও পাওয়া যেতে পারে। পরিবারের কারুর স্বাস্থ্যের অবনতি হতে পারে এবং তাঁর জন্য প্রচুর খরচও হতে পারে। পরিবারে মতবিরোধ হতে পারে। বিবাহিতরা তাদের শ্বশুরবাড়ির সহযোগিতা পাবেন। শিক্ষার্থীরা পড়াশোনায় সাফল্য পাবেন, কিন্তু তাতে খুব একটা সন্তুষ্ট হবেন না। বন্ধুদের কাছ থেকে সঠিক গাইডেন্স পেতে পারেন।

মিথুন রাশি
এই বছরটি আপনার ভাল কাটবে। বছরের শুরুটা আর্থিক এবং স্বাস্থ্যের দিক দিয়ে ভাল কাটবে না। গত বছর আপনার যা ক্ষতি হয়েছে, তা এ বছর পূরণ হবে। আপনার উন্নতিও হবে। বছরের শুরুতে কিছু সমস্যা হবে, তবে ধীরে ধীরে সবকিছু ঠিক হয়ে যাবে। আর্থিক অবস্থা ভাল থাকবে, তবে চিকিৎসার জন্য ব্যয় বাড়বে। বছরের শেষ নাগাদ পরিবারে কোনও সুখবর আসতে পারে।এই সময়ের মধ্যে চাকরিতে স্থানান্তর হতে পারে। শিক্ষার্থীরা কোনও ক্লাস মিস না করার চেষ্টা করুন, তাহলেই আপনি অসাধারণ ফলাফল পেতে পারেন।

কর্কট রাশি
বছরের শুরুটা খুব ভাল কাটবে। রিয়েল এস্টেটে চুক্তি সফল হবে। সম্পত্তি ক্রয়-বিক্রয় করে আর্থিক সুবিধা পেতে পারেন। কর্মক্ষেত্রে দুর্দান্ত পারফর্ম করবেন। এপ্রিলের পর আপনার কেরিয়ারে পরিবর্তন হবে। আপনি ভাল সাফল্য অর্জন করবেন। আয় বাড়তে পারে। শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগ দিন। শিক্ষার্থীদের বিশেষ কৃতিত্বের সম্ভাবনা রয়েছে।
অবিবাহিতদের জন্য বিয়ের প্রস্তাব আসবে এবং বছরের মাঝামাঝি সময়ে আপনার বিয়ে হবে। চাকুরিজীবীদের এই বছর কাজের প্রতি আগ্রহ কম থাকবে এবং নতুন কিছু শুরু করার দিকে আপনার ফোকাস থাকবে। পিতার সাহায্যে আপনি নতুন ব্যবসা শুরু করতে পারেন।

সিংহ রাশি
এই বছরটি ভাল-মন্দ মিশিয়ে কাটবে। কিছু ক্ষেত্রে লাভ হবে এবং কিছু ক্ষেত্রে সমস্যা দেখা দেবে। আর্থিক সমস্যায় পড়তে পারেন। শিক্ষাক্ষেত্রে উন্নতি হতে পারে। আপনি তীর্থ যাত্রায় যাবেন। যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই বছর খুব শুভ হতে পারে।
ব্যবসায়ীদের উন্নতি হবে এবং নতুন চুক্তিও হতে পারে। বছরের মাঝামাঝি সময়ে আপনার বিরোধীরা আপনার ক্ষতি করতে পারে। যারা চাকরি খুঁজছেন, তারা নতুন চাকরি পাবেন। লভ লাইফ ভাল কাটবে না। পরিবারের সবার সঙ্গে আপনার সম্পর্ক স্বাভাবিক থাকবে।

কন্যা রাশি
প্রতিটি ক্ষেত্রেই ভাল ফল পাবেন। সমস্যার সমাধান হবে। বিরোধীদের কৌশল ব্যর্থ হবে। আপনি আপনার বিরোধীদের মোকাবেলা করতে পারবেন। বৈবাহিক সম্পর্ক আরও দৃঢ় হবে। কাজের জন্য বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে।
পরিবারে সম্পত্তি নিয়ে বিরোধ বাড়তে পারে এবং বিষয়টি আদালত পর্যন্তও পৌঁছাতে পারে। বাড়ির পরিবেশ ভাল থাকবে না। বেসরকারি চাকুরিজীবীদের উপর কাজের চাপ বেশি থাকবে এবং কাজের সূত্রে দেশের বাইরেও যেতে হতে পারে। চাকরিতে সমস্যা দেখা দিতে পারে, তবে শীঘ্রই তা দূর হবে। ব্যবসায় ক্ষতি হতে পারে। খরচ নিয়ন্ত্রণ করুন। শিক্ষার্থীরা পড়াশোনায় সাফল্য পাবে।

তুলা রাশি
বছরের শুরুতে সবকিছু ঠিকঠাক থাকবে, তবে মার্চের মধ্যে আপনি আপনার চাকরি নিয়ে সমস্যায় পড়বেন। বছর শেষে ভাল চাকরি পেতে পারেন। গাড়ি, বাড়ি কেনার স্বপ্ন পূরণ হবে। ধন-সম্পদ বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম করবেন। এই বছরটি তুলা রাশির শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম করতে হবে। বছরের শেষে আপনি আপনার কঠোর পরিশ্রমের ভাল ফলাফল পাবেন। শিক্ষার্থীরা এই বছর নতুন কোনও অভিজ্ঞতার সুযোগ পাবেন, যা ভবিষ্যতে তাদের জন্য খুবই উপকারী হবে। লভ লাইফে সমস্যায় পড়তে পারেন। তবে এই সমস্যা কাটিয়ে উঠতে পারেন। বৈবাহিক সমস্যাগুলি নিজে থেকেই সমাধান হবে। অক্টোবরের পর থেকে আপনার বিরোধীরা শান্ত হয়ে যাবে।
পরিবারের আর্থিক অবস্থা ভাল থাকবে না। ক্ষতি হবে কৃষি ক্ষেত্রেও। ব্যয় নিয়ন্ত্রণ করুন। বছরের শেষে পরিস্থিতির উন্নতি হবে। আপনি কোনও ঘরোয়া কাজে বাইরে যেতে পারেন, যা খুব লাভদায়ক হবে।

বৃশ্চিক রাশি
বছরের শুরুটা ভাল হবে এবং আপনি যা চান তাই পাবেন। শেয়ারবাজার, প্রপার্টিতে টাকা বিনিয়োগ করলে, তাতে দারুণ লাভ হবে। বাইরের কারুর সঙ্গে ব্যক্তিগত লাভের তথ্য শেয়ার করবেন না। আর্থিক উন্নতি হবে। শিক্ষার্থীরা ভাল খবর পাবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ভাল থাকবে। এপ্রিলের দিকে স্বাস্থ্যের কোনও সমস্যা হতে পারে।
ব্যবসায়ীদের বছরের শুরুতে লোকসান সম্ভব, তবে ধীরে ধীরে তা লাভে পরিণত হবে। মার্কেটে আপনার ইমেজ ইতিবাচক হবে।বড় বিনিয়োগ থেকে আসা লাভ দেখে মন খুব খুশি হবে। চাকুরিজীবীদের এই বছরটা ভালই কাটবে। ট্রান্সফার হতে পারে। বাড়ির সবাই আপনার প্রতি খুশি থাকবে। বছরের মাঝামাঝি সময়ে বাড়িতে শুভ কাজ হতে পারে।

ধনু রাশি
স্বাস্থ্যের ছোটোখাটো সমস্যা হতে পারে। আর্থিক পরিস্থিতি ভাল থাকবে। প্রেমের বিষয়ে সতর্ক থাকতে হবে। সম্পর্কে তিক্ততা আসতে পারে। আপনি যদি বিবাহিত হন, তবে আপনার সন্তানদের নিয়েও কিছু সমস্যা হতে পারে।
আপনি আপনার সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত থাকবেন, তবে কিছু ভাল খবরও পাবেন। সন্তানের পড়াশোনা এবং স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখুন। বাড়ির কোনও সদস্যের বিয়ে নিয়ে আলোচনা হতে পারে। এই সময় বিনিয়োগ করলে লোকসান হতে পারে। ভাই বা বোনের সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে। পিতা-মাতার স্বাস্থ্যের যত্ন নিন। তাঁরা যদি কোনও রোগে ভুগছেন, তবে এই বছর তাঁদের চিকিৎসা করান, অন্যথায় পরিস্থিতি আরও খারাপ হতে পারে। ঘরোয়া সমস্যা হতে পারে এবং আপনি বিভ্রান্তির মধ্যে থাকবেন। শিক্ষার্থীরা তাদের সিনিয়রদের সহযোগিতা পাবে। এই সময় ভাল চাকরির অফার আসতে পারে। রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের তাদের নিরাপত্তার দিকে খেয়াল রাখা উচিত।

মকর রাশি
সম্পত্তি ক্রয়-বিক্রয় করে লাভ পেতে পারেন। আপনি নতুন সম্পত্তি কেনা বা বাড়ি তৈরিতেও সফল হতে পারেন। আপনি আপনার সন্তানদের নিয়ে গর্বিত হবেন। তারা শিক্ষাক্ষেত্রে দুর্দান্ত পারফরম্যান্স করবে। আর্থিক অবস্থার উন্নতির কারণে, আপনি দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজগুলি সম্পন্ন করতে সক্ষম হবেন।
বিবাহিত জীবনে ঝামেলা চলবে। চাকুরিজীবীদের বছরটি স্বাভাবিক কাটবে এবং আপনি নতুন চাকরির সন্ধান করতে পারেন। ব্যবসায় নতুন চুক্তি হতে পারে, যা ভবিষ্যতে লাভজনক হবে।

কুম্ভ রাশি
নতুন বাণিজ্য চুক্তি হবে। নতুন ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ হবে, যারা আপনার ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। চাকুরিজীবীদের পদোন্নতি হতে পারে। দাম্পত্য জীবনের চলমান উত্তেজনা, মারামারি ও ঝগড়া থেকে মুক্তি পাবেন। আয় বৃদ্ধি হতে পারে।
বছরের শুরুতে আপনি আপনার পরিবারের সাপোর্ট পাবেন। ঘরের পরিবেশ ভাল থাকবে। যারা চাকরি খুঁজছেন, এই বছরের মাঝামাঝি সময়ে তারা দুই-তিনটি ভালো চাকরির অফার পেতে পারেন। ভাল করে ভেবে তারপরই কোনও সিদ্ধান্ত নিন। গুরুজনদের পরামর্শ খুব কাজে লাগবে এবং আপনি তাদের কাছ থেকে সঠিক নির্দেশনাও পাবেন।

মীন রাশি
মীন রাশির জাতক জাতিকাদের এই বছরটি ভাল-মন্দ মিশিয়ে কাটবে। স্বাস্থ্যের বিভিন্ন সমস্যা দেখা দেবে। গার্হস্থ্য কলহ বাড়বে। পরিবারের সদস্যদের সঙ্গে মতের পার্থক্য হবে। আয়ের উৎস থেকে পর্যাপ্ত অর্থ আসতে থাকবে। তবে ব্যয় বৃদ্ধি হতে পারে। অক্টোবরের পর থেকে, পারিবারিক কলহের অবসান ঘটবে। স্বাস্থ্য ও আর্থিক ক্ষেত্রে স্বস্তি মিলতে পারে।
কলেজের শিক্ষার্থীরা বছরের শুরুতে সমস্যায় পড়বেন, তবে পরে সবকিছু ঠিক হয়ে যাবে। কলেজ প্রোজেক্টে সাফল্য আসবে এবং আপনি শিক্ষকদের প্রশংসা পাবেন। আপনার সহপাঠীরাও আপনাকে সহযোগিতা করবে। ছোটো ভাই বা বোনের স্বাস্থ্য খারাপ হবে। চিকিৎসা ক্ষেত্রে ব্যয় বেশি হবে। ঋণ নেওয়ার পরিস্থিতিও হতে পারে। পরিবারের আর্থিক অবস্থা খুব একটা ভাল থাকবে না। ব্যবসায়ীদের নতুন কিছু চুক্তি হবে, কিন্তু সেগুলো খুব একটা লাভজনক হবে না। পুরানো গ্রাহকরা হাত থেকে চলে যেতে পারে।
Disclaimer : এই আর্টিকেলের সমস্ত মতামত একজন জ্যোতিষীর দেওয়া। এর দায়ভার বোল্ডস্কাই বাংলা এবং এর কর্মচারীরা নেবে না।



Click it and Unblock the Notifications