বছরের শেষের দিকে কোন কোন রাশির জাতক-জাতিকারা শনি দেবের প্রকোপে পরবেন জানা আছে?

এই প্রবন্ধে, এই বছরের বাকি ছয় মাসে কোন কোন রাশির উপর শনি দেবের বক্র দৃষ্টি পরবে, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল

নব গ্রহদের মধ্যে অন্যতম শক্তিশালী হল শনিগ্রহ। কিন্তু ভয়ের বিষয় হল শনি দেবের প্রভাব কারও উপর পরলে উপকার তো ছারুন, এত মাত্রায় অপকার হতে শুরু করে যে একের পর এক ক্ষতি হতে শুরু করে। বিশেষত অর্থনৈতিক ক্ষতি হওয়ার আশঙ্কা যায় বেড়ে। সেই সঙ্গে পারিবারিক সুখ-শান্তিও দূরে পালায়। ফলে জীবন দুর্বিসহ হয়ে উঠতে সময় লাগে না। তাই তো এই প্রবন্ধে, এই বছরের বাকি ছয় মাসে কোন কোন রাশির উপর শনি দেবের বক্র দৃষ্টি পরবে, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল, যাতে আগে থেকে জেনে নিয়ে আসন্ন ক্ষতির হাত থেকে কিছুটা হলেও বেঁচে থাকা সম্ভব হয়।

জ্যোতিষশাস্ত্র অনুসারে নির্দিষ্ট সময় অন্তর অন্তর গ্রহদের গতিপথে নানা পরিবর্তন হতে শুরু করে, যার প্রভাবে জন্মকুষ্টিতেও গ্রহদের অবস্থানে পরিবর্তন হতে থাকে। আর এমনটা হতে থাকলে আমাদের জীবনেও নানা বদল আসতে শুরু করে। এক্ষেত্রে কারও জীবন বদলে যায়, তো কারও জীবনে নেমে আসে দুঃখের ছোঁয়া। আর গত কয়েকদিন আগেই গ্রহ নক্ষত্রের গতিপথের বেজায় পরিবর্তন হয়েছে, তাই তো বিশেষজ্ঞদের মতে সময় এসেছে জেনে নেওয়ার শনি দেবের প্রভাবে বছরের বাকি সময়টা কার কার ভাল যেতে চলেছে, আর কার কার খারাপ।

তাহলে আর অপেক্ষা কেন, চলুন জেনে নেওয়া যাক শনি দেবের প্রভাব, কোন রাশির উপর কেমন পরবে, সে সম্পর্কে...

১. মেষরাশি:

১. মেষরাশি:

শনি দেবের প্রভাবে এই রাশির-জাতিকার শরীর মন্দ যাবে না ঠিকই। কিন্তু কর্মক্ষেত্রে একের পর এক বাঁধা আসতে শুরু করবে। এমনকী সম্মানহানীর আশঙ্কাও রয়েছে। তাই অফিসে বা ব্যবসাক্ষেত্রে প্রতিটি পদক্ষেপ সাবধানে নিতে হবে। না হলে কিন্তু বেজায় বিপদ! এক্ষেত্রে আরেকটি বিষয় মাথায় রাখতে হবে, তা হল আগামী কয়েকটা মাস একেবারে ভাল যাবে না ঠিকই। কিন্তু তাই বলে ভেঙে পরবেন না যেন! বরং মনকে শক্ত রেখে এগিয়ে যান। দেখবেন একদিন সময় ঠিক বদলে যাবেই।

২. বৃষরাশি:

২. বৃষরাশি:

জুন মাসের পর থেকে সময় যত এগতে থাকবে, তত একের পর এক বাঁধা আসতে শুরু করবে। ফলে সুখ-শান্তু যে দূরে পালাবে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই! শুধু তাই নয়, আপনি যদি কোনও ব্যবসার সঙ্গে জড়িত থাকেন, তাহলে নতুন কিছু শুরু করার কথা ভাববেন না যেন! কারণ এই সময় সফলতা আসার সম্ভাবনা বেজায় কম রয়েছে। শুধু তাই নয়, সব ক্ষেত্রেই যে মনের মতো ফল পাবেন, এমন ভাবনা ঝেরে ফেলে দিন। কারণ বাকি ছয়মাস কিন্তু বেজায় কষ্টে কাটতে চলেছে আপনার।

৩.মিথুনরাশি:

৩.মিথুনরাশি:

এই রাশির জাতক-জাতিকাদের বাকি বছরটা মোটের উপর ভালই যাবে। তবে একটাই চিন্তা রয়েছে, তা হল শনি দেবের প্রভাবে পরিবারের আন্দরে নানাবিধ সমস্যা মাথা চাড়া দিয়ে উঠতে পারে। ফলে কিছু সময়ের জন্য মানসিক শান্তি দূরে পালানোর আশঙ্কা রয়েছে। তবে এমন পরিস্থিতি বেশি দিন থাকবে না। তাই অকারণ চিন্তা করার কোনও কারণ নেই। প্রসঙ্গত, জানিয়ে রাখি আপনাদের, এ বছর শনি দেবের আশীর্বাদে জমি-জমা কেনার সম্ভাবনা যেমন রয়েছে, তেমনি গাড়ি-বাড়ি কেনার যোগও রয়েছে।

৪.কর্কটরাশি:

৪.কর্কটরাশি:

এ বছর শনি দেবের আশীর্বাদ লাভ করবেন কর্কটরাশির জাতক-জাতিকারা। তাই তো কর্মক্ষেত্রে থেকে সামাজিক জীবন, সব ক্ষেত্রেই সম্মান বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে অর্থনৈতিক উন্নতির যোগ রয়েছে চোখে পরার মতো। তাই বাকি বছরটা যে বেজায় আনন্দে কেটে যাবে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই! তবে একটা বিষয়ই কেবল মাথায় রাখতে হবে। তা হল বছরের শেষের দিকে স্বামী-স্ত্রীর মধ্যে ছোট-ছোট কারণে ঝগড়া-ঝাটি বাড়তে পারে। তবে এই নিয়ে বেশি চিন্তা করার কোনও কারণ নেই!

৫. সিংহরাশি:

৫. সিংহরাশি:

যে যে কারণে বছরের শুরুতে আপনার মানসিক শান্তি দূরে পালিয়েছে। সেই সব সমস্যা ধীরে ধীরে দেখবেন মিটে যাবে। ফলে হারিয়ে যাওয়া সুখ-শান্তি ফিরে আসবে। শুধু তাই নয়, বছরের শেষের দিকে শনি দেবের প্রভাবে সিংহরাশির জাতক-জাতিকাদের অর্থনৈতিক উন্নতি ঘটার পথ প্রশস্ত হবে। সেই সঙ্গে জমি-জমা এবং বাড়ি কেনার সম্ভাবনাও রয়েছে। তাই এই রাশির জাতক-জাতিকাদের বাকি বছরটা যে বেজায় আনন্দে যাবে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই!

৬. কন্যারাশি:

৬. কন্যারাশি:

জুন মাসের পর থেকে এই রাশির জাতক-জাতিকার জন্ম কুষ্টিতে শনি গ্রহের প্রভাব বাড়তে শুরু করবে, যার প্রভাবে একের পর এক সমস্যা মাথা চাড়া দিয়ে উঠবে, সেই সঙ্গে কর্মক্ষেত্রেও নানাবিধ বাঁধা আসতে শুরু করবে। শুধু তাই নয়, বছরের বাকি ছয়মাসে টাকার কোনও সমস্যা দেখা না গেলেও শনি দেবের প্রভাবে খরচের পরিমাণ বেড়ে যাবে। ফলে সঞ্চয় কমতে থাকবে। প্রসঙ্গত, এক্ষেত্রে আরেকটি বিষয় মাথায় রাখতে হবে। তা হল শনি দেবের প্রভাব যখন কারও জীবনে বাড়তে থাকে, তখন যতটা পরিশ্রম করতে হয়, ততটা কিন্তু ফল পাওয়া যায় না। তাই বন্ধু এই সময় কর্মক্ষেত্রে ঘাম ঝরালেও তেমন এতটা ফল কিন্তু পাবেন না!

৭. তুলারাশি:

৭. তুলারাশি:

এ বছর শরীর-স্বাস্থ্য ভাল গেলেও কর্মক্ষেত্রে যতটা পরিশ্রম করবেন, ততটা কিন্তু অর্থনৈতিক উন্নতি ঘটবে না। তাই এই বিষয়ে মানসিকভাবে প্রস্তুত থাকুন। তবে পরিবারিক জীবন কিন্তু বেজায় সুখে-শান্তিতে কেটে যাবে। তাই আকারণ চিন্তা করার কোনও কারণ নেই বন্ধুরা।

৮. বৃশ্চিকরাশি:

৮. বৃশ্চিকরাশি:

এই রাশির জাতক-জাতিকাদের শরীরটা এ বছরটা একেবারেই ভাল যাবে না। ফলে কর্মক্ষেত্রেও উন্নতি লাভের সম্ভাবনা কমবে। সেই সঙ্গে লোকের কথা শুনে বিপদে পরার আশঙ্কাও রয়েছে। তাই বছরের বাকি সময়টা সাবধানে থাকার প্রয়োজন রয়েছে।

৯. ধনুরাশি:

৯. ধনুরাশি:

শনি দেবের প্রভাবে এই রাশির জাতক-জাতিকাদের শরীর যেমন ভাল যাবে না, তেমনি কর্মক্ষেত্রেও একের পর এক বাঁধা আসতে শুরু করবে। ফলে সুখ-শান্তি দূরে পালাতে সময় লাগবে না। তাই তো ধৈর্য ধরে বছরের বাকি সময়টা কাটিয়ে দিন। দেখবেন ভাল সময় এল বলে।

১০.মকররাশি:

১০.মকররাশি:

সাবধান বন্ধু সাবধান! কারণ বিশেষজ্ঞদের মতে শনি দেবের প্রভাবে এই রাশির জাতকদের প্রতিপক্ষরা নানভাবে ক্ষতি করার চেষ্টা করবেন। শুধু তাই নয়, কর্মক্ষেত্রে নানাবিধ বাঁধা মাথা চাড়া দিয়ে ওঠার কারণ মানসিক শান্তিও দূরে পালাবে।

১১. কুম্ভরাশি:

১১. কুম্ভরাশি:

শনি দেবের আশীর্বাদে এই রাশির জাতক-জাতিকাদের বাকি বছরটা দারুন আনন্দে কেটে যাবে। শুধু তাই নয়, অর্থনৈতিক উন্নতিও ঘটবে চোখে পরার মতো। শুধু তাই নয়, শনি দেবের আশীর্বাদে পরিবারেও সুখ-শান্তি বাজয় থাকবে।

১২. মীনরাশি:

১২. মীনরাশি:

বাকি বছরটা মীনরাশির জাতক-জাতিকাদের বেজায় ভালই যাবে। শুধু তাই নয়, অর্থনৈতিক অবস্থার উন্নতি যেমন ঘটবে, তেমনি কর্মক্ষেত্রেও সম্মান বৃদ্ধি পাবে চোখে পরার মতো!

Story first published: Wednesday, June 20, 2018, 11:41 [IST]
X
Desktop Bottom Promotion