Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Diwali 2024: দীপাবলিতে মা লক্ষ্মীর পুজো করলে উপচে পড়বে ধন-সম্পদ, জানুন শুভ সময় ও প্রয়োজনীয় সামগ্রী
Diwali 2024: দীপাবলি (Diwali) হল অন্ধকারের উপর বিজয়ের উৎসব। যা প্রধানত ভারতের সবচেয়ে বড় উৎসবগুলির মধ্যে একটি। দীপাবলির উৎসব অন্ধকারের ওপর আলোর জয়, মন্দের ওপর ভালো এবং অজ্ঞতার ওপর জ্ঞানের জয় উদযাপন করে।
যা ধর্মীয় ও সামাজিক ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে। এদিন মা লক্ষ্মীরও পুজো (Worship of Goddess Lakshmi) করার রীতি রয়েছে। আসুন জেনে নেওয়া যাক দীপাবলিতে কখন লক্ষ্মী পুজো করতে হবে, শুভ সময় থেকে শুরু করে আচার সমস্ত কিছু বিস্তারিত জেনে নিন।

হিন্দু চন্দ্র ক্যালেন্ডার অনুসারে, প্রতি বছর কার্তিক অমাবস্যায় দীপাবলি উৎসব উদযাপিত হয়। ভারতে বিশেষ করে উত্তর ভারতে, পাঁচ দিন ধরে দীপাবলি উৎসব পালিত হয়। এই উৎসবটি কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ১৩ তম চান্দ্র তিথি ধনতেরাস উপলক্ষে শুরু হয়। যা ভাই ফোঁটা দিয়ে শেষ হয়। এবার উত্তর ভারত ও দক্ষিণ ভারতে একই দিনে দীপাবলি। এই বছর দীপাবলি ৩১শে অক্টোবর এবং ১লা নভেম্বর উদযাপিত হবে।
- কার্তিক তিথি অমাবস্যার সময়: ৩১শে অক্টোবর বিকেল ৩:৫৩ মিনিট থেকে শুরু হয়ে ১লা নভেম্বর সন্ধ্যা ৬:১৭ পর্যন্ত।
- প্রদোষ পুজোর সময়: ১লা নভেম্বর বিকেল ৫:৪৪ মিনিট থেকে শুরু হয়ে রাত ৮:১৯ পর্যন্ত। দীপাবলি ২০২৪ মঙ্গলবার, ২৯ শে অক্টোবর ধনতেরাস থেকে শুরু হয়ে, ৩রা নভেম্বর রবিবার ভাই ফোঁটা দিয়ে শেষ হবে। দীপাবলিতে লক্ষ্মী পুজোর একটি বিশেষ আচার রয়েছে। এদিনে দেবী লক্ষ্মী ও বাধা বিঘ্নকারী ভগবান গণেশ এবং মা সরস্বতীকে সন্ধ্যা ও রাতে শুভ সময় অনুযায়ী পুজো করা হয়। পুরাণ মতে, কার্তিক অমাবস্যার অন্ধকার রাতে, মহালক্ষ্মী স্বয়ং পৃথিবীতে নেমে আসেন এবং প্রতিটি বাড়িতে যান।
দীপাবলিতে আতশবাজি মাস্ট, তবে সামান্য অসাবধনতাতেই হারাতে পারেন দৃষ্টিশক্তি
দীপাবলি পুজো সামগ্রী (Goddess Lakshmi Puja material): দীপাবলি পুজোর জন্য প্রথমে দেবী লক্ষ্মী এবং গণেশজির মূর্তি, রোলি, সিঁদুর, অক্ষত (চাল), সুপারি, নারকেল, লবঙ্গ, এলাচ, ধূপ, কর্পূর, ধূপকাঠি, মাটির প্রদীপ, তুলো, কলব, মধু, দই, গঙ্গাজল, গুড়, ধনে, ফল, ফুল, যব, গম, দূর্বা, চন্দন, সিঁদুর, পঞ্চামৃত, দুধ, শুকনো ফল, বাতাশা, পবিত্র সুতো, সাদা কাপড়, সুগন্ধি, চৌকি, কলশ, পদ্মের মালা, শঙ্খ, আসন, থালা, রৌপ্য মুদ্রা, বসার আসন, হবন কুণ্ড, হবন সামগ্রী, আমের পাতা ও প্রসাদ রাখতে হবে।
ধর্মীয় বিশ্বাস, এই পুজো করলে আর্থিক লাভ পাবেন। যদি দীর্ঘদিন ঋণে জর্জরিত থাকেন, তবে এই পুজো করলে সেই সমস্যাও মিটবে।



Click it and Unblock the Notifications