Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
এক বছর পর স্বরাশিতে আসছে শুক্র, এই ট্রানজিটে মা লক্ষ্মী কৃপা বর্ষাবে তিন রাশিতে
বৈদিক জ্যোতিষশাস্ত্রে শুক্র গ্রহ শুক্রা নামেও পরিচিত। এই গ্রহ সৌন্দর্য, সুখ, বিলাসিতা, রোম্যান্স, প্রেম, শারীরিক আকর্ষণ, সৃজনশীলতা এবং নান্দনিকতার প্রতীক। এটি জীবনের বিভিন্ন দিকের উপর প্রভাব রাখে। যা প্রায়শই সুখের প্রভু হিসাবে বিবেচিত হয়। এবার সেপ্টেম্বর মাসে এই সৌন্দর্য এবং সম্পদের গ্রহ শুক্র তার নিজস্ব রাশি তুলা রাশিতে প্রবেশ করতে চলেছে।
জ্যোতিষশাস্ত্র অনুসারে, শুক্রের এই ট্রানজিট মূলত তুলা, কর্কট এবং কুম্ভ রাশির জাতকদের উপর বিশেষ প্রভাব ফেলতে পারে। ধন ও সুখের এই গ্রহ ১২ মাস পর নিজের রাশি তুলায় প্রবেশ করতে চলেছে। জ্যোতিষ মতে, বিলাসিতা ও সুখের গ্রহ শুক্র ১৮ ই সেপ্টেম্বর, বুধবার নিজের স্বরাশি তুলাতে প্রবেশ করতে চলেছে। এদিন দুপুর ২ টো ৪ মিনিটে গোচর হবে। প্রায় একবছর পর শুক্র নিজের রাশি তুলায় প্রবেশ করবে। আসুন জেনে নেওয়া যাক কোন কোন ক্ষেত্রে এই রাশির জাতকরা উপকার পেতে পারেন।

- তুলা রাশি-
জ্যোতিষ শাস্ত্র মতে, শুক্র গ্রহ তার স্বরাশি তুলায় প্রবেশ করতে চলেছে। এই অবস্থায় তুলা রাশির জাতকরা বিশেষ লাভবান হবেন। আর্থিক দিক থেকে এই সময়টি তুলা রাশির জাতকদের জন্য খুব ভালো যাবে। এই সময় আচমকা অর্থপ্রাপ্তি হবে। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে এবং কর্মজীবনে উন্নতির সম্ভাবনা বাড়তে পারে। পারিবারিক জীবন সুখী হবে এবং দাম্পত্য জীবনে মধুরতা থাকবে। স্বাস্থ্যও ভালো থাকবে। এই সময় আপনার ব্যক্তিত্ব আকর্ষণীয় হবে।
- কর্কট রাশি-
বৈদিক জ্যোতিষ শাস্ত্র মতে, শুক্রের তুলায় ট্রানজিট কর্কট রাশির জাতকদের জন্যও কিন্তু লাভদায়ক হবে। এই সময় আপনার আমদানিতে বৃদ্ধির যোগ রয়েছে। আপনি অর্থ সংক্রান্ত বিষয়ে সাফল্য পেতে পারেন। সঙ্গে নতুন ব্যবসা বা চাকরির সুযোগ রয়েছে। এই সময় আপনার আমদানিতে বৃদ্ধির যোগ রয়েছে। জমি সংক্রান্ত মামলায় কোনও বড় লেন-দেন হতে পারে। এতে আপনার আর্থিক অবস্থান ভালো হবে। পারিবারিক জীবনে সুখ থাকবে এবং স্বাস্থ্য ভালো থাকবে।
- কুম্ভ রাশি-
কুম্ভ রাশির জাতক জাতিকারা কর্মজীবনে উন্নতি এবং নতুন সাফল্য অর্জন করতে পারে। এই সময় আমদানি বাড়ার সম্ভাবনা রয়েছে। এই সময় আপনি বেশ আনন্দে থাকবেন। ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। নতুন সম্পর্ক শুরু হতে পারে। দাম্পত্য জীবনেও সুখ থাকবে। স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যা হবে না। এই সময় কোনও শুভ ও মাঙ্গলিক কাজের আয়োজন করতে পারেন।



Click it and Unblock the Notifications