কুম্ভকর্ণ ছয়মাস ধরে ঘুমাতেন কেন?

By Anindita Sinha

আমরা সকলেই রামায়ণের "কুম্ভকর্ণ" নামক চরত্রিটির সাথে পরিচিত, যিনি বছরে ৬ মাস ধরে ঘুমোতেন আর বাকি ৬ মাস জেগে থাকতেন এবং হাতের কাছে যা পেতেন সবই খেতে ফেলতেন। কিন্তু আপনারা কি জানেন, নিরন্তর, ৬ মাস ধরে কেন কুম্ভকর্ণ ঘুমিয়ে থাকতেন? আমরা আজ আপনাদের, সংক্ষিপ্তভাবে সেই কাহিনীটিই জানাবো।

কুম্ভকর্ণ রাবনের ছোট ভাই। যদিও, তার একটি দানবাকৃতির চেহারা ছিল, তবুও বলা হয়ে থাকে তিনি বুদ্ধিমান ও খুব ভাল মনের অধিকারী ছিলেন।

কুম্ভকর্ণ ছয়মাস ধরে ঘুমাতেন কেন?

যথাযথভাবে বলতে গেলে, প্রভু রাম ও রাবমের যুদ্ধে, রাবন কুম্ভকর্ণকে সাহায্য করতে বলেন। কিন্তু রাবন যখন কুম্ভকর্ণকে সব ঘটনা ব্যাখ্যা করেন তখন কুম্ভকর্ণ রাবনকে বোঝাতে উদ্যত হন যে, রাবন যা করছেন তা ঠিক নয়। কিন্তু রাবন যখন তার নিষেধ শুনলেন না, তখন ভাই হওয়ার দরূন কুম্ভকর্ণ রামের সাথে যুদ্ধ করতে রাবনের পাশে দাঁড়ান।

এটাও বিশ্বাস করা হয়ে থাকে যে কুম্ভকর্ণ ঋষি ও মুনিদের খেয়ে ফেলতেন। তবে তিনি যতোই খেয়ে ফেলুন না কেন কিছুতেই তার খিদে মিটত না।

আসুন একবার দেখেনি, কুম্ভকর্ণ কেন অবিরত ৬ মাস যাবৎ ঘুমাতেন।

ইন্দ্রঃ যদিও ইন্দ্র দেবতাদের অধিনায়ক ছিলেন, তবুও তিনি কুম্ভকর্ণকে ইর্ষা করতেন, তাঁর জ্ঞান ও সাহসিকতার জন্য। তাই কুম্ভকর্ণের ওপর প্রতিশোধ নিতে, ইন্দ্র সঠিক সময়ের অপেক্ষা করছিলেন।

আশীর্বাদ না অভিশাপঃ কুম্ভকর্ণের প্রার্থনায় তুষ্ট হয়ে ব্রহ্মা, কুম্ভকর্ণকে জিজ্ঞাসা করেন, যে তিনি চান। এতে কুম্ভকর্ণের সকল ভাইয়েরা খুবই খুশি হয়ে ওঠেন কিন্তু কুম্ভকর্ণ "ইন্দ্রাসানা" অর্থাৎ ইন্দ্রের সিংসাহন না চেয়ে, "নিদ্রাসানা" অর্থাৎ, ঘুমাবার জন্য বিছানা চেয়ে নেন।

বিভ্রান্ত কুম্ভকর্ণঃ কুম্ভকর্ণ যখন বুঝতে পারেন, যে তিনি। "ইন্দ্রাসন"-এর পরিবর্তে, "নিদ্রাসন" বলে ফেলেছেন, তখন তিনি হতবুদ্ধি হয়ে পরেন। কুম্ভকর্ণ নিজের ভুল বুঝে উঠতেন ততোক্ষণে ব্রহ্মা, "তথাস্তু" বলে দিয়েছেন, যার অর্থ আশীর্বাদ প্রদান হয়ে যাওয়া। যদিও তিনি, ব্রহ্মাকে তার এই ইচ্ছা পূরণ না করতে অনুরোধ করেন, তবুও ব্রহ্মা তাঁর আশীর্বাদ ফেরত নেন না।

ইন্দ্রের কৌশলঃ আমরা সকলেই জানি যে ইন্দ্র কুম্ভকর্ণকে ইর্ষা করতেন। কথিত আছে যে, ইন্দ্রই দেবী সরস্বতীকে অনুরোধ করেছিলেন, কুম্ভকর্ণকে দিয়ে "ইন্দ্রাসন"-এর পরিবর্তে "নিদ্রাসন" বলাতে।

কুম্ভকর্ণের ঘুমঃ এরপর থেকেই কুম্ভকর্ণ ৬ মাস ধরে ঘুমান এবং পরবর্তী ৬ মাস জেগে থাকেন এবং খিদে মেটাতে তার চারপাশে যা পান তাই খেয়ে ফেলেন।

X
Desktop Bottom Promotion