কেন হয় বর্ষবরণের দিন লক্ষ্মী ও গণেশের আরাধনা? জানেন কী আসল রহস্য

By Bhagysree Sarkar

বাংলার ঘরে ঘরে বর্ষবরণের প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গিযেছে। লক্ষ্মী গণেশ পুজার জন্য প্রতিমার দোকানে জমেছে লম্বা লাইন। প্রতিমা বিক্রিও হচ্ছে চড়া দামে। বৈশাখের প্রথমদিন, বর্ষবরণের উৎসব। এই দিনকে কেন্দ্র করে বাঙালির আবেগ এক্কেবারে উর্দ্ধমুখী। বিশ্বাস, এইদিনটি অত্যন্ত শুভ। তবে পঞ্জিকায় এইদিনে আলাদা করে গণেশ পুজার কোনও নিয়ম নেই। নেই লক্ষ্মী পুজারও।

অথচ এইদিনেই লক্ষ্মী গণেশের মূর্তি নিয়ে মন্দিরে ভিড় জমান বাঙালি ব্যবসায়ীরা। তাহলে, এই দিনেই কেন হাজার হাজার বাঙালি ভিড় করে যান মন্দিরে? কেনই বা ঘটা করে লক্ষ্মী-গণেশের আরাধনায় মেতে উঠেন ব্যবসায়ীরা?

Poila Baisakh

হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুসারে, এই লক্ষ্মী-গণেশের পুজোর নেপথ্যে রয়েছে শুধুই মনের বিশ্বাস। অনেকেই মনে করেন বছরের প্রথম দিনটা যেভাবে কাটানো হবে, গোটা বছরটাই ঠিক তেমন কাটবে। তাই সকাল সকাল ঠাকুরের আশীর্বাদ নিয়ে বছর শুরু করা হয় নতুন বছর। তাছাড়া, যে কোনও শুভারম্ভে গণেশ পুজোর পেছনে রয়েছে প্রচলিত একটি হিন্দু পুরাণের গল্প। গণেশ ও তাঁর ছোটভাই কার্তিকের মধ্যে ত্রিভূবণ পরিক্রমার একটি প্রতিযোগিতা হয়েছিল। কার্তিক ময়ূরে চড়ে ত্রিভূবন পরিক্রমায় পাড়ি দেন। কিন্তু গণেশ শুধু তাঁর বাবা-মাকেই প্রদক্ষিণ করেন।

এর কারণ জিজ্ঞাসা করা হলে গণেশ বলেন, তাঁর বাবা-মা শিব-পার্বতীই তাঁর কাছে ত্রিভূবন। খুশি হয়ে শিব-পার্বতী গণেশকে আশীর্বাদ করেন। সেই থেকে সব পুজোর আগেই করা হয় গণেশ পুজো। তবে লক্ষ্মী পূজার কারণ কী?

শাস্ত্র মতে, লক্ষ্মী পুজো হয় ধনদেবীর আরাধনায়। সারা বছর গৃহস্থের আর্থিক সমৃদ্ধির কামনায় হয় এই ধনদেবীর আরাধনা। বিশ্বাস, বছরের প্রথমদিন মাতা লক্ষ্মীর আশীর্বাদ নিলে, তাঁর কৃপায় সারা বছরই আয়-উন্নতি থাকবে সংসারে।

Story first published: Monday, April 8, 2024, 20:05 [IST]
X
Desktop Bottom Promotion