Dhanteras 2023: সোনা রুপো ছাড়ুন! সৌভাগ্য ফেরাতে ধনতেরাসে বাড়িতে আনুন সস্তার এই জিনিস

Dhanteras 2023: ভুত চতুর্দশীর ঠিক আগের দিন পালন করা হয় ধনতেরাস। এই দিনটি ধন ত্রয়োদশী নামেও পরিচিত। মূলত অবাঙালি সম্প্রদায়ের উত্‍সব হলেও গত কয়েক বছর ধরে বাঙালি সমাজেও যথেষ্ট জনপ্রিয় ধনতেরাস। বলা হয় এটি নাকি বছরের সবথেকে শুভ দিনগুলির মধ্যে অন্যতম।

প্রচলিত মত অনুযায়ী, ধনতেরাসের দিন বাড়িতে নতুন কিছু কিনে আনতেই হয়। সাধারণত ধাতব জিনিস কেনার চলই বেশি রয়েছে এই শুভ দিনে। এ ছাড়াও এমন একটি জিনিস আছে, যা ধনতেরাসের দিন কিনলে নাকি সংসারে শ্রীবৃদ্ধি হয়।

Why Do People Buy a Broom on Dhanteras

ধনতেরসের দিন কী কিনবেন?

ধনতেরাসে সবচেয়ে বেশি সোনা, রুপোর জিনিসই কেনার চল রয়েছে। এ ছাড়া কাঁসা, তামা বা পিতলের জিনিস কেনাও শুভ। তবে এ দিন আরও একটা জিনিস কেনার উল্লেখ রয়েছে শাস্ত্রে, তা হল ঝাড়ু বা ঝাঁটা। মৎস্য পুরাণ অনুসারে, ঝাড়ুকে দেবী লক্ষ্মীর প্রতীক মনে করা হয়। তাই ওই দিন ঝাঁটা কেনার অর্থ, বাড়িতে লক্ষীর আগমন।

কথিত আছে, ধনতেরাসের দিন বাড়িতে ঝাঁটা কিনে আনলে সংসারের সুখ সমৃদ্ধি দ্বিগুণ হয়। নেতিবাচক শক্তির প্রভাব দূর হয়। আর্থিক সমস্যা থেকে মুক্তি মেলে। অলক্ষ্মী বিদায় হয়ে লক্ষ্মী আসে ঘরে।

ঝাঁটা কেনার পর কী করবেন?

ধনতেরাসে ঝাঁটা কিনে এনে, সেই ঝাঁটায় সাদা সুতো বেঁধে দিন। তারপর তা লাল কাপড়ের উপর রেখে কড়ি ও আতব চাল দিয়ে পুজো করতে পারেন। বিশ্বাস করা হয়, ঝাঁটায় সাদা সুতো বেঁধে রাখলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা সঙ্গে থাকে। অবশ্যই পরিষ্কার হাতে ঝাড়ু ধরবেন।

ঝাঁটা শুইয়ে রাখুন

ঝাড়ু কখনই সোজা ভাবে রাখা উচিত নয়। সব সময় মেঝেতে শুইয়ে রাখতে হয়। দাঁড় করিয়ে রাখলে ঘরে অশুভ শক্তি আসে। এ ছাড়া, ঝাড়ু সবসময় এমন জায়গায় রাখার চেষ্টা করুন যাতে কারুর চোখে না পড়ে।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

Story first published: Thursday, November 9, 2023, 22:04 [IST]
X
Desktop Bottom Promotion