বাড়ির এই দিকে রাখুন রাম দরবারের ছবি, সুখ-শান্তিতে ভরবে সংসার!

শ্রীরামচন্দ্র, সঙ্গে মাতা সীতা, লক্ষ্মণ ও হনুমান - হিন্দুধর্মে অন্যতম পূজনীয় দেবতা হলেন এই চার জন। এই চার জনকে একসঙ্গে বলা হয় রাম দরবার। বাস্তু অনুসারে বাড়িতে রাম দরবারের ছবি রাখা অত্যন্ত শুভ। তবে যদি ভুল দিকে রাম দরবারের ছবি লাগানো হয় বা রাখা হয়, তাহলে পরিবারে রোগভোগ ও অশান্তি লেগেই থাকে।

সোমবার, ২২ জানুয়ারি অযোধ্যায় উদ্বোধন হবে নব নির্মিত রাম মন্দিরের। মন্দিরের গর্ভগৃহে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে জেনে নিন ঘরের কোথায় রাম দরবারের ছবি রাখা শুভ এবং কী ভাবে এর পুজো করবেন।

Ram Darbar Photo

কোথায় রাখবেন রাম দরবারের ছবি?

বাস্তু মতে, বাড়ির মন্দিরের পূর্ব দিকের দেওয়ালে রাম দরবারের ছবি লাগান। এর ফলে সুখ, শান্তি ও সমৃদ্ধি আপনার সংসারে বজায় থাকবে। ঘরে ইতিবাচক শক্তির প্রবাহ বাড়বে। পরিবারের সদস্যদের স্বাস্থ্যের উন্নতি হবে। তাছাড়া, রাম দরবারের ছবি থাকলে তা বাড়িতে থাকা বাস্তু দোষের অশুভ প্রভাব কাটাতেও সাহায্য করে।

গৃহে রাম দরবারের ছবি থাকলে পরিবারে সম্প্রীতি ও ঐক্য বজায় থাকে। পারস্পরিক ভালবাসা বৃদ্ধি পায়। সকল প্রকার বিবাদ থেকে মুক্তি পাওয়া যায়। বাড়ির সকল সদস্যের উচিত প্রতিদিন এই রাম দরবারের ছবি দর্শন করা। এতে সকলের মনে ইতিবাচক চিন্তাধারার বিকাশ ঘটবে। একে অপরের প্রতি শ্রদ্ধা, ত্যাগ ও সহযোগিতার অনুভূতি বাড়বে এবং বাড়ির আর্থিক অবস্থা মজবুত হবে।

কী ভাবে পুজো করবেন রাম দরবারের?

বাড়িতে রাম দরবার থাকলে নিয়মিত এর পুজো করা জরুরি। সকালে স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করুন। এর পর গঙ্গাজল দিয়ে রাম দরবারের ছবি পরিষ্কার করুন। শুদ্ধ হলুদ কাপড়ে রাম দরবার মুড়ে দিন। ফুল, রোলি, অক্ষত দিয়ে যথাযথভাবে রাম দরবারের পুজো করুন। প্রদীপ ও ধূপকাঠি জ্বালিয়ে দিন। পুজোর শেষে আরতি করুন।

ধর্মীয় বিশ্বাস, প্রতিদিন সঠিক বিধি মেনে রাম দরবারের পূজা করলে ঘরে সুখ-শান্তি বজায় থাকে। মোক্ষ লাভ হয় এবং জন্মকুণ্ডলী থেকে গ্রহ দোষও দূর হয়ে যায়।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

X
Desktop Bottom Promotion