Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
কখন থেকে শুরু হবে বুদ্ধ পূর্ণিমার তিথি? রয়েছে গজলক্ষ্মী সহ একাধিক শুভ যোগ!
বৈশাখ মাসের পূর্ণিমা হল বুদ্ধ পূর্ণিমা, বুদ্ধ জয়ন্তী নামেও পরিচিত। বিশ্বজুড়ে এই দিনটি অত্যন্ত গুরুত্বের সাথে পালন করা হয়। এই তিথিতে বুদ্ধদেবের আবির্ভাব হয়েছিল বলে ইতিহাসে জানা যায়। বৈদিক সাহিত্য মতে ভগবান বুদ্ধ বিষ্ণুর আরেকটি অবতারও। বৈদিক সাহিত্য মতে পৃথিবী থেকে হিংসা ও সহিষ্ণুতা চিরতরে মুছে দেওয়ার জন্যই বুদ্ধের আবির্ভাব হয়েছিল। বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটকে সেই কথা পরিষ্কার ভাবে উল্লেখ করা হয়েছে। তবে এবছর বৈশাখে নয়, পালিত হচ্ছে জ্যৈষ্ঠ মাসে বুদ্ধ পূর্ণিমা।
জ্যোতিষ শাস্ত্র মতে, বৈশাখ মাসকে সনাতন ধর্মে পুণ্যের মাস এবং ধর্মের মাস বলে অভিহিত করা হয়েছে। এই কারণেই এই মাসে যে কোনো ধর্মীয় কাজ করাই উত্তম বলে বিবেচিত হয়। বৈশাখ পূর্ণিমার দিনে, বিশেষত স্নানের পরে, লোকেরা গায়ত্রী এবং অন্যান্য প্রিয় দেবতাদের স্মরণ, জপ এবং ধ্যান করে। এতে আধ্যাত্মিক সাফল্য বাড়ে। তবে ২৩ মে এই বুদ্ধপূর্ণিমা পালিত হতে চললেও, ২২ মে থেকে পড়ছে এর তিথি। তবে এই দিনটি কেন বিশেষ জানেন?

শাস্ত্র মতে, বৈশাখ পূর্ণিমার দিনটি আমাদের সকলের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। বৈশাখ মাসের শেষ দিনের পূর্ণিমা দিনটিকে ভগবান বিষ্ণুর দশটি অবতারের মধ্যে কুর্মের দ্বিতীয় অবতার অর্থাৎ 'কচ্ছা অবতার'-এর উৎপত্তি বলে মনে করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে, বৈশাখ পূর্ণিমা ভগবান বুদ্ধের জীবনের তিনটি গুরুত্বপূর্ণ ঘটনার সাথেও জড়িত। যার মধ্যে রয়েছে ভগবান বুদ্ধের জন্ম, বুদ্ধের জ্ঞানার্জন এবং বুদ্ধের নির্বাণ। তাই এই দিনটি খুব বিশেষ হয়ে ওঠে। এই দিনে নিকটবর্তী নদীতে স্নানের একটি বিশেষ তাৎপর্য রয়েছে।
তবে এই দিনে লোকেরা তাদের কাছের নদী বা পুকুরে স্নান করে গঙ্গার সমান ফল পেতে পারে। শাস্ত্র মতে, এইদিনে শুধুমাত্র স্নানই গঙ্গার মতো একই ফল দেয় না, পাশাপাশি স্নান, দান, ধর্ম এবং পূজোও সমান গুরুত্বপূর্ণ। বৈশাখ মাস দানের জন্য শ্রেষ্ঠ বলে বিবেচিত হয়। আসলে, এই মাসে অক্ষয় তৃতীয়াও পালিত হয়। তাই এই মাসে করা ধর্মীয় কর্মকাণ্ড কখনো ক্ষয় হয় না এবং তা সর্বদা মানুষের কাছে থাকে। ২২ মে অর্থাৎ আজ বুধবার সন্ধ্যা ৬.৪৭ মিনিট থেকে পড়ছে বুদ্ধপূর্ণিমা বা বৈশাখ পূর্ণিমার তিথি। শেষ হবে ২৩ মে, বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টা ২২ মিনিটে। চন্দ্রোদয়ের সময় ৭.০৩ মিনিট। উদয়া তিথি অনুসারে ২৩ মে এই শুভ দিনটি পালিত হবে।
এদিকে এই বুদ্ধপূর্ণিমা তিথিতে একাধিক শুভ যোগ তৈরি হতে চলেছে। শিব যোগ, সর্বার্থ সিদ্ধি যোগ ছাড়াও শুক্রাদিত্য যোগ, রাজভঙ্গ যোগও রয়েছে। এছাড়াও তৈরি হচ্ছে গজলক্ষ্মী যোগ। আর জ্যোতিষমতে বিশ্বাস করা হয়, গজলক্ষ্মী যোগের হাত ধরে আসে ধন সম্পত্তি। জানা গিয়েছে, ২৩ মে সর্বার্থ সিদ্ধি যোগ ৯ টা ১৫ মিনিট থেকে শুরু করে পরের দিন ২৪ মে ৫ টা ২৬ মিনিটে শেষ হবে। সেই দিন পরিঘা যোগ ১২.১২ মিনিটে শেষ হবে। তারপর শিবোগ শুরু হবে।



Click it and Unblock the Notifications