Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Vastu tips: ভুলেও এসব জিনিস মাটিতে ফেলবেন না, দারিদ্র-নেতিবাচক শক্তি ঘিরে ধরবে
Vastu Tips: বর্তমানে আমরা অনেকেই বাড়ির কাজের সঙ্গে অন্যান্য কাজও করে থাকি। রোজদিন অফিস হোক বা অন্য কাজের মাঝে কখন যে হাত থেকে কিছু পড়ে যায়, বোঝার উপায় থাকে না। বিশেষ করে যখন আমরা কোন কাজে তাড়াহুড়ো করতে যাই, তখনই এই সমস্যায় পড়তে হয়। জেনে রাখা ভালো, এটি একটি স্বাভাবিক বিষয় হলেও বাস্তুশাস্ত্রে (Vastu Shastra) কিন্তু অত্যন্ত অশুভ বলে বিবেচিত হয়।
শাস্ত্র মতে বলা হয়, আপনার হাত থেকে জিনিসপত্র পড়ে যাওয়া আপনার জীবনে আসন্ন সংকটের ইঙ্গিত দিতে পারে। তাই কখনই এগুলিকে অবহেলা করার ভুল করবেন না। জ্যোতিষ শাস্ত্র (astrology) অনুসারে, এমন কিছু জিনিসের কথা বলা হয়েছে যা আপনার হাত থেকে পড়ে গেলে বুঝবেন জীবনে সমস্যা আসতে চলেছে। এই বিষয়গুলি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নিন-

- দুধ পড়া অশুভ-
বাস্তুশাস্ত্র অনুসারে, দুধকে চন্দ্রের কারক হিসাবে বিবেচনা করা হয়। তাই গ্যাসে রাখা দুধ যদি ফুটতে থাকে এবং নীচে পড়ে যায় বা আপনার হাত থেকে এক গ্লাস দুধ পড়ে যায়, তবে তা শুভ বলে মনে করা হয় না। বলা হয় যে দুধ কমে যাওয়া আর্থিক সমস্যার ইঙ্গিত দেয়।
- নুন-
নুন আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। নুন শুধু খাবারের স্বাদ বাড়াতেই কাজ করে না, এটি সৌভাগ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত বলে মনে করা হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে, নুনকে চন্দ্র ও শুক্রের প্রতিনিধি বলে মনে করা হয়। তাই বিশ্বাস যে, আপনার হাত থেকে নুন পড়ে গেলে, তা খুবই অশুভ। এর মানে আপনার জীবনে সমস্যা আসতে চলেছে।
- কালো মরিচ মাটিতে পড়া অশুভ-
যদি আপনার হাত থেকে কালো মরিচ পড়ে যায়, তবে এটি একটি খুব অশুভ লক্ষণ হিসাবে বিবেচিত হয়। হাত থেকে কালো মরিচ ছিটকে পড়া বা পড়ে যাওয়া নেতিবাচকতা বাড়ায়।
এছাড়াও কথিত আছে যে খাবার খাওয়া বা পরিবেশন করার সময় খাবার পড়ে যাওয়াকে বাস্তুশাস্ত্রে খুব অশুভ বলে মনে করা হয় এবং এটি ঘরে দারিদ্র্য নির্দেশ করে।



Click it and Unblock the Notifications