Eclipse 2025: চলতি বছরে কবে চন্দ্রগ্রহণ? নতুন বছরের শুরুতেই অদৃশ্য হবে শনি! কেন জানেন?

By Bhagysree Sarkar

Eclipse 2025: নতুন বছর অর্থাৎ ২০২৫ সালে আকাশে দেখা যাবে চারটি বড় মহাজাগতিক ঘটনা। এরমধ্যে দুটি সূর্যগ্রহণ এবং দুটি চন্দ্রগ্রহণ। প্রথম চন্দ্রগ্রহণ দেখা না গেলেও বছরের শেষ চন্দ্রগ্রহণ ভারতে দেখ যাবে বলেই সূত্রের খবর। গ্রহণ একটি জ্যোতির্বিদ্যাগত ঘটনা। যা জ্যোতিষশাস্ত্রের মতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধর্মীয় মতে, গ্রহণের সময় কোনও শুভ কাজ করা হয় না। মন্দিরের দরজা বন্ধ থাকে। চলুন আজ এই মহাজাগতিক ঘটনা সম্পর্কে বিস্তারিত জেনে নিই-

মূলত, যখন একই সরলরেখায় পৃথিবী, চাঁদ ও সূর্যের মধ্যে আসে, তখন পৃথিবীর ছায়ার জন্য চাঁদে সূর্যের আলো পৌঁছায় না। এর ফলে চাঁদকে তখন কিছু সময়ের জন্য দেখা যায় না। আর চাঁদের এই আংশিক বা সম্পূর্ণরূপে কিছু সময়ের জন্য অদৃশ্য হয়ে যাওয়াকেই সংক্ষেপে চন্দ্রগ্রহণ (Lunar Eclipse) বলা হয়। এবছর অর্থাৎ ২০২৫ সালে প্রথম চন্দ্রগ্রহণ ১৪ মার্চ, শুক্রবার ঘটবে। এটি একটি পূর্ণ চন্দ্রগ্রহণ হবে। এর মোট সময়কাল হবে প্রায় ৬ ঘন্টা। এদিন চাঁদ সম্পূর্ণরূপে পৃথিবীর ছায়ায় ঢেকে যাবে। যা 'ব্লাড মুন' (Blood Moon) নামেও পরিচিত।

Eclipse 2025

ছবি সৌজন্য- PTI

এই গ্রহণ ইউরোপ, এশিয়ার অধিকাংশ, অস্ট্রেলিয়া, আফ্রিকা এবং আমেরিকা থেকে এই গ্রহণ দেখতে পাবে। তবে ভারত থেকে এই গ্রহণ দেখা যাবে না। বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ ৮ই সেপ্টেম্বর হবে। এটিও পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। তবে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ২০২৫ সালের দ্বিতীয় চন্দ্রগ্রহণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ, এদিন চাঁদের চারিদিকে লাল রঙের আভার দেখা যাবে। যার একেবারে বিরল দৃশ্য দেখাবে। তাই এই সময়ে আকাশে চোখ না রাখলেই নয়। ইউরোপ, এশিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকা, আমেরিকার কিছু অংশ এবং ভারত মহাসাগর অঞ্চল জুড়ে এই চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে।

যদিও অন্ধকার রাতের আকাশে মহাজাগতিক ঘটনা আরও বেশি দর্শনীয়। তাই আপনি এখানে বর্ণিত ইভেন্টগুলি দেখতে পারেন খালি চোখেও। তবে যদি আপনি একটি এমন একটি শহরে বাস করেন, যেখানে বায়ুদূষণের মাত্রা বেশি, সেখানে ব্যবহার করতে পারেন আপনার টেলিস্কোপ বা দূরবীন। কিন্তু এখানে উল্লেখিত ঘটনাগুলির ক্ষেত্রে তার প্রয়োজন হবে না।

অন্যদিকে টেলিস্কোপের মাধ্যমে শনি গ্রহের দিকে তাকানো এবং এর রিংগুলি সর্বদা একটি রোমাঞ্চকর অনুভূতি দেয়। একাধিকবার দেখেও মন ভরে না। কিন্তু পৃথিবী থেকে আর দেখা যাবে না শনির বলয়গুলি। ধীরে ধীরে অদৃশ্য হচ্ছে শনির বলয়। মূলত, এটি সূর্যের চারপাশে শনির কক্ষপথের চারদিকে ঘুরতে থাকবে বলে বিশেষজ্ঞরা জানিয়েছে। এই গ্রহ অর্থাৎ শনি, সূর্য থেকে ষষ্ঠ গ্রহ। যা তার অত্যাশ্চর্য বলয়ের জন্য খ্যাত, এমনকি টেলিস্কোপের মাধ্যমেও তা দৃশ্যমান।

বলা হয়েছে, ২০২৫ সালের গোড়ার দিকে রিংগুলি অদৃশ্য হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। এই ঘটনাটি সূর্যের চারপাশে শনি গ্রহের ২৯ বছরের পথ চলার সময় দুবার ঘটে। অর্থাৎ প্রায় ১৫ বছরের ব্যবধানে। এবছর ২৪ শে মার্চ এই ঘটনা ঘটবে। গ্রহটি সূর্যের খুব কাছে থাকবে। ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত সন্ধ্যায় এবং মার্চের শেষ থেকে সকালে আমরা শনি গ্রহকে বেশ সরু, রিং আকারে দেখতে পাবো। অন্যদিকে এই বিরল দৃশ্য দেখার প্রস্তুতি নিচ্ছেন জ্যোতির্বিজ্ঞানী এবং মহাকাশ বিজ্ঞানীরাও।

Story first published: Wednesday, January 1, 2025, 16:15 [IST]
X
Desktop Bottom Promotion