Lunar Eclipse 2025: আগামী বছরে চন্দ্রগ্রহণ কবে? ভারতে কি দেখা যাবে? জানুন বিস্তারিত

By Bhagysree Sarkar

Lunar Eclipse 2025: সনাতন ধর্মে চন্দ্রগ্রহণের (Lunar eclipse) গুরুত্ব অপরিসীম বলে মনে করা হয়। চন্দ্রগ্রহণও সূর্যগ্রহণের (Solar eclipse) মতো গুরুত্বপূর্ণ। চন্দ্রগ্রহণকে জ্যোতির্বিদ্যা, আধ্যাত্মিক, পৌরাণিক এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসাবে বিবেচনা করা হয়।

এটি মূলত সূর্য, পৃথিবী ও চাঁদের বিশেষ অবস্থানের কারণে ঘটে। যখন পৃথিবী, সূর্য এবং চাঁদ (Earth, Sun and Moon) একটি সরল রেখায় আসে ও পৃথিবী চাঁদ ও সূর্যের মাঝখানে চলে আসে, তখন কিছু সময়ের জন্য সূর্যের রশ্মি চাঁদে পৌঁছতে পারে না। কারণ পৃথিবী তাদের মাঝখানে থাকে। এই ঘটনাই চন্দ্রগ্রহণ নামে পরিচিত।

chandra grahan

চলতি বছরে আর কোনও গ্রহণ নেই। এরপর আবার সেই ২০২৫ সালে রয়েছে। চলুন আজ জেনে নেওয়া যাক, আসন্ন বছরে প্রথম চন্দ্রগ্রহণ কখন (When is the first lunar eclipse in 2025) ঘটতে চলেছে। এরসঙ্গেই কোথায় কোথায় তা দেখা যাবে-

জানা গিয়েছে, ২০২৫ সালে দুটি চন্দ্রগ্রহণ হবে। নাসার ওয়েবসাইট অনুসারে, প্রথম চন্দ্রগ্রহণ ১৪ই মার্চ, ২০২৫ এ ঘটবে। যা হোলির দিনে পড়েছে। এদিকে, পঞ্চাঙ্গ মতে এটি হবে ফাল্গুন মাসের পূর্ণিমায়। তবে এই গ্রহণ ভারতে দেখা যাবে না। তাই এর প্রভাব এখানে পড়বে না। এটি একটি পূর্ণগ্রহণ হবে। সঙ্গেই এটি প্রশান্ত মহাসাগর, আমেরিকা, ইউরোপ এবং আফ্রিকাতে দেখা যাবে।

এবার আসা যাক দ্বিতীয় চন্দ্রগ্রহণের কথায়। ২০২৫ সালের দ্বিতীয় চন্দ্রগ্রহণ ৭ই সেপ্টেম্বর ঘটবে। যা মূলত পিতৃপক্ষের সময় পড়বে। এই গ্রহণটিও ইউরোপ, আফ্রিকা, এশিয়া ও অস্ট্রেলিয়ায় দেখা যাবে। বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণে ভারতে কোনো প্রভাব পড়বে না। দেখাও যাবে না।

  • তাহলে ২০২৫ সালের সূর্যগ্রহণ কখন ঘটবে?

আমরা যদি সূর্যগ্রহণের কথা বলি, তাহলে ২০২৫ সালের মার্চ মাসে একটি সূর্যগ্রহণ হবে। এই গ্রহণটি ২৯ শে মার্চ ঘটবে। এটি একটি আংশিক সূর্যগ্রহণ হিসাবে দেখাবে। এটি আফ্রিকা, ইউরোপ এবং রাশিয়ায় দেখা যাবে। এরপর ২১শে সেপ্টেম্বর আরেকটি সূর্যগ্রহণ ঘটবে। যা ২০২৫ সালের শেষ গ্রহণ।

X
Desktop Bottom Promotion