Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
হরিয়ালি অমাবস্যা কবে? জীবনের নানান কষ্ট-দুঃখ দূর করতে মেনে চলুন এই অলৌকিক প্রতিকার
সনাতন ধর্মে অমাবস্যা তিথির বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। জ্যোতিষশাস্ত্রে বলা হয়, অমাবস্যার দিনে গঙ্গা স্নান, পিতৃপুরুষের পুজো, শ্রাদ্ধ, তপস্যা, জপ ও বিশেষ কিছু দান করলে জীবনের সমস্ত পাপ ধুয়ে যায়। এতে ভগবান বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায়। শ্রাবণ মাসের এই অমাবস্যাকে হরিয়ালি অমাবস্যাও বলা হয়। মূলত, শ্রাবণের এই সময় বর্ষার কারণে চারিদিকে প্রকৃতি সবুজ সাজে সেজে ওঠে। আর তারজন্যই এই নামকরণ বলে জানা যায়।
এই বছর হরিয়ালি অমাবস্যার তিথি শুরু হচ্ছে ৪ঠা অগাস্ট রবিবার। হরিয়ালি অমাবস্যা নবগ্রহের শান্তির জন্যও বিশেষভাবে পরিচিত। জানা যায়, এই দিনে সিদ্ধি যোগ ও পুষ্য নক্ষত্র যোগ গঠিত হচ্ছে। হরিয়ালি অমাবস্যার দিনে কিছু কাজ করা খুবই শুভ বলা হয়। এই কাজ করলে জীবনে সুখ আসে এবং কষ্ট থেকে মুক্তি পাওয়া যায়। বিশেষত, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের শেষ তিথিতে হরিয়ালি অমাবস্যা পালিত হয়। এই মাস মহাদেবের কাছে প্রিয়। এমন দিনে চাল, সাদা বস্ত্র, সাদা ফুল, চিনি ও নারকেল ইত্যাদি দান করলে ভগবান শিবের আশীর্বাদ লাভ করবেন।

জ্যোতিষ শাস্ত্র অনুসারে, এদিন দুধ দান করলে জীবনে মঙ্গল আসে। কারণ মহাদেবকে দুধে অভিষেক করা হয়। এর সাথে কালো তিল দান করলে ব্যক্তি অনেক উপকার পায় এবং কুণ্ডলী থেকে অশুভ গ্রহের প্রভাব দূর হয়। অমাবস্যা তিথিতে অন্ন, অর্থ ও বস্ত্র দান করলে পূর্বপুরুষের আশীর্বাদ পাওয়া যায় বলে মনে করা হয়। হরিয়ালি অমাবস্যায় আপনি একটি ছাতা, চামড়ার জুতো বা॥ চপ্পল, বাসন দান করতে পারেন, এতে আর্থিক সংকট দূর হবে এবং ঘরে সুখ আসবে।
এছাড়াও হরিয়ালি অমাবস্যা তিথিতে বৃক্ষরোপণ করাও শুভ বলে মনে করা হয়। ধর্মীয় শাস্ত্রে বলা হয়, হরিয়ালী অমাবস্যার দিনে বৃক্ষরোপণ করলে ভগবান শিব প্রসন্ন হন। এর সাহায্যে গ্রহের দোষ দূর হয়। এই দিনে আম, আমলা, তুলসী, কলা, বট, নিম, লেবু ইত্যাদি গাছ লাগাতে পারেন।
হরিয়ালি অমাবস্যার দিনে ভগবান শিব ও মাতা পার্বতীকে একসঙ্গে পুজো করলে শুভ ফল পাবেন। দুধে কালো তিল মিশিয়ে রুদ্রাভিষেক করুন, এর সাথে "ওম নমঃ শিবায়" মন্ত্রটি ১০৮ বার জপ করুন। দেবী পার্বতীকে সাজগোজের সামগ্রী নিবেদন করুন। এতে করে দাম্পত্য জীবন সুখের হবে এবং জীবনে সুখ আসবে।



Click it and Unblock the Notifications