Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Bhaiphonta 2024: ভাইফোঁটার শুভ সময় কখন? ভুলেও এদিকে মুখ করে বসবেন না, হবে ঘোর বিপদ
Bhaiphonta 2024: ভাই বোনের সম্পর্ক অনেক মধুর। যতই নিজেদের মধ্যে ঝগড়া হোক, তাদের মধ্যে কিন্তু ততটাই স্নেহ থাকে। এই সম্পর্ক বাইরে থেকে যতই বিতর্কিত হোক না কেন, এর মধ্যে লুকিয়ে থাকে একে অপরের প্রতি গভীর ভালোবাসা। কার্তিক মাসের শুক্ল পক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয় ভাইফোঁটা (Bhaiphonta ) উৎসব। মূলত, ভাইবোনের মধ্যে অটুট সম্পর্ক বজায় রাখতে এই আনন্দ উৎসব পালিত হয়। এক ঝলকে দেখে নিন এবারের ভাইফোঁটায় দ্বিতীয়ার তিথি কখন পড়েছে?
সনাতন ধর্ম মতে, শুধু রক্ষাবন্ধনই নয়, ভাইফোঁটা উৎসবও ভাই ও বোনের বন্ধনকে দৃঢ় করে। এই উৎসবে যে শুধু বাঙালিই মেতে ওঠেন তা কিন্তু নয়, দেশের বহু এলাকার মানুষরাও এতে অংশ নেন। এবছর পঞ্চাঙ্গ অনুসারে, কার্তিক মাসের কৃষ্ণপক্ষের দ্বিতীয় তিথি ১৭ কার্তিক অর্থাৎ ৩ নভেম্বর, রবিবার পড়েছে। দ্বিতীয়া তিথি শুরু হচ্ছে ২ নভেম্বর ১৬ কার্তিক থেকেই। শেষ হবে ৩রা নভেম্বর ১৭ই কার্তিক। এদিন রাত ৮ টা ১৫ মিনিট পর্যন্ত দ্বিতীয়া থাকছে।

পঞ্চাঙ্গ অনুসারে, এদিন ফোঁটা দেওয়ার সময় হল, দুপুর ১টা ১০ মিনিট থেকে ৩ টা ২২ মিনিট পর্যন্ত। ব্রহ্ম মুহুর্তা হল, ভোর ৪টা ৫ মিনিট থেকে ৫ টা ৪৩ মিনিট পর্যন্ত। তবে বিজয় মুহুর্তা হল, দুপুর ১টা ৫৪ মিনিট থেকে ২ টা ৩৮ মিনিট অবধি। এদিকে গোধূলির সময় বিকাল ৫টা ৩৪ মিনিট থেকে ৬টা পর্যন্ত।
- এদিন কী বলে ভাইয়ের কপালে ফোঁটা দেবেন?
'ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা, যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা'। দ্বিতীয়াতে ফোঁটা দিলে এই মন্ত্র। তবে বহু বাড়িতে এই মন্ত্র,' প্রতিপদে ফোঁটা দ্বিতীয়াতে নীতা, আজ হতে ভাই আমার যম দুয়ারে তিতা' বলে পালন করা হয় ভাইফোঁটা।
মনে রাখবেন, ভাইকে সর্বদা উত্তর দিকে বা উত্তর পূর্ব দিকে মুখ করে বসিয়ে ফোঁটা দেওয়া উচিত। তবে ভাইকে কখনওই মেঝেতে বসিয়ে ফোঁটা দেবেন না। বোন বা দিদি ফোঁটা দেওয়ার সময় মুখ সর্বদা উত্তর দিকে রেখে ফোঁটা দেবেন।



Click it and Unblock the Notifications