Pitru Paksha 2023: কবে থেকে শুরু হচ্ছে পিতৃপক্ষ? জেনে নিন কোন দিনটি শ্রাদ্ধের জন্য সেরা

Pitru Paksha 2023 Dates in Bengali: পঞ্জিকা অনুসারে, পিতৃপক্ষ প্রতি বছর ভাদ্র মাসের পূর্ণিমা তিথি থেকে শুরু হয় এবং আশ্বিন কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে শেষ হয়। এই এক পক্ষকাল সময় পূর্বপুরুষদের শ্রাদ্ধের জন্য সর্বোত্তম। তাই পিতৃপক্ষ শ্রাদ্ধপক্ষ নামেও পরিচিত।

পিতৃপক্ষের সময় পূর্বপুরুষদের স্মরণ করা হয়, তাঁদের সন্তুষ্ট করার জন্য এবং আত্মার শান্তির জন্য, তর্পণ, পিন্ড দান, শ্রাদ্ধ কর্ম করা হয়ে থাকে। শাস্ত্র মতে, পূর্বপুরুষরা এই সময়ে মর্ত্যে নেমে এসে তাঁদের বংশধরদের থেকে জল গ্রহণ করেন। হিন্দুশাস্ত্র মতে, যাঁরা পূর্বপুরুষের বাৎসরিক শ্রাদ্ধানুষ্ঠান করতে সক্ষম হন না। তাঁরা পিতৃপক্ষে পূর্বপুরুষকে জল দান করতে পারেন।

Pitru Paksha 2023

চলতি বছর ২৯ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত পিতৃপক্ষের সময়। দেখে নিন, এ বছরের পিতৃপক্ষ শ্রাদ্ধানুষ্ঠানের তিথির সম্পূর্ণ তালিকা।

২০২৩ সালের পিতৃপক্ষ শ্রাদ্ধানুষ্ঠানের তিথি

পূর্ণিমা শ্রাদ্ধ ও প্রতিপদ শ্রাদ্ধ - ২৯ সেপ্টেম্বর, শুক্রবার

দ্বিতীয়া শ্রাদ্ধ - ৩০ সেপ্টেম্বর, শনিবার

তৃতীয়া শ্রাদ্ধ - পয়লা অক্টোবর, রবিবার

চতুর্থী শ্রাদ্ধ ও মহা ভরণী - ২ অক্টোবর, সোমবার

পঞ্চমী শ্রাদ্ধ - ৩ অক্টোবর, মঙ্গলবার

ষষ্ঠী শ্রাদ্ধ - ৪ অক্টোবর, বুধবার

সপ্তমী শ্রাদ্ধ - ৫ অক্টোবর, বৃহস্পতিবার

অষ্টমী শ্রাদ্ধ - ৬ অক্টোবর, শুক্রবার

নবমী শ্রাদ্ধ - ৭ অক্টোবর, শনিবার

দশমী শ্রাদ্ধ - ৮ অক্টোবর, রবিবার

একাদশী শ্রাদ্ধ ও মাঘা শ্রাদ্ধ - ১০ অক্টোবর, মঙ্গলবার

দ্বাদশী শ্রাদ্ধ - ১১ অক্টোবর, বুধবার

ত্রয়োদশী শ্রাদ্ধ - ১২ অক্টোবর, বৃহস্পতিবার

চতুর্দশী শ্রাদ্ধ - ১৩ অক্টোবর, শুক্রবার

সর্ব পিতৃ অমাবস্যা বা মহালয়া অমাবস্যা - ১৪ অক্টোবর, শনিবার

কোন দিন শ্রাদ্ধ করার জন্য সবচেয়ে উত্তম?

অমাবস্যা তিথি শ্রাদ্ধানুষ্ঠান বা প্রেতকর্মের পক্ষে সর্বোত্তম তিথি বলে মানা হয়। সর্ব পিতৃ অমাবস্যা বা মহালয়া অমাবস্যা, যে তিথি সমস্ত পূর্বপুরুষদের জন্য উৎসর্গ করা হয়। পিতৃপক্ষের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিথি এটি। এই তিথিতে সেই সমস্ত পূর্বপুরুষদের জন্য শ্রাদ্ধ করা হয়, যাঁদের মৃত্যু তারিখ জানা নেই। অর্থাৎ সর্ব পিতৃ অমাবস্যার দিনে সকল পূর্বপুরুষদের জন্য শ্রাদ্ধ, তর্পণ ও পিন্ডদান করা হয়।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

Story first published: Friday, September 29, 2023, 22:28 [IST]
X
Desktop Bottom Promotion