চলতি বছরে নাগ পঞ্চমী কবে? কীভাবে নাগ দেবতাকে খুশী করবেন, জেনে নিন পুজোর সঠিক পদ্ধতি

By Spirituality

নাগ পঞ্চমী একটি বিশেষ দিন, যেদিন আমরা সাপের দেবতার পুজো করি। নাগপঞ্চমী হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ উৎসব। এটি শ্রাবণ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে উদযাপিত হয়। চলতি বছরে এই উৎসব ৯ই আগস্ট পালিত হবে। এই দিনে শিবের সাথে সাপের দেবতারও পুজো করা হয়। নাগ পঞ্চমীর উৎসব সারা ভারতে খুব আড়ম্বর সহকারে পালিত হয়।

জানা যায়, এবছর নাগপঞ্চমী ৯ই আগস্ট সকাল ১২টা ৩৬ মিনিটে শুরু হবে। এর পরের দিন অর্থাৎ ১০ই আগস্ট ৩টে ৩৬ মিনিটে শেষ হবে। এই দিনে মানুষ নাগ দেবতাকে খুশি করার জন্য পুজো করেন এবং তাঁর আশীর্বাদ পাওয়ার চেষ্টা করেন। চলুন আজ এই প্রতিবেদনে আমরা আপনাকে নাগ পঞ্চমীর পুজোর সঠিক পদ্ধতি এবং কী কী অর্পণ করতে হবে সে সম্পর্কে জানাব।

Nagpanchami
  • পরিচ্ছন্নতা

প্রথমে পুজোর স্থান ভালোভাবে পরিষ্কার করুন। উপাসনালয় হতে হবে একেবারে পরিচ্ছন্ন ও পবিত্র।

  • সাপের দেবতার মূর্তি

নাগ পঞ্চমীর দিন পুজোর স্থানে সাপ দেবতার মূর্তি বা ছবি রাখুন। মূর্তি বা ছবি না থাকলে ময়দা দিয়ে সাপ বানিয়েও পুজো করা যায়।

  • প্রদীপ জ্বালান

এবার প্রদীপ জ্বালিয়ে পুজো শুরু করতে হবে। জেনে রাখা ভালো, প্রদীপ জ্বালানো পুজোর স্থানকে পরিশুদ্ধ করে এবং ইতিবাচক শক্তি নিয়ে আসে।

  • জল এবং দুধ দিয়ে স্নান করুন

প্রদীপ জ্বালিয়ে সর্প দেবতার মূর্তিকে জল ও দুধ দিয়ে স্নান করান। যা শুদ্ধির প্রতীক।

  • চন্দন এবং ফুল নিবেদন করুন

স্নান করানো হলে সর্প দেবতাকে চন্দন ও ফুল নিবেদন করুন। চন্দনের পেস্ট লাগান এবং সুগন্ধি ফুল অর্পণ করুন। বিশেষ করে সাদা এবং হলুদ ফুল দিয়ে পুজো করুন। সঙ্গে ধূপকাঠি জ্বালিয়ে নাগ দেবতার আরতি করুন।

  • ভোগ দিন

এসবের পর সাপের দেবতাকে মিষ্টি নিবেদন করুন। বিশেষ করে লাড্ডু, ক্ষীর এবং দুধ নিবেদন করা শুভ বলে মনে করা হয়। সাপের দেবতা দুধ খুব পছন্দ করেন। পুজোয় দুধ নিবেদন করলে সর্প দেবতা প্রসন্ন হন। এদিন ঘি-ও নিবেদন করাও শুভ। এরপর নাগ দেবতার গল্প শোনান, এটি খুবই শুভ। এই গল্পে সাপের গুরুত্ব ও তাঁদের পুজো ব্যাখ্যা করা হয়েছে।

  • উপবাস করুন

নাগ পঞ্চমীর দিনে উপবাস রাখাও শুভ বলে মনে করা হয়। এই দিনে শুধুমাত্র ফল খেলেই সর্প দেবতা প্রসন্ন হন।

সবশেষে পুজোর পর সকলের মধ্যে সাপের দেবতার প্রসাদ বিতরণ করুন। প্রসাদ বিতরণ করলে শুভ ফল পাওয়া যায়।

Story first published: Thursday, August 8, 2024, 15:38 [IST]
X
Desktop Bottom Promotion