Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
মেষ সংক্রান্তি কখন? জেনে নিন মহান পবিত্র সময় এবং স্নান-দান করার শুভ সময়
সাধারণত সূর্য দেবতা যখন মেষ রাশিতে গমন করেন, তখন মেষ সংক্রান্তি হয়। বলা হয়, এই মেষ সংক্রান্তি দিয়ে নতুন সৌর বছর শুরু হয়। মেষ সংক্রান্তির দিনে পবিত্র নদীতে স্নান করার পর দান করার রীতি রয়েছে। বিশ্বাস, এতে পুণ্য লাভ হয়।
জ্যোতিষ মতে, এই বছরের মেষ সংক্রান্তির নাম রাক্ষসী। এদিন সূর্য দেবতা বরাহের উপর চড়ে উত্তর-পূর্ব কোণে দৃশ্যমান হবেন এবং উত্তর দিকে অগ্রসর হবেন। তার পোশাকের রং হবে নীল, তার গহনা হবে মুক্তার এবং তার অস্ত্র হবে তরবারি। আসুন জেনে নেওয়া যাক মেষ সংক্রান্তি কোন দিন? মেষ সংক্রান্তির মহা শুভ সময় কখন এবং স্নান ও দানের সময় কী? মেষ সংক্রান্তিতে কী দান করা উচিত?

- এবছর মেষ সংক্রান্তি কবে?
বৈদিক ক্যালেন্ডার অনুসারে, এই বছর মেষ সংক্রান্তি ১৩ ই এপ্রিল শনিবার। সেইদিন, সূর্য দেব মীন রাশি থেকে বের হয়ে রাত্রি ৯ টা ১৫ মিনিটে মেষ রাশিতে গমন করবেন। সেই সময়ই হবে মেষ সংক্রান্তির মুহূর্ত।
- মেষ সংক্রান্তি মহা পুণ্যকাল এবং পুণ্যকালের সময়-
১৩ ই এপ্রিল, মেষ সংক্রান্তির মহা পুণ্যকাল ২ ঘন্টা ৮ মিনিটের এবং পুণ্যকাল ৬ ঘন্টা ২৪ মিনিটের। মহা পুণ্যকাল শুরু হবে বিকেল ৪টে ৩৮ মিনিটে এবং শেষ হবে বিকেল ৬ টা ৪৬ মিনিটে। পুণ্যকাল শুরু হবে দুপুর ১২.২২ মিনিটে এবং শেষ হবে সন্ধ্যা ৬.৪৬ মিনিটে।
- মেষ সংক্রান্তিতে স্নানের সময়-
মেষ সংক্রান্তির দিনে পুণ্যের সময় স্নান ও দান করা উচিত। আপনি চাইলে ওই দিন যেকোনো পবিত্র নদীতে স্নান করতে পারেন। আপনি যদি এটি করতে না পারেন তবে চিন্তা করবেন না, আপনি বাড়িতেও স্নান করতে পারেন সেদিন। জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করতে পারেন। এরপর আপনার সামর্থ্য অনুযায়ী দান করতে পারেন।
- মেষ সংক্রান্তিতে কি দান করবেন?
মেষ সংক্রান্তির দিন স্নানের পর সূর্য দেবের পূজা করা উচিত। এরপর সূর্য দেবতা সংক্রান্ত জিনিস দান করতে হবে। মেষ সংক্রান্তিতে আপনি গম, লাল কাপড়, লাল চন্দন, কালো তিল, লাল ফুল, তামার বাসন ইত্যাদি দান করতে পারেন।



Click it and Unblock the Notifications