Chhat puja 2024: এবছর কখন ছট পুজো শুরু হচ্ছে, জেনে নিন শুভ সময় ও তিথি

By Bhagysree Sarkar

Chhat puja 2024: ছট পুজো একটি প্রধান হিন্দু উৎসব, যা সূর্য দেবতার উপাসনাকে উৎসর্গ করে। এবছর ৫ই নভেম্বর থেকে শুরু হত্ চলেছে ছট পুজো (Chhat puja)। এটি বিহার, ঝাড়খন্ড, উত্তর প্রদেশ এবং নেপালের কিছু অংশে ব্যাপকভাবে পালিত হয়। মূলত ৪ দিন ধরে চলে এই উৎসব। প্রধান আচারের মধ্যে রয়েছে অস্তগামী এবং উদীয়মান সূর্য উভয়ের জন্য প্রার্থনা করা। এই সময় ভক্তরা, বিশেষত মহিলারা উপবাস (fasting) পালন করে এবং তাদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য ও মঙ্গল কামনা করে।

ছট পুজোর প্রথম দিন স্নান, দ্বিতীয় দিন খরনা, তৃতীয় দিন সন্ধ্যা অর্ঘ্য এবং চতুর্থ দিন ঊষা অর্ঘ্যের মধ্য দিয়ে শেষ হয় চার দিনব্যাপী উৎসব। ছট মহাপর্ব সূর্য পুজোর সবচেয়ে বড় উৎসব। এই পুজো কার্তিক মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে উদযাপিত হয়। জ্যোতিষী ও বাস্তু মতে, ৮ ই নভেম্বর সকালে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদনের মাধ্যমে এই উৎসবের সমাপ্তি ঘটবে। চলুন দেখে নেওয়া যাক, ছট পুজোর শুভ তারিখ ও সময়-

chhath puja

ছট পুজোর প্রধান তারিখ ও সময়-

  • প্রথম দিন, ৫ই নভেম্বর, অনুষ্ঠানটি সূর্যোদয়ের সময় শুরু হয় আনুমানিক ৬:৩৬ মিনিট, এবং সূর্যাস্তের সময় প্রায় ৫:৩৩ মিনিটে শেষ হয়।
  • খরনা পালিত হয় দ্বিতীয় দিন, ৬ই নভেম্বর। এই আচারের জন্য শুভ সময় সকাল ৬:৩৭ থেকে বিকাল ৫:৩২ পর্যন্ত।
  • তৃতীয় দিন ৭ই নভেম্বর, সন্ধ্যা অর্ঘ্য দেওয়া হয়, যা সূর্যোদয় থেকে শুরু হয় (সকাল ৬:৩৮) এবং শেষ হয় সূর্যাস্তে (৫:৩২)।
  • ঊষা অর্ঘ্য পালিত হয় শেষ দিন, ৮ই নভেম্বর। অনুষ্ঠানটি সকাল ৬:৩৮ এ শুরু হয় এবং বিকাল ৫:৩১ মিনিটে শেষ হয়।

ছট মহাপর্বের সূচনা হয় স্নান ও খাওয়ার মাধ্যমে। এই উপবাসকে খুবই কঠিন বলে মনে করা হয়, এই উপবাসে মহিলারা একটানা ৩৬ ঘণ্টা উপবাস রাখেন। ছট পুজো ধর্মীয় ও সাংস্কৃতিক বিশ্বাসের একটি জনপ্রিয় উৎসব। এটি একমাত্র উৎসব যেখানে সূর্য দেবতার পুজো করা হয় এবং তাঁকে অর্ঘ্য নিবেদন করা হয়। হিন্দু ধর্মে সূর্য পুজোর বিশেষ গুরুত্ব রয়েছে।

ধর্মীয় বিশ্বাস, তিনিই একমাত্র দেবতা যাকে সরাসরি দেখা যায়। বেদে সূর্যকে জগতের আত্মা বলা হয়েছে। এই পুজোর দুটি প্রধান আচার, নাহয়-খায় এবং খরনা, যা ছট পুজোর সময় অপরিহার্য বলে মনে করা হয়। নাহয়-খায় মন ও শরীরকে শুদ্ধ করে, অন্যদিকে খরনা আধ্যাত্মিক শুদ্ধির প্রতীক।

Story first published: Friday, October 25, 2024, 17:28 [IST]
X
Desktop Bottom Promotion