বর্ষবরণ উৎসব ঠিক কবে, জানেন কি এর পিছনে লুকিয়ে থাকা ইতিহাস? দেখুন

By Bhagysree Sarkar

পয়লা বৈশাখ, বাংলা বছরের প্রথম দিন। বাঙালি সংস্কৃতিতে নতুন বাংলা বছরে অনেক আশা, স্বপ্নপূরণ হবে এমনই মনে করে বাঙালিরা। তাই নববর্ষকে স্বাগত জানাতে ১লা বৈশাখের দিনটি উৎসবের মরসুমে পরিণত হয়। পাশাপাশি দিনটিকে উৎসব মুখর করে তুলতে ভালো খাওয়া, দাওয়া, ভালো মানে মাছ, মাংস, মিষ্টি ইত্যাদির আয়োজন করে বাঙালিরা। বাঙালির ১২ মাসের ১৩ পার্বনের অন্যতম উৎসব হল পয়লা বৈশাখ।

শাস্ত্রমতে, চৈত্র মাস থেকে নতুন বছর শুরু হলেও বাংলা ক্যালেন্ডারের হিসেবে নতুন বছর শুরু হয় বৈশাখ মাস থেকে। এই সময়, সূর্য মেষ রাশিতে প্রবেশ করে। অর্থাত্‍ মেষ সংক্রান্তি বা চৈত্র সংক্রান্তির পরের দিনটি পয়লা বৈশাখ নামে পরিচিত। তবে এখনও অনেকেই ভাবছেন আসলে কবে পয়লা বৈশাখ, ১৩ নাকি ১৪ই এপ্রিল এই উৎসব।

১৪৩০ সাল শেষ হয়ে আর কয়েকদিন পরই আসছে ১৪৩১ সাল। শাস্ত্রমতে সাধারণত ১৪ এপ্রিল থেকে বাংলা নতুন বছর শুরু হয়। এবছরও সেটাই হয়েছে। আগত ১৩ এপ্রিল শনিবার, চৈত্র সংক্রান্তি পড়েছে। এরপরের দিনই পালিত হবে এই বর্ষবরণের উৎসব। কিন্তু এর পিছনেও আছে এক ইতিহাস, জানেন?

ইতিহাস বলছে, মুঘল আমল থেকে পয়লা বৈশাখ পালন করার রীতি রয়েছে। তবে সেই যুগে এই উৎসব মূলত কৃষি উত্‍সব নামেই পরিচিত ছিল। প্রথা ছিল, চৈত্র সংক্রান্তির মধ্যে সারা বছরের কর মিটিয়ে নতুন বছরের প্রথম দিনটিতে উত্‍সবে মেতে ওঠার। এদিন বাঙালি জমিদাররা প্রজাদের মিষ্টিমুখ করাতেন। তবে অষ্টাদশ শতাব্দীর শেষ ও উনবিংশ শতাব্দীর শুরুতে পয়লা বৈশাখ পালনের গুরুত্ব বৃদ্ধি পায় সাধারণ মানুষের মধ্যে। এরপরই এই অনুষ্ঠান পয়লা বৈশাখ নামে পরিচিতি পায়।

Story first published: Tuesday, April 9, 2024, 16:05 [IST]
X
Desktop Bottom Promotion