Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Raksha Bandhan 2023: যেখানে সেখানে ফেলে রাখবেন না রাখি, এতে নষ্ট হয় ভাই বোনের সম্পর্ক!
চলতি বছর ৩০ ও ৩১ অগস্ট পালিত হবে রাখি বন্ধন উৎসব। এই উৎসব মূলত ভাই-বোনের বন্ধন ও ভালবাসার সম্পর্ককে উৎসাহিত করে। এই শুভ তিথিতে বোনেরা ভাইয়ের দীর্ঘায়ু কামনা করে তাদের হাতে রাখি বাঁধেন। আর ভাই বোনকে সুরক্ষিত ও আনন্দে রাখার প্রতিশ্রুতি দেন।
রাখি বাঁধার কিছু নিয়মের উল্লেখ রয়েছে শাস্ত্রে। যা মেনে চললে সুফল পাওয়া যায়। কিন্তু রাখি বন্ধন উৎসব শেষে সাধারণত কোনও নিয়ম মানা হয় না। যেখানে সেখানে রাখি খুলে রেখে দিই আমরা। এতে অশুভ প্রভাব পড়ে আমাদের জীবনে।

শাস্ত্রে রাখি বাঁধার পাশাপাশি খোলার ক্ষেত্রেও কিছু নিয়মের উল্লেখ রয়েছে। জেনে নিন, রাখি বন্ধনের পর কী কী নিয়ম মেনে চলা উচিত।
১) রাখি বন্ধন উৎসব শেষ হওয়ার পর রাখি খুলে যেখানে সেখানে ফেলে রাখবেন না। এতে ভাই-বোনের সম্পর্কের ওপর খারাপ প্রভাব পড়ে। কোনও পবিত্র স্থানে যত্ন সহকারে রাখি খুলে রাখুন।
২) রাখি খোলার সময় খেয়াল রাখতে হবে যেন তা ছিড়ে বা ভেঙে না যায়। একটি লাল কাপড়ে রাখি বেঁধে নিন। তারপর এমন জায়গায় এটি রাখুন যেখানে ভাই-বোনের সাথে সম্পর্কিত জিনিসগুলি রাখা হয়।
৩) এক বছর এই রাখি যত্নে রেখে দেবেন। পরের বছর রাখি বন্ধনে কোনও নদী বা পুকুরে পুরানো রাখি ভাসিয়ে দিন। তারপর নতুন রাখি পরার পরও এই একই নিয়ম অনুসরণ করুন। এতে ভাই-বোনের সম্পর্ক আরও মজবুত হয়।
৪) শাস্ত্র অনুসারে, কখনও ভাঙা বা ছেঁড়া রাখি বাড়িতে রাখতে নেই। এ ধরনের রাখি একটা কয়েনের সঙ্গে কোনও গাছের তলায় রেখে দিন অথবা নদীতেও প্রবাহিত করে দিতে পারেন।
৫) প্রচলিত বিশ্বাস, ভাঙা রাখির সঙ্গে পয়সা গাছের নীচে রাখলে বা জলে ভাসিয়ে দিলে সুখ-সমৃদ্ধি বাড়ে এবং সম্পর্ক আরও দৃঢ় হয়।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।



Click it and Unblock the Notifications