Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Daridra Yog: জন্মছকে দারিদ্র যোগ আছে? সাবধান! আর্থিক অনটন পিছু ছাড়বে না
কোষ্ঠীতে এমন অনেক শুভ যোগ থাকে, যা জীবনে সুখ, সমৃদ্ধি, সাফল্য ও সম্পদ প্রদান করে। আবার এমন কিছু যোগ গঠিত হয়, যা জাতকের জীবনে ব্যর্থতা, দুর্ভাগ্য এবং আর্থিক সঙ্কটের কারণ হয়ে দাঁড়ায়।
শাস্ত্র মতে, জন্মছকে দারিদ্র যোগ গঠিত হলে জাতককে সারা জীবন দুঃখ-কষ্টের মধ্যে দিয়ে জীবন কাটাতে হয়। দারিদ্র যোগকে জ্যোতিষশাস্ত্রে অশুভ যোগ বলে মনে করা হয়। জেনে নিন, কখন গঠিত হয় দারিদ্র যোগ এবং এর থেকে মুক্তি পাওয়ার উপায় -

দারিদ্র যোগ কখন গঠিত হয়?
জ্যোতিষশাস্ত্র অনুসারে, শুভ গ্রহ কোনও অশুভ গ্রহের সংস্পর্শে এলেই দারিদ্র যোগ গঠিত হয়।
১) জ্যোতিষ গণনা অনুযায়ী, জন্মছকে বৃহস্পতি ষষ্ঠ থেকে দ্বাদশ ঘরে অবস্থান করলে দারিদ্র যোগ গঠিত হয়।
২) যখন শুভ যোগ কেন্দ্রে থাকে এবং ধন-সম্পদের ঘরে অশুভ গ্রহ থাকে, তখনও জাতক দারিদ্র যোগের শিকার হয়।
৩) কোষ্ঠাতে রবি ও শুক্র খুব কাছাকাছি বা একই ভাবে অবস্থান করে, তাহলেও দারিদ্র যোগ সৃষ্টি হয়।
৪) আবার লগ্নের দশমে, রবির একাদশে, চন্দ্রের অষ্টমে কোনও গ্রহ না থাকলেও এই যোগ সৃষ্টি হয়ে থাকে।
দারিদ্র যোগের প্রভাব
জন্মছকে দারিদ্র যোগ থাকলে জাতকের জীবনে অভাব অনটন লেগেই থাকে। অত্যন্ত যন্ত্রণা ভোগ করতে হয়। এই যোগ থাকলে কখনই আর্থিক উন্নতি হবে না।
দারিদ্র যোগ থেকে মুক্তির উপায়
জ্যোতিষশাস্ত্রে দারিদ্র্য যোগ থেকে বাঁচার কিছু বিশেষ উপায়ের উল্লেখ রয়েছে -
১) দারিদ্র যোগের প্রভাব থেকে বাঁচতে বাড়ির প্রধান দরজায় স্বস্তিক চিহ্ন তৈরি করা উচিত।
২) পিতা-মাতা এবং জীবনসঙ্গীকে সর্বদা সম্মান করুন।
৩) তিনটি ধাতুর তৈরি আংটি মধ্যমা আঙুলে পরতে পারেন বা তিনটি ধাতুর তৈরি চুড়িও হাতে পরতে পারেন।
৪) দারিদ্র্য যোগের জন্য গজেন্দ্র মোক্ষ পাঠ করুন।
৫) গীতার ১১ অধ্যায় পাঠ করা দারিদ্র যোগ বিনাশের জন্য সর্বোত্তম বলে মনে করা হয়।
৬) শনি সংক্রান্ত দারিদ্র যোগ থাকলে প্রতি শনিবার উপবাস করে পূজার্চনা করুন। শনির মহামন্ত্র ১০৮ বার জপ করুন।
৭) গরিব ও অভাবীদের নিজের সাধ্য মতো খাদ্য সামগ্রী দান করুন।
৮) প্রতি দিন মন্ত্র সহকারে সূর্য প্রণাম করতে হবে।
৯) একটি তামার পয়সা নিয়ে তা প্রবাহিত জলে ভাসিয়ে দিতে হবে। ভাসিয়ে দেওয়ার পর আর পিছনে ঘুরে দেখা যাবে না।
১০) চুনী ধারণ করতে পারেন। বয়স অনুযায়ী বা শারীরিক ওজন অনুযায়ী তা সঠিক মাপের হওয়া চাই। জ্যোতিষীকে চুনী দেখিয়ে তার পর ধারণ করতে পারেন।
১১) মাতঙ্গী দেবীর পুজো করলেও দারিদ্র যোগ থেকে মুক্তি পাওয়া যায়।
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications