Weekly Numerology (07-13 January): নিউমেরোলজি অনুসারে কার কেমন কাটবে বছরের দ্বিতীয় সপ্তাহ?

Weekly Numerology Predictions in Bengali: সংখ্যাতত্ত্ব বা নিউমেরোলজিতে জাতকের জন্ম তারিখ গণনা করেই তার ভবিষ্যৎ সংক্রান্ত সকল তথ্য পাওয়া যায়। ব্যক্তির জন্ম তারিখ থেকে তার মূলাঙ্ক বের করা হয়। উদাহরণ হিসেবে বলা যায়, কোনও মাসের ১৩ তারিখে জন্মগ্রহণকারী ব্যক্তির মূলাঙ্ক হবে ৪, ১+৩=৪।

এই মূলাঙ্ক গণনা করেই জাতকের সম্পর্কে অনেক কিছু জানা যায়। আসুন জেনে নেওয়া যাক, ৭ জানুয়ারী থেকে ১৩ জানুয়ারী পর্যন্ত সময়টি সমস্ত মূলাঙ্কের জাতকদের কেমন (Weekly Numerology Predictions) কাটতে চলেছে।

Weekly Numerology

মূলাঙ্ক ১

এই সপ্তাহটা ভালো যাবে না। একটি অজানা ভয় আপনাকে তাড়িত করতে পারে। মনের মধ্যে নিরাপত্তাহীনতাও থাকবে। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বসবে না। ব্যবসায়ীদের এই সপ্তাহে লাভ হবে। চাকুরিজীবীরা সাফল্য পেতে পারেন। এই সময়টা খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে। স্বাস্থ্য ভালো থাকবে না।

মূলাঙ্ক ২

লভ লাইফে কোনও না কোনও সমস্যা দেখা দেবে। আপনার সঙ্গীকে অকারণে সন্দেহ করবেন না। ব্যবসায়ীরা এই সপ্তাহে কোনও সমস্যায় পড়তে পারেন। চাকুরিজীবীদের এই সময়টা ভালো যাবে। তবে আপনার পরিশ্রম অনুযায়ী ফলাফল না পাওয়ার কারণে আপনার আত্মবিশ্বাস কমে যেতে পারে।

মূলাঙ্ক ৩

এই সপ্তাহটি ভালো যাবে। জীবনসঙ্গীর সঙ্গে সময়টা খুব ভালো যাবে। বিবাহিত জীবনে মধুরতা বজায় থাকবে। আপনাদের মধ্যে ভালবাসা আরও দৃঢ় হবে। শিক্ষার্থীরা পরীক্ষায় ভালো নম্বর পেতে পারেন। পড়াশোনায় আপনার আগ্রহ বাড়বে এবং নিজের লক্ষ্যের দিকে ফোকাস থাকবে।

মূলাঙ্ক ৪

চাকুরিজীবীদের সম্মান বাড়বে। নিজের একটা আলাদা পরিচয় তৈরি করতে সক্ষম হবেন। ব্যবসায়ীরা ভালো ফলাফল পাবেন। লভ লাইফ খুব ভালো কাটবে। শিক্ষার্থীদের এই সপ্তাহটা ভালো যাবে। শিক্ষাক্ষেত্রে বড় সাফল্য পেতে পারেন। স্বাস্থ্যের যত্ন নিন। তেল মশলাদার খাবার এড়িয়ে চলুন।

মূলাঙ্ক ৫

পেশাগত জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। আপনি আপনার কঠোর পরিশ্রমের ভিত্তিতে সাফল্য পেতে পারেন। চাকুরিজীবীদের বেতন বাড়তে পারে। শিক্ষার্থীরা তাদের পরিশ্রম অনুযায়ী ফলাফল পাবেন। পরীক্ষায় ভালো নম্বর পেতে পারেন। দাম্পত্য জীবনে সুখ-শান্তি থাকবে। এই সময়ে জীবনসঙ্গীর সাহায্যে আপনার কোনও বড় সমস্যার সমাধান হতে পারে।

মূলাঙ্ক ৬

মূলাঙ্ক ৬ এর জাতকদের এই সপ্তাহটা খুব ভালো যাবে। কর্মক্ষেত্রে আপনার পারফরম্যান্স খুব ভালো হবে। চাকুরিজীবীদের আয় বৃদ্ধি হতে পারে। আপনি বিদেশ যাত্রার সুযোগও পাবেন। ব্যবসায়ীরা এই সময় ভালো সুযোগ পেতে পারেন। যোগাযোগ, চিকিৎসা, প্রকৌশল ক্ষেত্রে অধ্যয়নরত শিক্ষার্থীদের এই সপ্তাহটা ভালো যাবে। সপ্তাহের শেষে অর্থ লাভ হতে পারে। আর্থিক পরিস্থিতির উন্নতি হতে পারে।

মূলাঙ্ক ৭

এই সময়ে আপনি অ্যালার্জি বা সংক্রমণে ভুগতে পারেন। পেটের রোগ দেখা দিতে পারে। তাই নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। চাকুরিজীবীরা প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হবেন। কাজ থেকে আপনার মনোযোগ সরে যেতে পারে। ব্যবসায়ীদের কাজে অনেক বাধা আসবে। শিক্ষার্থীদের পড়ালেখায় মনোনিবেশ করার পরামর্শ দেওয়া হচ্ছে। উচ্চ শিক্ষার সংক্রান্ত প্রচেষ্টায় সাফল্য নাও পেতে পারেন।

মূলাঙ্ক ৮

দাম্পত্য জীবনে সমস্যা দেখা দিতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে ছোটোখাটো ঝগড়া এই সময়ে বড় ঝামেলায় পরিণত হতে পারে। রাগ করে কোনও সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। ছাত্রছাত্রীরা পরীক্ষায় কম নম্বর পাওয়ার কারণে হতাশ হতে পারেন। এই সময়ে আপনার মনে অনেক ভুল চিন্তা আসতে পারে। কর্মক্ষেত্রে কাজের চাপ বেশি থাকবে। স্বাস্থ্যও ভালো থাকবে না।

মূলাঙ্ক ৯

কর্মক্ষেত্রে আপনার পারফরম্যান্স খুব ভালো হবে। ক্যারিয়ারের শীর্ষে পৌঁছানোর স্বপ্ন শীঘ্রই পূরণ হতে পারে। বেকার জাতকদের চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা ভালো সুযোগ পেতে পারেন। লভ লাইফ মোটামুটি কাটবে।

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Sunday, January 7, 2024, 19:33 [IST]
X
Desktop Bottom Promotion