Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Weekly Numerology (05-11 November): এই সপ্তাহে কার লাভ, কার ক্ষতি? দেখে নিন নিউমেরোলজি গণনা
Weekly Numerology Predictions in Bengali: সংখ্যাতত্ত্ব বা নিউমেরোলজিতে জাতকের জন্ম তারিখ গণনা করেই তার ভবিষ্যৎ সংক্রান্ত সকল তথ্য পাওয়া যায়। ব্যক্তির জন্ম তারিখ থেকে তার মূলাঙ্ক বের করা হয়। উদাহরণ হিসেবে বলা যায়, কোনও মাসের ২৫ তারিখে জন্মগ্রহণকারী ব্যক্তির মূলাঙ্ক হবে ৭, ২+৫=৭।
এই মূলাঙ্ক গণনা করেই জাতকের সম্পর্কে অনেক কিছু জানা যায়। আসুন জেনে নেওয়া যাক, ৫ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত সময়টি সমস্ত মূলাঙ্কের জাতকদের কেমন (Weekly Numerology Predictions) কাটতে চলেছে।

মূলাঙ্ক ১
কর্মক্ষেত্রে এই সপ্তাহটি ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে। ব্যবসায়ীদের এই সময়টি ভালো যাবে। নতুন কৌশল তৈরির জন্য এটি উপযুক্ত সময়। লভ লাইফ ভালো যাবে না। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। এই সময়ে আপনি কোনও মূল্যবান জিনিসও ক্রয় করতে পারেন।
মূলাঙ্ক ২
শিক্ষার্থীদের এই সপ্তাহটি খুব ভালো যাবে। যদি সম্প্রতি কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে থাকেন, তবে তাতে দুর্দান্ত সাফল্য পেতে পারেন। যে সব বেকার জাতক জাতিকারা চাকরি খুঁজছেন, তাঁরা ভালো সুযোগ পাবেন। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। পরিবারের কোনও সদস্যের কাছ থেকে ভালো খবর পেতে পারেন। স্বাস্থ্য ভালো থাকবে। সপ্তাহের শেষে আর্থিক লাভ হবে। আপনার অর্থ সংক্রান্ত সমস্যাগুলির অবসান ঘটবে।
মূলাঙ্ক ৩
স্বাস্থ্য সমস্যা হতে পারে। খারাপ স্বাস্থ্যের কারণে আপনার সমস্ত পরিকল্পনা ব্যাহত হবে। এই সময়ে আপনার জীবনসঙ্গী মানসিকভাবে ভালো বোধ করবেন না। আপনার কোনও প্রচেষ্টা ব্যর্থ হতে পারে। এই সময়কালে ধর্মীয় কার্যকলাপে আপনার আগ্রহ বাড়বে এবং আপনি কোনও ধর্মীয় স্থানে যাওয়ার পরিকল্পনা করতে পারেন।
মূলাঙ্ক ৪
দাম্পত্য জীবনে সুখ, শান্তি থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে সময়টি খুব ভালো যাবে। একে অপরকে পর্যাপ্ত সময় দিতে পারবেন। আর্থিক সমস্যার সমাধান হবে। আটকে থাকা টাকা ফেরত আসতে পারে। যাঁরা মনের মতো জীবনসঙ্গী খুঁজছেন, এই সপ্তাহে তাঁদের অনুসন্ধান শেষ হতে পারে। প্রথম দেখাতেই প্রেমে পড়তে পারেন। সপ্তাহের শেষে কোনও সুখবর পেতে পারেন, যা আপনার জীবনে বড় ইতিবাচক পরিবর্তন আনবে।
মূলাঙ্ক ৫
এই সপ্তাহে বাড়িতে পূজাপাঠ ও যজ্ঞের আয়োজন হতে পারে। ধর্মীয় কাজে অংশ নিলে আপনার মানসিক চাপ কমবে এবং আপনি বেশ ভালো বোধ করবেন। খরচ বাড়তে পারে এই সপ্তাহে। চাকরি ও ব্যবসায় অগ্রগতির সম্ভাবনা রয়েছে।
মূলাঙ্ক ৬
এই সময়ে আপনি নিজের দিকে মনোযোগ দেওয়ার সুযোগ পাবেন। লভ লাইফ ভালো কাটবে। আপনার সব সমস্যার অবসান হবে। দীর্ঘ সময় পরে আপনি আপনার কাজে মনোনিবেশ করতে পারবেন। চাকুরিজীবীদের পদোন্নতি হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।
মূলাঙ্ক ৭
বাড়ির পরিবেশ মনোরম থাকবে। পরিবারের সঙ্গে ভালো সময় কাটাবেন। সপ্তাহের মাঝামাঝি সময়ে ভাই বা বোনের কাছ থেকে কোনও ভালো খবর পেতে পারেন। চাকরি হোক বা ব্যবসা, আপনি আপনার পরিশ্রম অনুযায়ী ফল পাবেন। ব্যবসায়ীদের আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। চাকুরিজীবীরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। আপনার কঠোর পরিশ্রম বসের নজরে আসতে পারে। দাম্পত্য জীবনের চলমান সমস্যাগুলি দূর হবে।
মূলাঙ্ক ৮
আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। সম্পত্তি ক্রয়ের জন্য ভালো সুযোগ পেতে পারেন। সপ্তাহের মাঝামাঝি সময়ে কাজের চাপ বাড়তে পারে। কাজের জন্য দীর্ঘ যাত্রা করতে হতে পারে। জীবনসঙ্গীর সহযোগিতা পাবেন। সিঙ্গেল জাতকদের প্রেম জীবন শুরু হতে পারে। প্রেমের প্রস্তাব পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য ভালো থাকবে না।
মূলাঙ্ক ৯
এই সময়ে আপনাকে আপনার সমস্ত সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। তাড়াহুড়ো করলে আপনারই ক্ষতি হবে। আপনি আপনার বর্তমান চাকরি নিয়ে সন্তুষ্ট থাকবেন না। নিজের ব্যবসা শুরু করার পরিকল্পনা করতে পারেন। অর্থের দিক দিয়ে এই সপ্তাহটি ভালো যাবে। এই সময়ে আর্থিক লেনদেন না করার পরামর্শ দেওয়া হচ্ছে। সপ্তাহের শেষে আপনার জীবনসঙ্গীর স্বাস্থ্যের অবনতি হতে পারে। যে কারণে আপনি খুব চিন্তিত থাকবেন।
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications
