Weekly Numerology (31 December-06 January): বছরের প্রথম সপ্তাহে কার লাভ, কার ক্ষতি? দেখে নিন নিউমেরোলজি গণনা

Weekly Numerology Predictions in Bengali: সংখ্যাতত্ত্ব বা নিউমেরোলজিতে জাতকের জন্ম তারিখ গণনা করেই তার ভবিষ্যৎ সংক্রান্ত সকল তথ্য পাওয়া যায়। ব্যক্তির জন্ম তারিখ থেকে তার মূলাঙ্ক বের করা হয়। উদাহরণ হিসেবে বলা যায়, কোনও মাসের ১৩ তারিখে জন্মগ্রহণকারী ব্যক্তির মূলাঙ্ক হবে ৪, ১+৩=৪।

এই মূলাঙ্ক গণনা করেই জাতকের সম্পর্কে অনেক কিছু জানা যায়। আসুন জেনে নেওয়া যাক, ৩১ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারী পর্যন্ত সময়টি সমস্ত মূলাঙ্কের জাতকদের কেমন (Weekly Numerology Predictions) কাটতে চলেছে।

Weekly Numerology

মূলাঙ্ক ১

পিতার সঙ্গে চলমান বিবাদের অবসান হবে এবং আপনাদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে। কর্মক্ষেত্রে এই সপ্তাহটি খুব ভালো যাবে। আপনি আপনার প্রচেষ্টায় সাফল্য পাবেন। এই সময়ের মধ্যে আপনি যে কাজই শুরু করুন না কেন, তাতে সফল হবেন। সপ্তাহের শেষে কোনও বিষয় নিয়ে উদ্বিগ্ন থাকবেন।

মূলাঙ্ক ২

এই সপ্তাহে আপনি অনেক ক্ষেত্রে অনুকূল ফলাফল পাবেন। তবে আপনাকে আপনার সিদ্ধান্তগুলি খুব ভেবেচিন্তে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। প্রচুর অর্থ ব্যয় হতে পারে। পার্টনারশিপ ব্যবসায়ীদের ভালো লাভ হবে।

মূলাঙ্ক ৩

এই সময়ে আপনি আপনার পরিশ্রম অনুযায়ী ফলাফল পাবেন। যত বেশি পরিশ্রম করবেন, তত ভালো ফল পাবেন। আপনার একগুঁয়ে স্বভাবের পরিবর্তন করতে হবে। অনেক সময় আপনার অহেতুক জেদই আপনাকে বড় সমস্যায় ফেলবে। কর্মক্ষেত্রে সাফল্য লাভ করবেন। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। আপনাকে আপনার আচরণ ঠিক রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনার খারাপ আচরণে আপনার কাছের কেউ আঘাত পেতে পারেন। স্বাস্থ্যের যত্ন নিন।

মূলাঙ্ক ৪

এই সপ্তাহটি খুব একটা ভালো যাবে না। আপনার পরিকল্পনায় বাধা আসতে পারে। অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের সম্মান করে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। তাঁদের কথা উপেক্ষা করবেন না। এই সময়ের মধ্যে কাজের চাপ একটু বেশি থাকবে। আপনাকে কঠোর পরিশ্রম করতে হতে পারে। সপ্তাহের শেষে হঠাৎ স্বাস্থ্যের অবনতি হতে পারে।

মূলাঙ্ক ৫

এই সময়ের মধ্যে আটকে থাকা কাজগুলো সম্পন্ন হবে। ব্যবসায় লাভ হবে। চাকুরিজীবীদের উন্নতি হবে। এই সময়ে আপনি নিজের আলাদা পরিচয় তৈরি করতে সক্ষম হবেন। স্বাস্থ্য ভালো থাকবে।

মূলাঙ্ক ৬

এই সপ্তাহটি ভালই কাটবে। সিঙ্গেল জাতকরা যদি কাউকে প্রপোজ করার পরিকল্পনা করে থাকেন, তবে এই সময়টি তার পক্ষে অনুকূল। আপনি ইতিবাচক উত্তর পেতে পারেন। বৈবাহিক জীবনে সুখ-শান্তি থাকবে। আপনারা একে অপরকে পর্যাপ্ত সময় দেবেন। কোথাও বেড়াতে যেতে পারেন। সপ্তাহের শেষে ক্যারিয়ার সংক্রান্ত ভালো খবর পেতে পারেন। স্বাস্থ্য ভালো থাকবে।

মূলাঙ্ক ৭

এই সপ্তাহে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। কর্মক্ষেত্রে আপনার আচরণ ঠিক রাখুন। নিজের স্বাস্থ্যের যত্ন নিন। এই সপ্তাহে ব্যয় বাড়তে পারে।

মূলাঙ্ক ৮

এই সপ্তাহে আপনি অলস বোধ করতে পারেন। যে কারণে কিছু গুরুত্বপূর্ণ কাজ অসম্পূর্ণ থেকে যাবে। এভাবে অসাবধান হতে থাকলে ভবিষ্যতে সমস্যায় পড়বেন। মানুষকে দ্রুত বিশ্বাস করার অভ্যাসের কারণে এই সময়ে সমস্যায় পড়তে পারেন। সপ্তাহের শেষে পারিবারিক সমস্যা দেখা দেবে।

মূলাঙ্ক ৯

লভ লাইফ ভালো যাবে। আপনাদের মধ্যে ভালোবাসা আরও দৃঢ় হবে। আপনি যদি বিয়ে করতে চান, তাহলে পরিবারের সদস্যদের অনুমতি পেতে পারেন। কর্মক্ষেত্রে এই সপ্তাহে খুব ব্যস্ত থাকবেন। সপ্তাহের শেষে বড় সাফল্য অর্জন করবেন। এই সময়ে সন্তানের কাছ থেকে ভালো খবর পেতে পারেন। ব্যবসায়ীরা নতুন প্রোজেক্টে কাজ শুরু করতে পারেন।

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Sunday, December 31, 2023, 23:12 [IST]
X
Desktop Bottom Promotion