Weekly Numerology (03-09 December): এই সপ্তাহে সৌভাগ্য খুলবে কার? কার জীবনে বিপদ? দেখুন নিউমেরোলজি গণনা

Weekly Numerology Predictions in Bengali: সংখ্যাতত্ত্ব বা নিউমেরোলজিতে জাতকের জন্ম তারিখ গণনা করেই তার ভবিষ্যৎ সংক্রান্ত সকল তথ্য পাওয়া যায়। ব্যক্তির জন্ম তারিখ থেকে তার মূলাঙ্ক বের করা হয়। উদাহরণ হিসেবে বলা যায়, কোনও মাসের ১৩ তারিখে জন্মগ্রহণকারী ব্যক্তির মূলাঙ্ক হবে ৪, ১+৩=৪।

এই মূলাঙ্ক গণনা করেই জাতকের সম্পর্কে অনেক কিছু জানা যায়। আসুন জেনে নেওয়া যাক, ৩ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত সময়টি সমস্ত মূলাঙ্কের জাতকদের কেমন (Weekly Numerology Predictions) কাটতে চলেছে।

Weekly Numerology

মূলাঙ্ক ১

এই মূলাঙ্কের জাতকদের সপ্তাহটা মোটামুটি কাটবে। বন্ধুবান্ধব ও পরিবারের সঙ্গে দারুণ সময় কাটাবেন। দাম্পত্য জীবনের পরিস্থিতি ঠিক থাকবে না। জীবনসঙ্গীর সঙ্গে আপনার বিবাদ হতে পারে। আপনাদের সম্পর্কের মধ্যে তিক্ততা বাড়তে পারে। অবিবাহিত জাতকদের লভ লাইফ খুব ভালো কাটবে। আপনাদের মধ্যে ভালোবাসা বাড়বে।

মূলাঙ্ক ২

সপ্তাহের শুরুতে বড় ধরনের আর্থিক লাভ হতে পারে। আর্থিক অবস্থার উন্নতি হবে। ব্যবসায়ীদের সমস্যা বাড়তে পারে। এই সময়ে হঠাৎ কাজের চাপ বৃদ্ধির কারণে অনেক সমস্যার সম্মুখীন হতে পারে। চাকুরিজীবীরা অফিসের কাজ মনোযোগ সহকারে করুন। লভ লাইফ ভালো কাটবে। আপনি আপনার সঙ্গীর সাপোর্ট পাবেন। এই সময়টি জীবনসঙ্গীর সঙ্গে খুব ভালো যাবে।

মূলাঙ্ক ৩

কর্মক্ষেত্রে এই সপ্তাহটি খুব ভালো যাবে। যাঁরা চাকরি খুঁজছেন, এই সপ্তাহে তাঁরা ভালো অফার পেতে পারেন। এই সময়ে ব্যবসায়ীদের ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে। পারিবারিক জীবনে সমস্যা দেখা দিতে পারে।

মূলাঙ্ক ৪

আর্থিক উন্নতি হতে পারে। চাকুরিজীবীরা তাদের পরিশ্রম অনুযায়ী ফলাফল পাবেন। এই সপ্তাহ ব্যবসায়ীদের সামনে নতুন সুযোগ আসতে পারে। জীবনসঙ্গীকে পর্যাপ্ত সময় দেওয়ার চেষ্টা করুন।

মূলাঙ্ক ৫

দাম্পত্য জীবনের পরিস্থিতি ঠিক থাকবে না। আপনি একাকীত্ব বোধ করতে পারেন। এই সপ্তাহটি প্রেমের দিক দিয়ে ভালো যাবে না। এই সময়ে আপনার সঙ্গী খুব ব্যস্ত থাকবেন। যে কারণে একসঙ্গে সময় কাটানোর সুযোগ কম পাবেন। মানসিকভাবেও আপনি বেশ দুর্বল বোধ করবেন। যদি আপনার আয় বাড়ানোর চেষ্টা করে থাকেন, তবে সপ্তাহের শেষে এ বিষয়ে ভালো খবর পেতে পারেন।

মূলাঙ্ক ৬

কর্মক্ষেত্রে উন্নতি হবে। এই সময়ে আপনি কোনও গুরুত্বপূর্ণ প্রকল্পে যোগ দিতে পারেন। পদোন্নতির সুখবর পেতে পারেন। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। আয় বাড়তে পারে। এই সময় আপনি বিনিয়োগ করার পরিকল্পনা করতে পারেন। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। ঘরে নতুন কোনও সদস্যের প্রবেশ হতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে না।

মূলাঙ্ক ৭

লভ লাইফ ভালো কাটবে। আর্থিক অবস্থা ঠিক রাখতে হলে, আপনাকে ব্যয় কমাতে হবে। সপ্তাহের শেষে যাত্রার যোগ রয়েছে। নিজের স্বাস্থ্যের যত্ন নিন।

মূলাঙ্ক ৮

দাম্পত্য জীবনে কোনও সমস্যা চলতে থাকলে, এই সপ্তাহে আপনার সমস্যার সমাধান হবে। জীবনসঙ্গীর সঙ্গে কোথাও বেড়াতে যেতে পারেন। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। আয়ের নতুন উৎস পেতে পারেন। সম্পত্তি সংক্রান্ত লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে খুব ব্যস্ত থাকবেন। ক্যারিয়ার সংক্রান্ত সিদ্ধান্তগুলি খুব ভেবেচিন্তে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। এই সময়ে আপনার স্বাস্থ্যের অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

মূলাঙ্ক ৯

বাড়িতে কোনও শুভ অনুষ্ঠানের আয়োজন হতে পারে। পরিবারের সঙ্গে দুর্দান্ত সময় কাটাবেন। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে। আর্থিক সমস্যার সমাধান হতে পারে। আপনাকে আপনার আর্থিক সিদ্ধান্তগুলি খুব ভেবেচিন্তে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। চাকুরিজীবীদের অফিসে বিতর্কে না জড়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে। এতে আপনার ভাবমূর্তি নষ্ট হতে পারে। সপ্তাহের শেষে ব্যবসায়ীরা বিনিয়োগের ভালো সুযোগ পেতে পারেন। ভবিষ্যতে এর থেকে ভালো লাভ হতে পারে।

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

X
Desktop Bottom Promotion