Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Weekly Numerology (28 January to 03 February): এই সপ্তাহে কার লাভ, কার ক্ষতি? দেখে নিন নিউমেরোলজি গণনা
Weekly Numerology Predictions in Bengali: সংখ্যাতত্ত্ব বা নিউমেরোলজিতে জাতকের জন্ম তারিখ গণনা করেই তার ভবিষ্যৎ সংক্রান্ত সকল তথ্য পাওয়া যায়। ব্যক্তির জন্ম তারিখ থেকে তার মূলাঙ্ক বের করা হয়। উদাহরণ হিসেবে বলা যায়, কোনও মাসের ১৩ তারিখে জন্মগ্রহণকারী ব্যক্তির মূলাঙ্ক হবে ৪, ১+৩=৪।
এই মূলাঙ্ক গণনা করেই জাতকের সম্পর্কে অনেক কিছু জানা যায়। আসুন জেনে নেওয়া যাক, ২৮ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত সময়টি সমস্ত মূলাঙ্কের জাতকদের কেমন (Weekly Numerology Predictions) কাটতে চলেছে।

মূলাঙ্ক ১
দাম্পত্য জীবনে সুখ, শান্তি থাকবে। এই সময়ে আপনাদের মধ্যে প্রেম-ভালোবাসা বাড়বে। লভ লাইফের সমস্যার সমাধান হতে পারে। আইন ও যোগাযোগ ব্যবস্থায় অধ্যয়নরত শিক্ষার্থীদের এই সপ্তাহটা খুবই ভালো যাবে। ক্যারিয়ারে উন্নতি হবে। বিদেশে যাওয়ার সুযোগ পেতে পারেন। ব্যবসায় ভালো লাভ হতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে।
মূলাঙ্ক ২
পারিবারিক জীবনে সমস্যা দেখা দিতে পারে, তবে আপনি সেগুলি সমাধানে সফল হবেন। এই সপ্তাহে পরিবারের সঙ্গে তীর্থ যাত্রায় যেতে পারেন। লভ লাইফে সমস্যা দেখা দেবে। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ দিতে পরামর্শ দেওয়া হচ্ছে। এই সময়ের মধ্যে পড়াশোনা থেকে আপনার মনোযোগ বিক্ষিপ্ত হতে পারে। চাকুরিজীবীরা এই সপ্তাহে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। কাজে ভুলের কারণে ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার প্রতি অসন্তুষ্ট হবেন। ব্যবসায়ীদের এই সপ্তাহটা মোটামুটি যাবে। স্বাস্থ্য সমস্যা হতে পারে।
মূলাঙ্ক ৩
এই সপ্তাহটা শিক্ষার্থীদের ভালো যাবে না। পড়ালেখায় বাধা আসতে পারে। চাকুরিজীবীরা ভালো সুযোগ পাবেন। ব্যবসায়ীরা চ্যালেঞ্জিং পরিস্থিতির সম্মুখীন হবেন। এই সময়টা জীবনসঙ্গীর সঙ্গে খুব ভালো যাবে। স্বাস্থ্য ভালো থাকবে।
মূলাঙ্ক ৪
চাকুরিজীবীদের এই সপ্তাহটা ভালো যাবে না। আপনি আপনার চাকরি পরিবর্তন করার কথা ভাবতে পারেন। পার্টনারশিপ ব্যবসায়ীদের এই সপ্তাহটা মোটামুটি যাবে। সপ্তাহের মাঝামাঝি সময়ে পার্টনারের সঙ্গে আপনার মতবিরোধ হওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষাক্ষেত্রে সাফল্য পেতে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। পেটের রোগে ভুগতে পারেন।
মূলাঙ্ক ৫
এই সময়টা জীবনসঙ্গীর সঙ্গে খুব ভালো যাবে। আপনাদের মধ্যে প্রেম-ভালোবাসা বাড়বে। কর্মক্ষেত্রে ভালো ফলাফল পাবেন। পদোন্নতি হতে পারে। ব্যবসায়ীদের সপ্তাহটা ভালো যাবে। শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগ থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে।
মূলাঙ্ক ৬
জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ দিতে পরামর্শ দেওয়া হচ্ছে। চাকুরিজীবীদের কর্মজীবনে নতুন মোড় আসবে। বিদেশে গিয়ে চাকরির সুযোগ পেতে পারেন। এই সপ্তাহে ব্যবসায়ীদের ভালো লাভ হবে। স্বাস্থ্য ভালো থাকবে।
মূলাঙ্ক ৭
চাকুরিজীবীদের অফিসে ভালো আচরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আপনার বিবাদ হতে পারে। ব্যবসায়ীদের তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের এই সপ্তাহটা ভালো যাবে না। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না। আপনাদের মধ্যে তর্ক-বিতর্কের সম্ভাবনা রয়েছে। এই সময়ে আপনাকে খুব সাবধানে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় দুর্ঘটনা ঘটতে পারে।
মূলাঙ্ক ৮
জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে না। চাকুরিজীবীরা নিজেদের আলাদা পরিচয় তৈরি করতে পারেন। আপনার ভাল পারফরম্যান্সের ভিত্তিতে বড় সাফল্য অর্জন করবেন। ব্যবসায় ভালো লাভ হবে। এই সময়ে আপনি কিছু নতুন কৌশলও তৈরি করবেন। স্বাস্থ্য ভালো থাকবে।
মূলাঙ্ক ৯
দাম্পত্য জীবনে প্রেম-ভালোবাসা বজায় থাকবে। এই সময়ে আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে বেড়াতে যেতে পারেন। লভ লাইফ ভালো কাটবে। শিক্ষার্থীদের এই সপ্তাহটা খুব ভালো যাবে। পরীক্ষায় সাফল্য পেতে পারেন। যাঁরা উচ্চশিক্ষার জন্য বিদেশ যেতে চান, তাঁরা সুসংবাদ পেতে পারেন। ব্যবসায় উন্নতি হবে। যাঁরা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাঁরা এই সময়ে ভালো ফল পাবেন।
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications