Weekly Numerology (27 August-02 September): কেমন কাটবে আগামী সাত দিন? দেখে নিন নিউমেরোলজি গণনা

Weekly Numerology Predictions in Bengali: সংখ্যাতত্ত্ব বা নিউমেরোলজিতে জাতকের জন্ম তারিখ গণনা করেই তার ভবিষ্যৎ সংক্রান্ত সকল তথ্য পাওয়া যায়। ব্যক্তির জন্ম তারিখ থেকে তার মূলাঙ্ক বের করা হয়। উদাহরণ হিসেবে বলা যায়, কোনও মাসের ১৫ তারিখে জন্মগ্রহণকারী ব্যক্তির মূলাঙ্ক হবে ৬, ১+৫=৬।

এই মূলাঙ্ক গণনা করেই জাতকের সম্পর্কে অনেক কিছু জানা যায়। আসুন জেনে নেওয়া যাক, ২৭ অগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত সময়টি সমস্ত মূলাঙ্কের জাতকদের কেমন (Weekly Numerology Predictions) কাটতে চলেছে।

Weekly Numerology

মূলাঙ্ক ১

কর্মক্ষেত্রে উচ্চপদস্থ কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। তবে এই সময়ে কাজের চাপটা একটু বেশি থাকবে। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। আপনি ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন।

মূলাঙ্ক ২

মানসিকভাবে ভাল বোধ করবেন না। পার্টনারশিপে ব্যবসা করা ব্যক্তিদের এই সপ্তাহে ভাল লাভ হবে। চাকুরিজীবীদের সম্মান বাড়বে। সপ্তাহের শেষে আপনার কিছু আটকে থাকা কাজ শেষ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

মূলাঙ্ক ৩

আজ আপনার সমস্ত কাজ পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হবে। এই সপ্তাহে ভাল খবরও পেতে পারেন। গাড়ি কেনার ইচ্ছা পূরণ হতে পারে এই সপ্তাহে। স্বাস্থ্যের যত্ন নিন।

মূলাঙ্ক ৪

আর্থিক পরিস্থিতিতে ওঠানামা থাকবে। আপনার আয় ভাল হবে, তবে ব্যয় বৃদ্ধি হতে পারে। কাজের জন্য যাত্রা করতে হতে পারে। পৈতৃক সম্পত্তি বিক্রি করার জন্য বেশি তাড়াহুড়ো না করার পরামর্শ দেওয়া হচ্ছে।

মূলাঙ্ক ৫

এই সময়ে আপনি খুব দুশ্চিন্তায় থাকবেন। অর্থ সংক্রান্ত কোনও কাজ করার জন্য সময়টি উপযুক্ত নয়। আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। কঠোর পরিশ্রম সত্ত্বেও প্রত্যাশিত ফলাফল না পাওয়ার কারণে আপনার আত্মবিশ্বাস হ্রাস পাবে।

মূলাঙ্ক ৬

এই সপ্তাহে আপনার কিছু গুরুত্বপূর্ণ কাজে ব্যাঘাত ঘটতে পারে। তাড়াহুড়ো করে কোনও কাজ করবেন না, তাহলে লাভের পরিবর্তে ক্ষতি হতে পারে। সপ্তাহের মাঝামাঝি সময়ে দীর্ঘ যাত্রা করতে হবে। অর্থ সংক্রান্ত লেনদেন খুব সাবধানে করুন, অন্যথায় আপনার বিশাল ক্ষতি হতে পারে। স্বাস্থ্য ভাল থাকবে না।

মূলাঙ্ক ৭

এই সপ্তাহটি খুব ভাল যাবে। পরিবারের সঙ্গে আপনি কোথাও বেড়াতে যেতে পারেন। সপ্তাহের মাঝামাঝি সময়ে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। এই সময়ের মধ্যে আপনি কোনও বড় দায়িত্ব পেতে পারেন।

মূলাঙ্ক ৮

ব্যবসায়ীদের এই সময়টি খুব ভাল যাবে। নতুন কোনও কাজ শুরু করতে পারেন। চাকুরিজীবীদের পদোন্নতির সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীরা সাফল্য পেতে পারেন। আর্থিক অবস্থা ঠিক থাকবে।

মূলাঙ্ক ৯

এই সময়ে তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না, অন্যথায় ক্ষতি হতে পারে। চাকরি হোক বা ব্যবসা, আপনি আপনার পরিশ্রম অনুযায়ী ফলাফল পাবেন। সপ্তাহের শেষে কোনও পুরানো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে।

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Sunday, August 27, 2023, 13:11 [IST]
X
Desktop Bottom Promotion