Weekly Numerology (25 June-01 July): কোন মূলাঙ্কের জাতকদের কপাল খুলবে এই সপ্তাহে? দেখুন নিউমেরোলজি গণনা

সংখ্যাতত্ত্ব বা নিউমেরোলজিতে জাতকের জন্ম তারিখ গণনা করেই তার ভবিষ্যৎ সংক্রান্ত সকল তথ্য পাওয়া যায়। ব্যক্তির জন্ম তারিখ থেকে তার মূলাঙ্ক বের করা হয়। উদাহরণ হিসেবে বলা যায়, কোনও মাসের ২৪ তারিখে জন্মগ্রহণকারী ব্যক্তির মূলাঙ্ক হবে ৬, ২+৪=৬।

এই মূলাঙ্ক গণনা করেই জাতকের সম্পর্কে অনেক কিছু জানা যায়। আসুন জেনে নেওয়া যাক, ২৫ জুন থেকে ০১ জুলাই পর্যন্ত সময়টি সমস্ত মূলাঙ্কের জাতকদের কেমন (Weekly Numerology Predictions) কাটতে চলেছে।

Weekly Numerology Predictions For 25 June to 01 July 2023

মূলাঙ্ক ১
অপ্রত্যাশিত আর্থিক লাভ হতে পারে। কর্মক্ষেত্রে ভাল সুযোগ আসবে, যা খুবই উপকারী হবে। এই সময় আপনি সাফল্য পাবেন। তীর্থযাত্রায় যেতে পারেন। আধ্যাত্মিক কাজকর্মও করতে পারেন।

মূলাঙ্ক ২
মানসিকভাবে ভাল থাকবেন না। এই সময় নানান সমস্যা ঘিরে ধরবে আপনাকে। তবে সপ্তাহের শেষে আপনি স্থিতিশীল এবং নিরাপদ বোধ করবেন। এই সময় আপনার বাবা বা পিতৃতুল্য ব্যক্তি কারুর থেকে পরামর্শ নিতে পারেন।

মূলাঙ্ক ৩
এই সপ্তাহে আপনি অত্যন্ত আবেগপূর্ণ থাকবেন। আপনি আপনার অন্তর্দৃষ্টি দিয়ে সমস্ত সমস্যার পূর্বাভাস পাবেন। রিলেশনশিপে সবকিছু ঠিকঠাক থাকবে। এই সপ্তাহে আপনি সুখী থাকবেন। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে।

মূলাঙ্ক ৪
কর্মক্ষেত্রে আপনাকে নতুন কাজ দেওয়া হবে। যে কারণে আপনি ব্যস্ত থাকবেন। সপ্তাহের শেষের দিকে কর্মক্ষেত্রে কঠোর প্রতিযোগিতার সম্মুখীন হতে পারেন। কোনও কারণে ঝামেলাও হতে পারে।

মূলাঙ্ক ৫
আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। আপনি আপনার কঠোর পরিশ্রমের জন্য প্রশংসিত হবেন। কর্মক্ষেত্রের সমস্ত সমস্যা সমাধান করতে সক্ষম হবেন। তবে পরিস্থিতি যাই হোক না কেন আপনি শান্ত থাকার চেষ্টা করুন।

মূলাঙ্ক ৬
নতুন সুযোগ আপনার সামনে আসবে। সবকিছু নতুন অ্যাডভেঞ্চার হিসেবে গ্রহণ করুন। অতীতকে পিছনে ফেলে আপনার উজ্জ্বল ভবিষ্যতের দিকে লক্ষ্য দিন।

মূলাঙ্ক ৭
সপ্তাহের শুরুটা ভাল হবে না। তবে শেষ পর্যন্ত সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। সন্তান সংক্রান্ত কোনও বিষয় নিয়ে সপ্তাহজুড়ে ব্যস্ত থাকবেন। সপ্তাহের শেষে পরিবারে সুখবর আসবে।

মূলাঙ্ক ৮
আপনি সারা সপ্তাহ শান্ত ও ধৈর্যশীল থাকবেন। এটি আপনাকে আপনার লক্ষ্য অর্জনে সহায়তা করবে। সপ্তাহের মাঝামাঝি সময়ে আর্থিক অবস্থার উন্নতি হবে। এই সময় সকলের সঙ্গে আপনার সম্পর্ক ভাল থাকবে।

মূলাঙ্ক ৯
সপ্তাহের শুরুটা বেশ চাপের হবে। আপনি একাকী বোধ করতে পারেন। তবে সপ্তাহের শেষে কিছুটা স্বস্তি মিলবে। এই সময় আপনার আবেগকে দমিয়ে রাখবেন না।

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Sunday, June 25, 2023, 17:10 [IST]
X
Desktop Bottom Promotion