Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Weekly Numerology (24-30 December): ১ এবং ৪ মূলাঙ্কের জাতকরা বিপদে পড়বেন এই সপ্তাহে!
Weekly Numerology Predictions in Bengali: সংখ্যাতত্ত্ব বা নিউমেরোলজিতে জাতকের জন্ম তারিখ গণনা করেই তার ভবিষ্যৎ সংক্রান্ত সকল তথ্য পাওয়া যায়। ব্যক্তির জন্ম তারিখ থেকে তার মূলাঙ্ক বের করা হয়। উদাহরণ হিসেবে বলা যায়, কোনও মাসের ১৩ তারিখে জন্মগ্রহণকারী ব্যক্তির মূলাঙ্ক হবে ৪, ১+৩=৪।
এই মূলাঙ্ক গণনা করেই জাতকের সম্পর্কে অনেক কিছু জানা যায়। আসুন জেনে নেওয়া যাক, ২৪ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত সময়টি সমস্ত মূলাঙ্কের জাতকদের কেমন (Weekly Numerology Predictions) কাটতে চলেছে।

মূলাঙ্ক ১
এই সপ্তাহটি মূলাঙ্ক ১ এর জাতকদের ভালো যাবে না। পেশাগত জীবনে কোনও পরিবর্তন সম্ভব। আপনি উপর কাজের চাপ বাড়বে। লভ লাইফ ভালো কাটবে না। আপনাদের মধ্যে দূরত্ব বাড়বে। শিক্ষার্থীদের পড়াশোনায় মন বসবে না। দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতার কারণে, এই সময়কালে ছোটোখাটো স্বাস্থ্য সমস্যা লেগেই থাকবে।
মূলাঙ্ক ২
আপনি মানসিকভাবে খুব দুর্বল বোধ করবেন। ভালোবাসার মানুষের প্রতি বিশ্বাস বাড়াতে হবে, তবেই আপনাদের সম্পর্ক আরও দৃঢ় হবে। প্রেমের প্রস্তাব দেওয়ার জন্য এই সময়টা অনুকূল। কর্মক্ষেত্রে এই সময়টা খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে। আপনার কিছু গুরুত্বপূর্ণ কাজ অসম্পূর্ণ থেকে যাবে।
মূলাঙ্ক ৩
যাত্রার যোগ রয়েছে। এই যাত্রা খুবই লাভদায়ক হবে। সপ্তাহের শেষে বাড়িতে কোনও শুভ অনুষ্ঠানের আয়োজন হতে পারে। শিক্ষাক্ষেত্রে আপনার পারফরম্যান্স খুব ভালো হবে। ব্যবসায়ীরা নতুন ব্যবসা শুরু করতে পারেন। চাকুরিজীবীরা ভালো সুযোগ পাবেন।
মূলাঙ্ক ৪
এই সময়ে আপনার বিবাহিত জীবনে কোনও সমস্যা দেখা দিতে পারে।। এই সপ্তাহটি ব্যবসায়ীদের ভালো যাবে না। এই সময়ে আপনার স্বাস্থ্য ভালো থাকবে না। পেটের রোগে ভুগতে পারেন। এছাড়াও, আপনি পায়ে এবং কাঁধের ব্যথায় ভুগতে পারেন।
মূলাঙ্ক ৫
এই সপ্তাহটি খুব ভালো যাবে। কর্মক্ষেত্রে আপনার পারফরম্যান্স বেশ প্রশংসনীয় হবে। এই সময়ে আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। লভ লাইফ ভালো কাটবে। স্বাস্থ্য ভালো থাকবে।
মূলাঙ্ক ৬
জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। সঙ্গীর সঙ্গে কোথাও বেড়াতে যেতে পারেন। এই সপ্তাহটি শিক্ষার্থীদের খুব ভালো যাবে। যাঁরা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাঁরা শিক্ষা সংক্রান্ত ভাল খবর পেতে পারেন। উচ্চ শিক্ষা সংক্রান্ত প্রচেষ্টায় সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীদের উন্নতি হতে পারে। এই সময়ে আপনি বিদেশ ভ্রমণের সুযোগ পাবেন। পার্টনারশিপ ব্যবসায় লাভ হতে পারে। এই সময়ে আপনার স্বাস্থ্য ভালো থাকবে। আপনি মানসিকভাবেও খুব ভালো বোধ করবেন।
মূলাঙ্ক ৭
চাকুরিজীবীদের এই সপ্তাহটা ভালো যাবে না। উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে খুব সাবধানে কথাবার্তা বলুন। ব্যবসায়ীদের এই সময়ে তাড়াহুড়ো না করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় আপনি সমস্যায় পড়তে পারেন। আর্থিক দিক দিয়ে এই সপ্তাহটি মোটামুটি যাবে। প্রয়োজনের বেশি খরচ করবেন না। সপ্তাহের শেষে স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে।
মূলাঙ্ক ৮
দাম্পত্য জীবনে অশান্তি দেখা দেবে। এই সময়টা শিক্ষার্থীদের ভালো যাবে। ব্যবসায়ীদের কঠোর পরিশ্রম করতে হতে পারে। চাকুরিজীবীরা তাঁদের বর্তমান চাকরি পরিবর্তনের কথা ভাবতে পারেন। নিজের স্বাস্থ্যের যত্ন নিন।
মূলাঙ্ক ৯
চাকুরিজীবীদের পদোন্নতি হতে পারে। পার্টনারশিপ ব্যবসায় ভালো লাভ হবে। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ দিতে পরামর্শ দেওয়া হচ্ছে। দাম্পত্য জীবনে সুখ-শান্তি থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক দৃঢ় হবে।
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications