Weekly Numerology (23-29 July): এই সপ্তাহে কার ভাগ্যে কী আছে? দেখুন নিউমেরোলজি গণনা

Weekly Numerology Predictions in Bengali: সংখ্যাতত্ত্ব বা নিউমেরোলজিতে জাতকের জন্ম তারিখ গণনা করেই তার ভবিষ্যৎ সংক্রান্ত সকল তথ্য পাওয়া যায়। ব্যক্তির জন্ম তারিখ থেকে তার মূলাঙ্ক বের করা হয়। উদাহরণ হিসেবে বলা যায়, কোনও মাসের ২৫ তারিখে জন্মগ্রহণকারী ব্যক্তির মূলাঙ্ক হবে ৭, ২+৫=৭।

এই মূলাঙ্ক গণনা করেই জাতকের সম্পর্কে অনেক কিছু জানা যায়। আসুন জেনে নেওয়া যাক, ২৩ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত সময়টি সমস্ত মূলাঙ্কের জাতকদের কেমন (Weekly Numerology Predictions) কাটতে চলেছে।

Weekly Numerology Predictions

মূলাঙ্ক ১
কর্মক্ষেত্রে কোনও সমস্যার সম্মুখীন হতে পারেন। আপনার কাজে বাধা আসবে। আপনার আত্মবিশ্বাস হ্রাস পেতে পারে। অর্থ নিয়ে খুব চিন্তিত থাকবেন। আর্থিক সংকটের সম্মুখীন হবেন। সপ্তাহের শেষের দিকে স্বাস্থ্যের অবনতি হবে।

মূলাঙ্ক ২
এই সময়ে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আপনার পরিবারের সদস্যদের পরামর্শ নিন। তাড়াহুড়ো করলে আপনারই ক্ষতি হবে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। এই সময়টা শিক্ষার্থীদের খুব ভালো যাবে। তাঁরা সাফল্য পেতে পারেন।

মূলাঙ্ক ৩
ব্যবসায় ভালো লাভ হবে। আপনাকে কোনও ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। চাকুরিজীবীরা বড় সম্মান পেতে পারেন। এই সময়ে আপনার কাজের প্রশংসা করা হবে। সপ্তাহের শেষে পরিবারের সঙ্গে বাইরে বেড়াতে যাওয়ার সুযোগ পাবেন।

মূলাঙ্ক ৪
আর্থিক বিষয়ে খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। জীবনসঙ্গীর স্বাস্থ্য দুর্বল থাকবে। চাকরি হোক বা ব্যবসা, এই সময়ে আপনি প্রত্যাশার চেয়ে অনেক বেশি লাভ পাবেন। আপনার আত্মবিশ্বাস বাড়বে।

মূলাঙ্ক ৫
ব্যবসায়ীদের এই সময়টা খুব ভালো যাবে। আশানুরূপ ফলাফল পেতে পারেন। এই সময়ের মধ্যে আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। সপ্তাহের শেষে ভালো খবর পেতে পারেন।

মূলাঙ্ক ৬
অফিসে কোনও ভালো খবর পেতে পারেন। এই সময়ে আপনার সমস্ত কাজ সুচারুভাবে সম্পন্ন হবে। এই সময়ে ব্যয় বাড়তে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।

মূলাঙ্ক ৭
ব্যবসায় ভালো লাভ হবে। ব্যক্তিগত জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। আপনার কোনও বড় সমস্যার সমাধান হবে। আপনি আপনার প্রিয়জনের স্নেহ এবং ভালোবাসা পাবেন। এই সপ্তাহে দীর্ঘ দূরত্বে যাত্রা করতে পারেন। এই যাত্রা খুবই উপকারী হতে চলেছে।

মূলাঙ্ক ৮
চাকুরিজীবীদের এই সময়ে তাড়াহুড়ো না করার পরামর্শ দেওয়া হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শ মেনে চলুন। অর্থের ব্যাপারে সতর্ক থাকুন, অন্যথায় প্রতারিত হতে পারেন। হঠাৎ স্বাস্থ্যের অবনতির কারণে আপনার অনেক পরিকল্পনা ব্যাহত হবে।

মূলাঙ্ক ৯
কর্মক্ষেত্রে উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে আপনার মতবিরোধ হতে পারে। আপনার আচরণ ঠিক রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। এই সময়ে কোর্ট-কাছারির মামলা নিয়ে সমস্যায় পড়বেন। আপনার প্রচুর অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর সঙ্গে সময়টা খুব ভালো কাটবে।

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Sunday, July 23, 2023, 7:25 [IST]
X
Desktop Bottom Promotion