Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Weekly Numerology (22-28 October): পুজোর এই সপ্তাহে কার লাভ, কার ক্ষতি? দেখে নিন নিউমেরোলজি গণনা
Weekly Numerology Predictions in Bengali: সংখ্যাতত্ত্ব বা নিউমেরোলজিতে জাতকের জন্ম তারিখ গণনা করেই তার ভবিষ্যৎ সংক্রান্ত সকল তথ্য পাওয়া যায়। ব্যক্তির জন্ম তারিখ থেকে তার মূলাঙ্ক বের করা হয়। উদাহরণ হিসেবে বলা যায়, কোনও মাসের ১৫ তারিখে জন্মগ্রহণকারী ব্যক্তির মূলাঙ্ক হবে ৬, ১+৫=৬।
এই মূলাঙ্ক গণনা করেই জাতকের সম্পর্কে অনেক কিছু জানা যায়। আসুন জেনে নেওয়া যাক, ২২ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত সময়টি সমস্ত মূলাঙ্কের জাতকদের কেমন (Weekly Numerology Predictions) কাটতে চলেছে।

মূলাঙ্ক ১
এই সপ্তাহে কর্মক্ষেত্রে ভালো সুযোগ পেতে পারেন। ব্যবসায়ীরা এই সময়ের মধ্যে নতুন প্রকল্পে কাজ শুরু করতে পারেন। বিনিয়োগ করারও পরিকল্পনা করবেন। ব্যক্তিগত জীবনে চলমান সমস্যার অবসান হবে। আপনাকে আপনার আচরণ ঠিক রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।
মুলাঙ্ক ২
এই সময়টি খুব একটা ভালো যাবে না। আপনার মনে বিভিন্ন ধরনের নেতিবাচক চিন্তা আসতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।
মূলাঙ্ক ৩
এই সপ্তাহটি খুব ভালো যাবে। আপনার সমস্ত কাজ পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হবে। এই সময়ে কোনও ভালো খবর পেতে পারেন। শিক্ষার্থীরা শিক্ষাক্ষেত্রে ভালো সাফল্য পাবেন। স্বাস্থ্যের যত্ন নিন।
মূলাঙ্ক ৪
ব্যবসায়ীরা নিজেদের কাজে মনোযোগ দিন। চাকুরিজীবীদের অফিসে দায়িত্ব আরও বাড়বে। জীবনসঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে। বিবাহিত জীবনে সুখ, শান্তি থাকবে না।
মূলাঙ্ক ৫
এই সপ্তাহে কর্মক্ষেত্রে ব্যস্ত থাকবেন। আপনি আপনার পরিবারের প্রতি সঠিকভাবে মনোযোগ দিতে পারবেন না। আর্থিক দিক দিয়ে এই সময়টি মোটামুটি যাবে। স্বাস্থ্য ভালো থাকবে না।
মূলাঙ্ক ৬
কর্মক্ষেত্রে এই সপ্তাহটি ভালো যাবে না। কাজে মন বসবে না। ব্যবসায়ীদের বিতর্কে না জড়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে। অন্যথায় আপনার আর্থিক ক্ষতি হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।
মূলাঙ্ক ৭
এই সময়ে আপনি খুব পজিটিভ থাকবেন এবং সাহসের সাথে প্রতিটি সমস্যার মুখোমুখি হবেন। পার্টনারশিপ ব্যবসায়ীদের এই সময়ে ভালো লাভ হবে। পার্টনারের সঙ্গে আপনার সম্পর্ক উন্নত হবে। চাকুরিজীবীদের বদলি হতে পারে। এই সময়ের মধ্যে আর্থিক অভাবও দূর হবে। আয়ের নতুন উৎস পেতে পারেন। সামগ্রিকভাবে এই সপ্তাহটি ভালো যাবে।
মূলাঙ্ক ৮
এই সপ্তাহটি ব্যবসায়ীদের ভালো যাবে। অতীতে করা বিনিয়োগ থেকে দ্বিগুণ লাভ হতে পারে। অফিসে কাজের চাপ বাড়বে। শিক্ষার্থীদের পড়াশোনায় বাধা আসবে। লভ লাইফ ভালো কাটবে না। আপনি আপনার সঙ্গীর কাছ থেকে দূরে সরে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারেন।
মূলাঙ্ক ৯
এই সপ্তাহে আপনি আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন। ব্যবসায়ীদের কাজের জন্য দীর্ঘ যাত্রা করতে হবে। অফিসে আপনার বস আপনার পারফরম্যান্সে খুব খুশি হবেন। এই সময়ের মধ্যে ভালো সুযোগও পেতে পারেন। এই সুযোগ আপনার ক্যারিয়ারে নতুন দিকনির্দেশনা দেবে। জীবনসঙ্গীর সহযোগিতা পাবেন।
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications
