Weekly Numerology (21-27 May): এই সপ্তাহে ৭ মূলাঙ্কের জাতকদের ভাগ্য খুলবে, সাফল্য আসবে সর্বক্ষেত্রে!

নিউমেরোলজিতে জাতকের জন্ম তারিখ গণনা করেই তার ভবিষ্যৎ সংক্রান্ত সকল তথ্য পাওয়া যায়। ব্যক্তির জন্ম তারিখ থেকে তার মূলাঙ্ক বের করা হয়। উদাহরণ হিসেবে বলা যায়, কোনও মাসের ১৩ তারিখে জন্মগ্রহণকারী ব্যক্তির মূলাঙ্ক হবে ৪, ১+৩=৪।

এই মূলাঙ্ক গণনা করেই জাতকের সম্পর্কে অনেক কিছু জানা যায়। আসুন জেনে নেওয়া যাক, ২১ মে থেকে ২৭ মে পর্যন্ত সময়টি সমস্ত মূলাঙ্কের জাতকদের কেমন (Weekly Numerology Predictions) কাটতে চলেছে।

Weekly Numerology Predictions For 21 May to 27 May 2023

মূলাঙ্ক ১
আর্থিক দিক দিয়ে এই সপ্তাহটি খুব ভাল যাবে। আয় বাড়তে পারে। শিক্ষার্থীরা ভাল ফলাফল পাবেন। পরিবারে অশান্তি চলবে। এই সময়ে বাড়ির সদস্যদের মধ্যে সমন্বয়ের অভাব হতে পারে। স্বাস্থ্যের উন্নতি হবে।

মূলাঙ্ক ২
কর্মক্ষেত্রে আপনার আচরণ ঠিক রাখুন। এই সময়ে সহকর্মীদের সঙ্গে বিবাদ হতে পারে। ব্যবসায়ীরা নতুন কোনও কাজ শুরু করতে পারেন। এই সময়ে বড় বিনিয়োগ করার সুযোগ পাবেন। জীবনসঙ্গীকে সময় দিতে পারবেন। বাইরে বেড়াতেও যেতে পারেন। শিক্ষার্থীদের পড়ালেখার ব্যাপারে অবহেলা না করার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনি যত বেশি পরিশ্রম করবেন, তত ভাল ফল পাবেন। স্বাস্থ্যের যত্ন নিন।

মূলাঙ্ক ৩
কর্মক্ষেত্রে এই সপ্তাহটি ভাল কাটবে না। কাজে মন বসবে না। সহকর্মীদের সঙ্গে বিবাদও হতে পারে। ব্যবসায়ীরা খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রে বাধা আসতে পারে। এই সপ্তাহে খরচ বাড়তে পারে।

মূলাঙ্ক ৪
চাকুরিজীবীরা বিদেশ যাত্রার সুযোগ পেতে পারেন। যারা বিদেশে চাকরি করছেন, তাদের উন্নতি হতে পারে। লভ লাইফে সমস্যা দেখা দিতে পারে।

মূলাঙ্ক ৫
কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না। প্রিয়জনের কাছ থেকে পরামর্শ নিন। চাকরি হোক বা ব্যবসা, এই সময়ে আপনাকে খুব সতর্ক থাকতে হবে। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ দিতে পরামর্শ দেওয়া হচ্ছে।

মূলাঙ্ক ৬
এই সময় বাড়ির কারুর স্বাস্থ্য নিয়ে আপনি চিন্তিত থাকবেন। কর্মক্ষেত্রে আপনার আটকে থাকা কাজ শেষ হবে। মেডিকেল, আইন, ইঞ্জিনিয়ারিং- এ অধ্যয়নরত শিক্ষার্থীরা সাফল্য পেতে পারেন। আর্থিক পরিস্থিতি ভাল থাকবে। সপ্তাহের শেষে পুরানো বন্ধুদের সঙ্গে দেখা হবে। পরিবারের সঙ্গে কোনও শুভ অনুষ্ঠানে যেতে পারেন।

মূলাঙ্ক ৭
প্রতিটি কাজে সাফল্য পাবেন। ব্যবসায়ীদের এই সময়টি খুব ভাল কাটবে। বড় ক্লায়েন্টদের সঙ্গে ডিল করার সুযোগ পাবেন। এই সময়ে আপনি আপনার ব্যবসা এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেবেন। চাকুরিজীবীরা উচ্চ পদ পেতে পারেন। আর্থিক অবস্থা ভাল থাকবে। এই সময়ে আপনি পূজার্চনা এবং দাতব্যের জন্য অর্থ ব্যয় করবেন। বাড়ির কারুর কাছ থেকে ভাল খবর পাবেন। এই সময়ে বাড়ির পরিবেশ খুব ভাল থাকবে। স্বাস্থ্য ভাল থাকবে।

মূলাঙ্ক ৮
এই জাতকরা প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। আপনার কিছু কাজে বাধা আসতে পারে। সেক্ষেত্রে তাড়াহুড়ো না করার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যবসায় আর্থিক ক্ষতি হতে পারে। এই সময়ে একটি বড় চুক্তি আপনার হাত থেকে চলে যেতে পারে। চাকুরিজীবীরা অজানা আশঙ্কায় ভুগবেন। বিশেষ করে আপনার চাকরি যদি অস্থায়ী হয়, তাহলে এই সময়ে আপনার দুশ্চিন্তা বাড়তে পারে। আর্থিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে। পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন না।

মূলাঙ্ক ৯
কর্মক্ষেত্রে এই সপ্তাহটি খুব ভাল যাবে। ব্যবসায়ীদের হাতে নতুন প্রোজেক্ট আসতে পারে। চাকুরিজীবীরা তাদের প্রতিভা দেখানোর সুবর্ণ সুযোগ পাবেন। এই সময়ে আপনি আপনার কঠোর পরিশ্রম অনুযায়ী ফলাফল পেতে পারেন। আর্থিক পরিস্থিতির উন্নতি হতে পারে। আয় বাড়তে পারে। সপ্তাহের মধ্যভাগে পৈতৃক সম্পত্তি সংক্রান্ত লাভের সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর সঙ্গে এই সময়টা খুব ভাল কাটবে। নিজেকে সুস্থ ও সতেজ রাখতে প্রতিদিন ব্যায়াম ও মেডিটেশন করুন।

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Sunday, May 21, 2023, 15:23 [IST]
X
Desktop Bottom Promotion