Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Weekly Numerology (18-24 June): এই সপ্তাহে কী আছে আপনার ভাগ্যে? দেখুন নিউমেরোলজি গণনা
সংখ্যাতত্ত্ব বা নিউমেরোলজিতে জাতকের জন্ম তারিখ গণনা করেই তার ভবিষ্যৎ সংক্রান্ত সকল তথ্য পাওয়া যায়। ব্যক্তির জন্ম তারিখ থেকে তার মূলাঙ্ক বের করা হয়। উদাহরণ হিসেবে বলা যায়, কোনও মাসের ২২ তারিখে জন্মগ্রহণকারী ব্যক্তির মূলাঙ্ক হবে ৪, ২+২=৪।
এই মূলাঙ্ক গণনা করেই জাতকের সম্পর্কে অনেক কিছু জানা যায়। আসুন জেনে নেওয়া যাক, ১১ জুন থেকে ১৭ জুন পর্যন্ত সময়টি সমস্ত মূলাঙ্কের জাতকদের কেমন (Weekly Numerology Predictions) কাটতে চলেছে।

মূলাঙ্ক ১
চাকুরিজীবীরা অফিসের কাজে মনোযোগ দিন। এই সপ্তাহে আত্মবিশ্বাস বাড়তে পারে। ব্যবসায়ীদের অতিরিক্ত খরচ করা থেকে বিরত থাকতে হবে। এই সপ্তাহে কাজের চাপ থাকার কারণে ক্লান্ত বোধ করবেন। স্বাস্থ্যের যত্ন নিন। শিক্ষার্থীদের পড়াশোনায় মন বসবে না।
মূলাঙ্ক ২
ব্যবসায়ীদের মধ্যে ছোটোখাটো তর্ক-বিতর্ক হতে পারে। এই সময় পার্টনারশিপে ব্যবসা করবেন না। স্বাস্থ্যের অবনতি হতে পারে। এ ছাড়াও, এই সপ্তাহে মন ভাল থাকবে না। কেউ কেউ ত্বকে অ্যালার্জির সমস্যায় ভুগতে পারেন। যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চান, তারা ভাল ফল পাবেন। দাম্পত্য জীবনে সমস্যা দেখা দিতে পারে।
মূলাঙ্ক ৩
চাকুরিজীবীরা সমস্ত কাজ সময়মতো সম্পন্ন করুন। ব্যবসায়ীদের প্রতিযোগিতা বাড়তে পারে। মহিলাদের স্বাস্থ্য ভাল থাকবে না। শিক্ষার্থীদের পড়াশোনায় মন বসবে না।
মূলাঙ্ক ৪
এই সপ্তাহে কাজের চাপ বাড়তে পারে। ব্যবসায়ীরা কঠিন প্রতিযোগিতার সম্মুখীন হতে পারেন। এই সপ্তাহে ব্যথা-যন্ত্রণায় ভুগতে পারেন। বাসি খাবার খাওয়া থেকে বিরত থাকুন। এটি স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব ফেলবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণকারী জাতকরা সাফল্য অর্জনের নতুন উপায় খুঁজে পেতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে ভাল ব্যবহার করুন। আপনার খারাপ ব্যবহার সঙ্গীর মনে আঘাত করতে পারে। এতে আপনাদের সম্পর্কে দূরত্ব বাড়তে পারে। শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে।
মূলাঙ্ক ৫
কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়বে। শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন নিন। শিক্ষার্থীরা পড়াশোনার ধরন পরিবর্তন করার চেষ্টা করুন। অতিরিক্ত কাজের চাপের কারণে বিবাহিত জীবনে সমস্যা দেখা দিতে পারে। বিষয়গুলোকে হালকাভাবে নেবেন না।
মূলাঙ্ক ৬
এই সপ্তাহে আপনি ব্যক্তিগত ও পেশাগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখতে সক্ষম হবেন। স্বাস্থ্যের যত্ন নিন। কালকের জন্য কোনও কাজ ফেলে রাখবেন না। সঠিক সময়ে সমস্ত কাজ সম্পূর্ণ করুন। দেরি করলে চাপ বাড়তে পারে।
মূলাঙ্ক ৭
অফিসে পলিটিক্সের শিকার হতে পারেন। স্বাস্থ্যের যত্ন নিন। কোনও কাজে বিলম্ব করলে আপনিই ঝামেলায় পড়বেন। সময়মতো কাজ শেষ করুন। যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন, তারা ভাগ্যের সঙ্গ পেতে পারেন।
মূলাঙ্ক ৮
কর্মক্ষেত্রে এই সপ্তাহটি চ্যালেঞ্জিং হতে পারে। নতুন চাকরি পেতে পারেন। এই সময়ে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে। তবে সুস্থ থাকার জন্য প্রতিদিন যোগব্যায়াম ও মেডিটেশন করুন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে।
মূলাঙ্ক ৯
এই সপ্তাহে কর্মক্ষেত্রে কাজের চাপ কম থাকবে। ব্যবসায়ীরা নতুন পরিকল্পনা করতে পারেন। স্বাস্থ্যের যত্ন নিন। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ভাল থাকবে।
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications