Weekly Numerology (17-23 December): ১ থেকে ৯ মূলাঙ্কের জাতকদের কেমন যাবে এই সপ্তাহ? দেখুন নিউমেরোলজি গণনা

Weekly Numerology Predictions in Bengali: সংখ্যাতত্ত্ব বা নিউমেরোলজিতে জাতকের জন্ম তারিখ গণনা করেই তার ভবিষ্যৎ সংক্রান্ত সকল তথ্য পাওয়া যায়। ব্যক্তির জন্ম তারিখ থেকে তার মূলাঙ্ক বের করা হয়। উদাহরণ হিসেবে বলা যায়, কোনও মাসের ১৩ তারিখে জন্মগ্রহণকারী ব্যক্তির মূলাঙ্ক হবে ৪, ১+৩=৪।

এই মূলাঙ্ক গণনা করেই জাতকের সম্পর্কে অনেক কিছু জানা যায়। আসুন জেনে নেওয়া যাক, ১৭ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত সময়টি সমস্ত মূলাঙ্কের জাতকদের কেমন (Weekly Numerology Predictions) কাটতে চলেছে।

Weekly Numerology

মূলাঙ্ক ১

কর্মক্ষেত্রে এই সপ্তাহটি খুব ভালো যাবে। আপনি আপনার পরিশ্রম অনুযায়ী ফলাফল পাবেন। এই সময়ে কোনও বিশিষ্ট ব্যক্তির সঙ্গে যোগাযোগ করার সুযোগ পেতে পারেন। যা আপনার ক্যারিয়ারের জন্য খুব উপকারী হবে। সপ্তাহের মাঝামাঝি সময়ে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। তবে আপনি সহজেই সমস্ত সমস্যা কাটিয়ে উঠতে সক্ষম হবেন। আপনার আত্মবিশ্বাস এবং সম্মান বাড়বে। পরিবারের সহযোগিতা পাবেন। সপ্তাহের শেষে পরিবারের সঙ্গে কোথাও বেড়াতে যেতে পারেন।

মূলাঙ্ক ২

অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। এই সময়ে আপনার ভালো পারফরম্যান্সের ভিত্তিতে, নিজের আলাদা পরিচয় তৈরি করতে সক্ষম হবেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক দৃঢ় হবে। এই সময়টি জীবনসঙ্গীর সঙ্গে খুব ভালো কাটবে। বিবাহিত জীবনে নতুন মোড় আসতে পারে। সপ্তাহের শেষে কোনও সামাজিক কাজে অংশ নিতে পারেন।

মূলাঙ্ক ৩

আপনাকে আপনার রাগ নিয়ন্ত্রণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। নাহলে বড় সমস্যায় পড়বেন। অর্থ সংক্রান্ত সমস্যার সমাধান হবে। কর্মক্ষেত্রে উন্নতি হবে। এই সময়ে ধর্মীয় কাজে আপনার আগ্রহ বাড়বে। বাড়িতে পূজাপাঠ ও যজ্ঞের আয়োজন হতে পারে।

মূলাঙ্ক ৪

ব্যক্তিগত জীবনে সুখ-শান্তি থাকবে। ভাই-বোনের সঙ্গে এই সময়টি খুব ভালো যাবে। চাকুরিজীবীদের এই সপ্তাহটি খুব ভালো যাবে। অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। সপ্তাহের শেষে ক্যারিয়ার সংক্রান্ত কোনও সুখবর পাবেন। এই সময়কালে আপনাকে আপনার বিরোধীদের থেকে খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় আপনি সমস্যায় পড়বেন। এই সপ্তাহে কোনও ধর্মীয় স্থানে যেতে পারেন।

মূলাঙ্ক ৫

বাড়ির পরিবেশ শান্ত থাকবে। পরিবারের সঙ্গে ভালো সময় কাটাবেন। আর্থিক অবস্থার উন্নতি হবে। অসহায় ব্যক্তিদের সাহায্য করার সুযোগ পেতে পারেন। নিজের স্বাস্থ্যের যত্ন নিন। অফিসে আপনাকে কোনও নতুন দায়িত্ব দেওয়া হতে পারে।

মূলাঙ্ক ৬

এই সময়ে আপনি আপনার কথাবার্তা এবং বুদ্ধি দিয়ে দুর্দান্ত সাফল্য অর্জন করতে পারেন। আর্থিক দিক দিয়ে সপ্তাহটি তেমন ভালো যাবে না। আপনাকে খুব ভেবেচিন্তে অর্থ ব্যয় করার পরামর্শ দেওয়া হচ্ছে। আর্থিক লেনদেনের সময় সতর্ক থাকুন। বিবাহিত জীবনে সুখ-শান্তি থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে এই সময়টি খুব ভালো যাবে। স্বাস্থ্য ভালো থাকবে না।

মূলাঙ্ক ৭

আর্থিক দিক দিয়ে এই সপ্তাহটি ভালো যাবে। সমাজে আপনার সম্মান বৃদ্ধি পাবে এবং আপনার ভাবমূর্তি ভালো থাকবে। কাজের চাপ বৃদ্ধির হতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন। টিমওয়ার্কের মাধ্যমে এই সময়ে সাফল্য অর্জন করতে পারেন। সপ্তাহের মাঝামাঝি সময়ে পরিবারের সঙ্গে কোথাও ঘুরতে যেতে পারেন।

মূলাঙ্ক ৮

আর্থিক পরিস্থিতি ভালো থাকবে। ঋণ মুক্ত হতে পারেন। এই সময়ে আপনার জীবনে কোনও সমস্যা দেখা দিতে পারে। তবে শীঘ্রই এই সমস্যার সমাধান হবে। কর্মক্ষেত্রে এই সময়টি মোটামুটি যাবে। ক্যারিয়ারে উন্নতি করতে চাইলে, আপনাকে কঠোর পরিশ্রম করার পরামর্শ দেওয়া হচ্ছে।

মূলাঙ্ক ৯

এই সপ্তাহটি খুব ভালো যাবে। আপনার পুরো ফোকাস শুধুমাত্র আপনার লক্ষ্যে থাকবে। দাম্পত্য জীবনে সুখ-শান্তি থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হতে পারে। এই সময়ে প্রিয়জনের কাছ থেকে সুখবর পেতে পারেন। কর্মক্ষেত্রে এই সময়টি খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে। তবে আপনার উন্নতি হতে পারে। এই সময়ে আপনার কোনও পুরানো বন্ধুর সঙ্গে দেখা হবে।

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Sunday, December 17, 2023, 10:00 [IST]
X
Desktop Bottom Promotion