Weekly Numerology (15-21 October): কোন মূলাঙ্কের ভাগ্যে কী আছে এই সপ্তাহে? দেখুন নিউমেরোলজি গণনা

Weekly Numerology Predictions in Bengali: সংখ্যাতত্ত্ব বা নিউমেরোলজিতে জাতকের জন্ম তারিখ গণনা করেই তার ভবিষ্যৎ সংক্রান্ত সকল তথ্য পাওয়া যায়। ব্যক্তির জন্ম তারিখ থেকে তার মূলাঙ্ক বের করা হয়। উদাহরণ হিসেবে বলা যায়, কোনও মাসের ১৫ তারিখে জন্মগ্রহণকারী ব্যক্তির মূলাঙ্ক হবে ৬, ১+৫=৬।

এই মূলাঙ্ক গণনা করেই জাতকের সম্পর্কে অনেক কিছু জানা যায়। আসুন জেনে নেওয়া যাক, ১৫ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত সময়টি সমস্ত মূলাঙ্কের জাতকদের কেমন (Weekly Numerology Predictions) কাটতে চলেছে।

Weekly Numerology Predictions For 15 October to 21 October 2023

মূলাঙ্ক ১

জীবনসঙ্গীর সঙ্গে এই সপ্তাহটি খুব ভালো কাটবে। পেশাগত জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। এই সময় ভালো সুযোগ হাতে আসতে পারে। চাকুরিজীবীদের এই সময়টি খুবই ভালো যাবে‌। সুস্থ-সবল থাকার জন্য, আপনাকে সময়মতো খাওয়ার পাশাপাশি ব্যায়াম করার পরামর্শ দেওয়া হয়।

মূলাঙ্ক ২

এই সপ্তাহটি শিক্ষার্থীদের ভালো যাবে না। পড়াশোনায় মন বসবে না। আপনি আপনার লক্ষ্য থেকে বিচ্যুত হতে পারেন। চাকুরিজীবীরা হতাশ হবেন। বিশেষ করে যাঁরা পদোন্নতি বা বেতন বৃদ্ধির জন্য অপেক্ষা করছেন, তাঁদের ইচ্ছা পূরণ হবে না। তবে প্রচেষ্টা চালিয়ে যাওয়া উচিত। ব্যবসায়ীরা নতুন কৌশল তৈরির সুযোগ পাবেন।

মূলাঙ্ক ৩

পেশাগত জীবনে ওঠানামা দেখা দিতে পারে। সপ্তাহের প্রথম দিনগুলিতে খুব ব্যস্ত থাকবেন। তবে এর পরের সময়টা ভালো কাটবে। শিক্ষা সংক্রান্ত প্রচেষ্টায় সাফল্য আসবে। বিশেষ করে যাঁরা উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চান, এই সময়ে তাঁদের হাতে ভালো সুযোগ আসবে।

মূলাঙ্ক ৪

এই সময়কালে আপনার আচরণ ঠিক রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ঠিক রাখুন। চাকুরিজীবীদের পারফরম্যান্স খুব ভালো হবে। আপনার উন্নতি হতে পারে। ব্যবসায় ভালো লাভ হবে। সুস্থ থাকার জন্য প্রতিদিন যোগব্যায়াম এবং মেডিটেশন করার পরামর্শ দেওয়া হচ্ছে।

মূলাঙ্ক ৫

কর্মক্ষেত্রে আপনার পারফরম্যান্স প্রশংসনীয় হবে। এই সময়ের মধ্যে আপনি আপনার প্রত্যাশা অনুযায়ী ফলাফল পেতে পারেন। আয় বৃদ্ধি পাবে এবং আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে। সপ্তাহের মাঝামাঝি সময়ে কোনও ভালো খবর পেতে পারেন। লভ লাইফ ভালো থাকবে।

মূলাঙ্ক ৬

কর্মক্ষেত্রে এই সপ্তাহটি ভালো যাবে। এই সময়ে আপনি আপনার কঠোর পরিশ্রমের ভালো ফল পাবেন। দাম্পত্য জীবনে সমস্যা দেখা দেবে। জীবনসঙ্গী অসুস্থ হতে পারেন। এই সময় আপনার চোখ বা হাড়ের কোনও সমস্যা।হতে পারে।

মূলাঙ্ক ৭

এই সপ্তাহটি মোটামুটি যাবে। সপ্তাহের মাঝামাঝি সময়ে আর্থিক সমস্যায় পড়তে পারেন। এই সময়ে আপনি ঋণও নিতে পারেন। অতিরিক্ত দৌড়াদৌড়ি এবং মানসিক চাপের কারণে স্বাস্থ্য দুর্বল থাকবে।

মূলাঙ্ক ৮

ব্যবসায় ভালো লাভ হবে। চাকুরিজীবীদের সপ্তাহটি ভালো যাবে না। আপনি আপনার চাকরি পরিবর্তন করার পরিকল্পনাও করতে পারেন। জীবনসঙ্গীর প্রতি আস্থা বাড়ানোর চেষ্টা করুন। ঝগড়া ঝামেলা এড়িয়ে চলুন।

মূলাঙ্ক ৯

এই সপ্তাহটি খুব ভালো যাবে। আপনার উন্নতি হবে। আয়ের নতুন উৎস পাবেন। লভ লাইফ ভালো যাবে। সঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে। আপনি আপনার রিলেশনশিপ সংক্রান্ত কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নিতে পারেন।

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Sunday, October 15, 2023, 15:00 [IST]
X
Desktop Bottom Promotion