Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Weekly Numerology (14-20 May): ৯ মূলাঙ্কের জাতকদের প্রচুর ধন লাভ হবে এই সপ্তাহে!
নিউমেরোলজিতে জাতকের জন্ম তারিখ গণনা করেই তার ভবিষ্যৎ সংক্রান্ত সকল তথ্য পাওয়া যায়। ব্যক্তির জন্ম তারিখ থেকে তার মূলাঙ্ক বের করা হয়। উদাহরণ হিসেবে বলা যায়, কোনও মাসের ২০ তারিখে জন্মগ্রহণকারী ব্যক্তির মূলাঙ্ক হবে ২, ২+০=২।
এই মূলাঙ্ক গণনা করেই জাতকের সম্পর্কে অনেক কিছু জানা যায়। আসুন জেনে নেওয়া যাক, ১৪ মে থেকে ২০ মে পর্যন্ত সময়টি সমস্ত মূলাঙ্কের জাতকদের কেমন (Weekly Numerology Predictions) কাটতে চলেছে।

মূলাঙ্ক ১
এই সপ্তাহটি কিছু ক্ষেত্রে খুব ভাল যাবে, আবার কিছু ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। এই সময়ে মায়ের স্বাস্থ্য খারাপ হতে পারে। আয়ের নতুন উৎস পাওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীরা তাদের কঠোর পরিশ্রমের যথাযথ ফল পাবেন। পরীক্ষায় সাফল্য পেতে পারেন।
মূলাঙ্ক ২
এই সপ্তাহে কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম করবেন। জীবনসঙ্গীর সঙ্গে ভাল সম্পর্ক রাখার চেষ্টা করুন। লভ লাইফ খুব ভাল কাটবে। অবিবাহিত জাতকরা মনের মতো জীবনসঙ্গী পেতে পারেন। এই সপ্তাহে আপনি অসুস্থ হতে পারেন।
মূলাঙ্ক ৩
শিক্ষার্থীদের এই সপ্তাহটি ভাল কাটবে না। পড়ালেখায় বাধা আসতে পারে। পড়াশোনায় আগ্রহ কমে যেতে পারে। বিবাহিতদের এই সপ্তাহটি খুব ভাল কাটবে। কর্মক্ষেত্রে এই সপ্তাহে খুব ব্যস্ত থাকবেন। নিজের স্বাস্থ্যের যত্ন নিন।
মূলাঙ্ক ৪
আর্থিক অবস্থা ভাল থাকবে। তবে এই সময়ে ব্যয় বাড়তে পারে। যদি আপনার কোনও কাজ দীর্ঘদিন ধরে মুলতবি থাকে, তবে এই সময়ের মধ্যে তা সম্পন্ন হতে পারে। এই সপ্তাহটি ব্যবসায়ীদের খুব ভালো যাবে।
মূলাঙ্ক ৫
এই সপ্তাহে আপনার স্বাস্থ্য ভাল থাকবে না। কর্মক্ষেত্রে এই সপ্তাহটি ভাল কাটবে না। এই সময়ের মধ্যে আপনি ভবিষ্যত নিয়ে চিন্তিত হতে পারেন। বিদেশে অধ্যয়নরত শিক্ষার্থীদের এই সময়টি ভাল কাটবে। সপ্তাহের শেষে কোনও বিশেষ ব্যক্তির সঙ্গে দেখা হতে পারে।
মূলাঙ্ক ৬
সপ্তাহের শুরুটা খুব ভালো যাবে। কোনও ভালো খবর পেতে পারেন। এই সপ্তাহে আপনি তীর্থ যাত্রায় যেতে পারেন। কোর্ট-কাছারির বিষয়ে সাফল্য পেতে পারেন। এই সপ্তাহের মাঝামাঝি সময়ে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীদের এই সপ্তাহটি ভালই কাটবে।
মূলাঙ্ক ৭
এই সময়ে আপনার মানসিক চাপ বাড়তে পারে। কাজে খুব একটা মন বসবে না। আপনার কিছু কাজ অসম্পূর্ণ থেকে যেতে পারে। আর্থিক ব্যাপারে খুব সতর্ক থাকুন। কাউকে বেশি বিশ্বাস করবেন না।
মূলাঙ্ক ৮
আপনি যদি পেটের রোগে ভুগছেন, তবে এই সময়ে আপনার স্বাস্থ্য আরও খারাপ হতে পারে। পারিবারিক সমস্যা নিয়ে আপনার উদ্বেগ বাড়বে। এই সময়ে বাড়িতে অশান্তি হতে পারে। কর্মক্ষেত্রে এই সপ্তাহটি ভালো কাটবে। আপনি আপনার কঠোর পরিশ্রমের ভাল ফল পাবেন। চাকুরিজীবীরা উচ্চ পদ পাবেন। সপ্তাহের শেষটা খুব ভালো কাটবে।
মূলাঙ্ক ৯
ব্যবসায় ভাল লাভ হবে। ব্যবসা আরও বাড়বে। চাকুরিজীবীরা এই সপ্তাহে তাদের কঠোর পরিশ্রমের ভাল ফল পাবেন। আর্থিক পরিস্থিতি ভাল থাকবে। লভ লাইফ খুব ভাল কাটবে।
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications