Weekly Numerology (14-20 January): ২ মূলাঙ্কের জাতকরা বড় সমস্যায় পড়বেন এই সপ্তাহে

Weekly Numerology Predictions in Bengali: সংখ্যাতত্ত্ব বা নিউমেরোলজিতে জাতকের জন্ম তারিখ গণনা করেই তার ভবিষ্যৎ সংক্রান্ত সকল তথ্য পাওয়া যায়। ব্যক্তির জন্ম তারিখ থেকে তার মূলাঙ্ক বের করা হয়। উদাহরণ হিসেবে বলা যায়, কোনও মাসের ১৩ তারিখে জন্মগ্রহণকারী ব্যক্তির মূলাঙ্ক হবে ৪, ১+৩=৪।

এই মূলাঙ্ক গণনা করেই জাতকের সম্পর্কে অনেক কিছু জানা যায়। আসুন জেনে নেওয়া যাক, ১৪ জানুয়ারী থেকে ২০ জানুয়ারী পর্যন্ত সময়টি সমস্ত মূলাঙ্কের জাতকদের কেমন (Weekly Numerology Predictions) কাটতে চলেছে।

Weekly Numerology

মূলাঙ্ক ১

কর্মক্ষেত্রে আপনার উন্নতি হবে। আপনি আপনার কঠোর পরিশ্রমের ভাল ফল পেতে পারেন। ব্যবসায় লাভ হবে। এই সপ্তাহে আর্থিক পরিস্থিতি ভালো থাকবে। আর্থিক লাভ হতে পারে। সপ্তাহের শেষে আপনি কোনও কারণে খুব চিন্তিত থাকবেন।

মূলাঙ্ক ২

এই সময়ে আপনি প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। মন অস্থির থাকবে। ব্যবসায়ীদের তাড়াহুড়ো করে বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে না। প্রেম জীবনে নতুন মোড় আসার সম্ভাবনা রয়েছে। আপনার সঙ্গী আপনাকে বিয়ের প্রস্তাব দিতে পারেন। শীঘ্রই আপনাদের লভ ম্যারেজ হতে পারে।

মূলাঙ্ক ৩

পরিবারের কারুর স্বাস্থ্য নিয়ে আপনি খুব চিন্তিত থাকবেন। এই সময়ে ডাক্তার এবং ওষুধের পেছনে প্রচুর অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীদের উন্নতি হতে পারে। পদোন্নতির যোগ রয়েছে। ব্যবসায় লাভ হবে। শিক্ষার্থীদের পড়ালেখায় মনোনিবেশ করার পরামর্শ দেওয়া হচ্ছে। স্বাস্থ্য ভালো থাকবে। সপ্তাহের শেষে তীর্থ যাত্রা করতে পারেন।

মূলাঙ্ক ৪

এই সপ্তাহে আপনার ব্যয় বাড়বে। মায়ের সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে। লভ লাইফ ভালো কাটবে। আপনারা একে অপরকে পর্যাপ্ত সময় দেবেন। ক্যারিয়ারে সাফল্য অর্জন করবেন। স্বাস্থ্যের যত্ন নিন। এই সময়ে আপনার স্বাস্থ্যের হঠাৎ অবনতি হতে পারে।

মূলাঙ্ক ৫

যাঁরা চাকরি খুঁজছেন, তাঁরা চাকরি পেতে পারেন। সপ্তাহের মাঝামাঝি সময়ে বন্ধুদের সঙ্গে কোথাও আড্ডা দেওয়ার সুযোগ পাবেন। চাকুরিজীবীদের এই সময়টি খুব ভালো যাবে। অফিসে আপনার সম্মান বৃদ্ধি পাবে। পদোন্নতি হতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে।

মূলাঙ্ক ৬

পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। বাড়িতে যদি কোনও বিবাহযোগ্য সদস্য থাকে, তাঁর জন্য বিয়ের প্রস্তাব আসতে পারে। শীঘ্রই আপনার বাড়িতে শুভ অনুষ্ঠানের আয়োজন হবে। আর্থিক লাভের যোগ রয়েছে। সপ্তাহের শেষে সম্পত্তি সংক্রান্ত লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের এই সময়ে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। তাহলে ঝামেলায় পড়তে পারেন। নিজের স্বাস্থ্যের যত্ন নিন।

মূলাঙ্ক ৭

চাকুরিজীবীদের সপ্তাহের শুরুটা ভালো যাবে। ব্যবসায়ীরা এই সময়ে কোনও বিনিয়োগ করলে, তা থেকে ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থের দিক দিয়ে সপ্তাহটি ভালো যাবে। আয়ের নতুন উৎস পেতে পারেন। অর্থ সঞ্চয় করতে পারবেন। পারিবারিক জীবনে কোনও সমস্যা দেখা দেবে।

মূলাঙ্ক ৮

ব্যবসায়ীরা আশানুরূপ ফল পাবেন। ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা এগিয়ে যাবে। চাকুরিজীবীরা ভালো সুযোগ পেতে পারেন। যাঁরা চাকরি পরিবর্তন করতে চান, তাঁরা এই সময় বড় কোম্পানি থেকে অফার পেতে পারেন। আর্থিক বিষয়ে আপনাকে আরও সতর্ক থাকতে হবে, অন্যথায় বড় ক্ষতি হয়ে যেতে পারে। বিশেষ করে অর্থ সংক্রান্ত লেনদেনের সময় খুব সতর্ক থাকুন। এই সময়ে বাড়ির পরিবেশ ভালো থাকবে। পরিবারের কারুর কাছ থেকে সুখবর পেতে পারেন।

মূলাঙ্ক ৯

আর্থিক দিক দিয়ে এই সময়টি মোটামুটি যাবে। কর্মক্ষেত্রে এই সপ্তাহটি খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে। পরিবারের সদস্যদের সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে। এই সময়কালে বাড়িতে কোনও শুভ অনুষ্ঠানের আয়োজন হতে পারে, যাতে পরিবারের সকল সদস্য অংশ নেবেন। লভ লাইফ ভালো কাটবে। স্বাস্থ্য ভালো থাকবে।

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Sunday, January 14, 2024, 14:37 [IST]
X
Desktop Bottom Promotion